প্রশ্ন
👤 প্রশ্নকারী: Motiur Rahman — ময়মনসিংহ, বাংলাদেশ
অজুবিহীন অবস্থায় আজান দেওয়ার হুকুম কী?
ফতোয়া নং ৫২
👤 প্রশ্নকারী: Motiur Rahman — ময়মনসিংহ, বাংলাদেশ
অজুবিহীন অবস্থায় আজান দেওয়ার হুকুম কী?
হানাফী মাজহাবের নির্ভরযোগ্য মত অনুযায়ী, অজুবিহীন অবস্থায় আজান দেওয়া জায়েজ এবং এতে কোনো গুনাহ হওয়ার বিষয় নেই। অজু ছাড়া আজান দিলে পুনরায় আজান দেওয়ার প্রয়োজন নেই। আজানের মধ্যে তাকবির, তাওহিদের সাক্ষ্য এবং আল্লাহর জিকির রয়েছে। জিকির করার জন্য সাধারণভাবে অজু শর্ত নয়। সুতরাং অজু ছাড়া আজান দিলেও জায়েজ হবে। তবে অজু করে আজান দেওয়া উত্তম ও সুন্নতসম্মত।
হাদিস শরীফে এসেছে,
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ وَإِبْرَاهِيمُ بْنُ مُوسَى. قَالَا: حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ عَنْ أَبِيهِ، عَنْ خَالِدِ بْنِ سَلَمَةَ، عَنِ الْبَهِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ؛ قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ
📖 صحيح مسلم - ت عبد الباقي — পৃষ্ঠা ৭৬২
আয়েশা সিদ্দিকা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত,তিনি বলেন রাসুলুল্লাহ ﷺ সর্বাবস্থায় আল্লাহ তাআলার জিকির করতেন।
সুত্রঃ সহিহ মুসলিম ১/২৮২ পৃষ্ঠা, হা/৩৭৩;
সহিহ বোখারীতে এসেছে,
وَقالَ إِبْراهِيمُ: لا بَأسَ أَنْ يُؤَذِّنَ عَلَى غَيْرِ وُضُوءٍ. وَقالَ عَطاءٌ: الوُضُوءُ حَقٌّ وَسُنَّةٌ. وَقالَتْ عائِشَةُ: كان النَّبِيُّ ﷺ يَذْكُرُ اللَّهَ على كُلِّ أَحْيانِهِ.
📖 منحة الباري بشرح صحيح البخاري المسمى «تحفة الباري» — পৃষ্ঠা ৪১৪
এবং (তাবেয়ী) ইবরাহীম বলেছেন: ওযু ছাড়া আযান দেওয়ায় কোনো অসুবিধা নেই। এবং আতা বলেছেন: ওযু করা হক (উচিত) ও সুন্নাত। এবং আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) বলেছেন: নবী ﷺ তাঁর সর্বাবস্থায় (সকল সময়ে) আল্লাহর যিকির করতেন।
সুত্র: সহিহুল বোখারী, ১/৩৪৫ পৃষ্ঠা, হা/৬৩৩;
সুনানু আবি দাউদে এসেছে,
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ حُضَيْنِ بْنِ الْمُنْذِرِ أَبِي سَاسَانَ، عَنِ الْمُهَاجِرِ بْنِ قُنْفُذٍ: أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ، فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ حَتَّى تَوَضَّأَ، ثُمَّ اعْتَذَرَ إِلَيْهِ فَقَالَ: «إِنِّي كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللَّهَ عَزَّ وَجَلَّ إِلَّا عَلَى طُهْرٍ» أَوْ قَالَ: «عَلَى طَهَارَةٍ».
📖 سنن أبي داود — পৃষ্ঠা ৪৭
মুহাজির ইবনে কুনফুজ (রাদিয়াল্লাহু আনহু) একবার তিনি রাসুলুল্লাহ ﷺ-এর নিকট উপস্থিত হলেন, যখন তিনি প্রস্রাব (মোবারাক) করছিলেন। তখন তিনি রাসুলুল্লাহ ﷺ-কে সালাম দিলেন। কিন্তু রাসুলুল্লাহ ﷺ অজু না করা পর্যন্ত তাঁর সালামের জবাব দিলেন না। অতঃপর রাসুলুল্লাহ ﷺ তাঁর নিকট ওজর প্রকাশ করে বললেন— “নিশ্চয়ই আমি পবিত্র অবস্থায় ছাড়া মহান আল্লাহ তাআলার জিকির করাকে অপছন্দ করেছি।” অথবা তিনি বলেছেন, “পবিত্রতা অর্জন করা ছাড়া।”
সূত্র: সুনানে আবু দাউদ, হাদিস নং ১৭, কিতাবুত তাহারাহ।
মনে রাখা উচিত রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সর্বাবস্থায় পবিত্র। আল্লাহর নবীর প্রতিটি কাজের মধ্যে উম্মতের জন্য শিক্ষা ও কল্যান নিহিত আছে।
অজু বিহীন আজানের বিষয়ে হানাফী ফিকহের প্রসিদ্ধ কিতাবগুলোর স্পষ্ট ইবারত রয়েছে।
আল-মাবসূতে ইমাম সারাখসী (রহিমাহুল্লাহ) লিখেছেন,
قَالَ: وَيَجُوزُ الْأَذَانُ وَالْإِقَامَةُ عَلَى غَيْرِ وُضُوءٍ، وَيُكْرَهُ مَعَ الْجَنَابَةِ، حَتَّى يُعَادَ أَذَانُ الْجُنُبِ، وَلَا يُعَادَ أَذَانُ الْمُحْدِثِ.
📖 المبسوط — পৃষ্ঠা ৯৬
তিনি বলেন, অজু ছাড়া আজান ও ইকামত দেওয়া জায়েজ। তবে জানাবাত অবস্থায় তা মাকরুহ। এমনকি জুনুব ব্যক্তির আজান পুনরায় দেওয়া হবে; কিন্তু সাধারণ অজুবিহীন ব্যক্তির আজান পুনরায় দেওয়া হবে না।
সূত্র: আল-মাবসূত লিসসারাখসী, ১/১৩১–১৩২, বাবুল আজান।
ইমাম সারাখসী আরো লিখেছেন,
وَجْهُ ظَاهِرِ الرِّوَايَةِ مَا رُوِيَ أَنَّ بِلَالًا رُبَّمَا أَذَّنَ وَهُوَ عَلَى غَيْرِ وُضُوءٍ ثُمَّ الْأَذَانُ ذِكْرٌ مُعَظَّمٌ فَيُقَاسَ بِقِرَاءَةِ الْقُرْآنِ وَالْمُحْدِثُ لَا يُمْنَعُ مِنْ ذَلِكَ وَيُمْنَعُ مِنْهُ الْجُنُبُ فَكَذَلِكَ الْأَذَانُ وَفِي ظَاهِرِ الرِّوَايَةِ جَعْلُ الْإِقَامَةِ كَالْأَذَانِ فِي أَنَّهُ لَا بَأْسَ بِهِ إذَا كَانَ مُحْدِثًا. وَرَوَى أَبُو يُوسُفَ عَنْ أَبِي حَنِيفَةَ رَحِمَهُمَا اللَّهُ تَعَالَى الْفَرْقُ بَيْنَهُمَا فَقَالَ: أَكْرَهُ الْإِقَامَةَ لِلْمُحْدِثِ لِأَنَّ الْإِقَامَةَ يَتَّصِلُ بِهَا إقَامَةُ الصَّلَاةِ فَلَا يُتَمَكَّنُ مِنْ ذَلِكَ مَعَ الْحَدَثِ بِخِلَافِ الْأَذَانِ
📖 المبسوط — পৃষ্ঠা ৯৬
আর জাহিরুর রিওয়ায়াহ অনুযায়ী ইকামতকে আজানের মতো গণ্য করা হয়েছে। অর্থাৎ সাধারণ অজুবিহীন অবস্থায় ইকামত দিলেও কোনো অসুবিধা নেই।
অন্যদিকে, ইমাম আবু ইউসুফ (রহিমাহুল্লাহ) ইমাম আবু হানিফা (রহিমাহুল্লাহ) থেকে আজান ও ইকামতের মধ্যে পার্থক্যের কথা বর্ণনা করেছেন।
ইমাম আবু হানিফা (রহিমাহুল্লাহ) বলেছেন, আমি অজুবিহীন ব্যক্তির ইকামত দেওয়াকে মাকরুহ মনে করি। কেননা ইকামতের সঙ্গে নামাজ আদায়ের বিষয়টি সরাসরি সংযুক্ত। অথচ অজুবিহীন অবস্থায় নামাজ আদায় করা সম্ভব নয়। পক্ষান্তরে আজানের বিষয়টি এমন নয়।
সূত্র: ইমাম সারাখসী, আল-মাবসূত ১/১৩২ পৃষ্ঠা, বাবুল আজান।
বাদায়েউস সানায়েতে — ইমাম আলাউদ্দীন কাসানী (রহিমাহুল্লাহ) লিখেছেন,
(وَمِنْهَا) أَنْ يَكُونَ الْمُؤَذِّنُ عَلَى الطَّهَارَةِ؛ لِأَنَّهُ ذِكْرٌ مُعَظَّمٌ فَإِتْيَانُهُ مَعَ الطَّهَارَةِ أَقْرَبُ إِلَى التَّعْظِيمِ، وَإِنْ كَانَ عَلَى غَيْرِ طَهَارَةٍ بِأَنْ كَانَ مُحْدِثًا يَجُوزُ، وَلَا يُكْرَهُ حَتَّى يُعَادَ فِي ظَاهِرِ الرِّوَايَةِ.
📖 بدائع الصنائع في ترتيب الشرائع — পৃষ্ঠা ১৯২
আজানের সুন্নতসমূহের একটি হলো, মুয়াজ্জিন পবিত্র অবস্থায় থাকবেন। কেননা আজান একটি সম্মানিত জিকির। পবিত্র অবস্থায় তা আদায় করা অধিক সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত। তবে মুয়াজ্জিন যদি অজুবিহীন অবস্থায় থাকেন, তাহলে তাঁর আজান জায়েজ। জাহিরুর রিওয়ায়াহ অনুযায়ী এটি মাকরুহ নয় এবং আজান পুনরায় দেওয়ার প্রয়োজনও নেই।
সূত্র: বাদায়েউস সানায়ে, ১/১৫১, দারুল কুতুবিল ইলমিয়্যাহ; কিতাবুস সালাত, ফাসলু বায়ানি সুনানিল আজান।
হাশিয়াতু ইবনে আবেদীনে— আল্লামা ইবনে আবেদীন শামী (রহিমাহুল্লাহ) লিখেছেন,
وَيُكْرَهُ أَذَانُ جُنُبٍ وَإِقَامَتُهُ وَإِقَامَةُ مُحْدِثٍ لَا أَذَانُهُ عَلَى الْمَذْهَبِ.
📖 الدر المختار شرح تنوير الأبصار وجامع البحار — পৃষ্ঠা ৪১
জুনুব ব্যক্তির আজান ও ইকামত মাকরুহ। একইভাবে অজুবিহীন ব্যক্তির ইকামত মাকরুহ; কিন্তু তাঁর আজান মাকরুহ নয়। এটাই মাজহাবের সিদ্ধান্ত।
সূত্র: রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার, ১/৩৯২, কিতাবুস সালাত, বাবুল আজান
আল-হিদায়াহতে ইমাম বুরহানুদ্দীন মারগিনানী (রহিমাহুল্লাহ) লিখেছেন,
«وَيَنْبَغِي أَنْ يُؤَذِّنَ وَيُقِيمَ عَلَى طُهْرٍ، فَإِنْ أَذَّنَ عَلَى غَيْرِ وُضُوءٍ جَازَ»؛ لِأَنَّهُ ذِكْرٌ وَلَيْسَ بِصَلَاةٍ، فَكَانَ الْوُضُوءُ فِيهِ اسْتِحْبَابًا كَمَا فِي الْقِرَاءَةِ. «وَيُكْرَهُ أَنْ يُقِيمَ عَلَى غَيْرِ وُضُوءٍ»؛ لِمَا فِيهِ مِنَ الْفَصْلِ بَيْنَ الْإِقَامَةِ وَالصَّلَاةِ.
📖 البناية شرح الهداية — পৃষ্ঠা ৫২৪
“মুয়াজ্জিনের উচিত পবিত্র অবস্থায় আজান ও ইকামত দেওয়া। তবে যদি কেউ অজু ছাড়া আজান দেয়, তাহলে তা জায়েজ হবে।”কেননা আজান একটি জিকির, নামাজ নয়। সুতরাং কোরআন তিলাওয়াতের মতো আজানের ক্ষেত্রেও অজু করা মুস্তাহাব। “তবে অজু ছাড়া ইকামত দেওয়া মাকরুহ।”কারণ এতে ইকামত ও নামাজের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়।
সূত্র: আল-হিদায়াহ, কিতাবুস সালাত, বাবুল আজান, ১/৪৪ পৃষ্ঠা।
ফাতাওয়া আলমগীরীতে এসেছে,
وَكُرِهَ أَذَانُ الْجُنُبِ وَإِقَامَتُهُ بِاتِّفَاقِ الرِّوَايَاتِ، وَالْأَشْبَهُ أَنْ يُعَادَ الْأَذَانُ وَلَا تُعَادَ الْإِقَامَةُ، وَلَا يُكْرَهُ أَذَانُ الْمُحْدِثِ فِي ظَاهِرِ الرِّوَايَةِ، هَكَذَا فِي الْكَافِي وَهُوَ الصَّحِيحُ، كَذَا فِي الْجَوْهَرَةِ النَّيِّرَةِ، وَكُرِهَ إِقَامَتُهُ وَلَا تُعَادُ، هَكَذَا فِي مُحِيطِ السَّرَخْسِيِّ.
📖 الفتاوى الهندية — পৃষ্ঠা ৫৮
সমস্ত রিওয়ায়াতের ঐকমত্য অনুযায়ী জুনুব ব্যক্তির আজান ও ইকামত মাকরুহ। অধিকতর গ্রহণযোগ্য হলো, তাঁর আজান পুনরায় দেওয়া হবে, তবে ইকামত পুনরায় দেওয়া হবে না। আর সাধারণ অজুবিহীন ব্যক্তির আজান জাহিরুর রিওয়ায়াহ অনুযায়ী মাকরুহ নয়। আল-কাফীতে এভাবেই রয়েছে এবং এটিই সহিহ মত। আল-জাওহারাতুন নাইয়্যিরাতেও এমন রয়েছে। তবে তাঁর ইকামত মাকরুহ, যদিও তা পুনরায় দেওয়ার প্রয়োজন নেই। মুহীতুস সারাখসীতেও এমন রয়েছে।
সূত্র: ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ, ১/৫৪, কিতাবুস সালাত, বাবুল আজান।
আল-বাহরুর রায়েকে — ইমাম ইবনে নুজাইম হানাফী (রহিমাহুল্লাহ) লিখেছেন,
أَمَّا أَذَانُ الْجُنُبِ فَمَكْرُوهٌ رِوَايَةً وَاحِدَةً؛ لِأَنَّهُ يَصِيرُ دَاعِيًا إِلَى مَا لَا يُجِيبُ إِلَيْهِ، وَإِقَامَتُهُ أَوْلَى بِالْكَرَاهَةِ، قَيَّدَ بِالْجُنُبِ؛ لِأَنَّ أَذَانَ الْمُحْدِثِ لَا يُكْرَهُ فِي ظَاهِرِ الرِّوَايَةِ وَهُوَ الصَّحِيحُ.
📖 البحر الرائق شرح كنز الدقائق — পৃষ্ঠা ২৫৬
জুনুব ব্যক্তির আজান এক রিওয়ায়াত অনুযায়ী মাকরুহ। কারণ সে এমন কিছুর দিকে আহ্বান করছে, যাতে সে নিজে অংশগ্রহণ করতে পারছে না। তার ইকামত আরও অধিক মাকরুহ।
লেখক বিশেষভাবে জুনুব ব্যক্তির কথা উল্লেখ করেছেন। কেননা সাধারণ অজুবিহীন ব্যক্তির আজান জাহিরুর রিওয়ায়াহ অনুযায়ী মাকরুহ নয়। আর এটিই সহিহ মত।
সূত্র: আল-বাহরুর রায়েক শরহু কানযিদ দাকায়েক, ১/২৭৭ পৃষ্ঠা, বাবুল আজান।
আল-মুহীতুল বুরহানীতে — ইমাম বুরহানুদ্দীন ইবনে মাজাহ বুখারী (রহিমাহুল্লাহ) উল্লেখ করেছেন,
قَالَ مُحَمَّدٌ رَحِمَهُ اللَّهُ: فِي مُؤَذِّنٍ أَذَّنَ عَلَى غَيْرِ وُضُوءٍ وَأَقَامَ: أَجْزَأَهُ وَلَا يُعِيدُ، وَالْجُنُبُ أَحَبُّ إِلَيَّ أَنْ يُعِيدَ وَإِنْ لَمْ يُعِدْ أَجْزَأَهُ.
📖 المحيط البرهاني في الفقه النعماني فقه الإمام أبي حنيفة رضي الله عنه — পৃষ্ঠা ২৩৭
ইমাম মুহাম্মদ (রহিমাহুল্লাহ) বলেন, কোনো মুয়াজ্জিন অজু ছাড়া আজান ও ইকামত দিলে তা যথেষ্ট হবে, পুনরায় দিতে হবে না। আর জুনুব ব্যক্তির ক্ষেত্রে আমার কাছে পুনরায় দেওয়া অধিক পছন্দনীয়। তবে পুনরায় না দিলেও তা যথেষ্ট হবে।
সূত্র: আল-মুহীতুল বুরহানী, কিতাবুস সালাত,১/৩৪৪ পৃষ্ঠা।
তাবয়ীনুল হাকায়েকে — ইমাম ফখরুদ্দীন যায়লাঈ (রহিমাহুল্লাহ) লিখেছেন,
وَفِي كَرَاهِيَةِ أَذَانِ الْمُحْدِثِ رِوَايَتَانِ كَإِقَامَتِهِ، وَالْفَرْقُ عَلَى إِحْدَاهُمَا بَيْنَهُ وَبَيْنَ الْجَنَابَةِ أَنَّ لِلْأَذَانِ شَبَهًا بِالصَّلَاةِ.
📖 تبيين الحقائق شرح كنز الدقائق وحاشية الشلبي — পৃষ্ঠা ৭২
সাধারণ অজুবিহীন ব্যক্তির আজান মাকরুহ হওয়া সম্পর্কে দুটি রিওয়ায়াত রয়েছে, যেমন ইকামতের ক্ষেত্রেও রয়েছে। একটি রিওয়ায়াত অনুযায়ী সাধারণ অজুবিহীন অবস্থা ও জানাবাত অবস্থার মধ্যে পার্থক্য করা হয়েছে। কেননা আজানের সঙ্গে নামাজের কিছু সাদৃশ্য রয়েছে।
সূত্র: তাবয়ীনুল হাকায়েক শরহু কানযিদ দাকায়েক, বাবুল আজান, ১/৯৩ পৃষ্ঠা।
আন-নাহরুল ফায়েক — ইমাম উমর ইবনে নুজাইম (রহিমাহুল্লাহ) লিখেছেন,
وَإِقَامَةِ الْمُحْدِثِ كَذَلِكَ، قَيَّدَ بِهَا لِأَنَّهُ أَذَانَهُ غَيْرُ مَكْرُوهٍ عَلَى الْأَصَحِّ، وَالْفَرْقُ أَنَّ السُّنَّةَ وَصْلُ الْإِقَامَةِ بِالصَّلَاةِ بِخِلَافِ الْأَذَانِ.
📖 النهر الفائق شرح كنز الدقائق — পৃষ্ঠা ৯০
সাধারণ অজুবিহীন ব্যক্তির ইকামতও মাকরুহ। লেখক বিশেষভাবে ইকামতের কথা উল্লেখ করেছেন। কেননা অধিকতর সহিহ মত অনুযায়ী তাঁর আজান মাকরুহ নয়। উভয়ের মধ্যে পার্থক্য হলো, ইকামতের সঙ্গে নামাজের সংযোগ রাখা সুন্নত; কিন্তু আজানের ক্ষেত্রে তা নয়।
সূত্র: আন-নাহরুল ফায়েক শরহু কানযিদ দাকায়েক, বাবুল আজান, ১/১৭৯ পৃষ্ঠা।
আল-লুবাব ফী শরহিল কিতাবে — আবদুল গনী আল-গুনাইমী আল-মায়দানী লিখেছেন,
وَيَنْبَغِي لِلْمُؤَذِّنِ أَنْ يُؤَذِّنَ وَيُقِيمَ عَلَى طُهْرٍ، فَإِنْ أَذَّنَ عَلَى غَيْرِ وُضُوءٍ جَازَ؛ لِأَنَّهُ ذِكْرٌ وَلَيْسَ بِصَلَاةٍ، فَكَانَ الْوُضُوءُ اسْتِحْبَابًا.
📖 العناية شرح الهداية - بهامش فتح القدير ط الحلبي — পৃষ্ঠা ২৪৭
মুয়াজ্জিনের উচিত পবিত্র অবস্থায় আজান ও ইকামত দেওয়া। তবে অজু ছাড়া আজান দিলে তা জায়েজ হবে। কেননা আজান জিকির, নামাজ নয়। ফলে আজানের ক্ষেত্রে অজু করা মুস্তাহাব।
সূত্র: আল-লুবাব ফী শরহিল কিতাব, ১/৬০ পৃষ্ঠা, কিতাবুস সালাত,বাবুল আজান।
আল-ইখতিয়ার লি-তালীলিল মুখতারে — ইমাম আবদুল্লাহ আল-মাওসিলী বলেছেন,
فَإِذَا أَذَّنَ عَلَى غَيْرِ وُضُوءٍ جَازَ لِحُصُولِ الْمَقْصُودِ وَيُكْرَهُ، وَقِيلَ: لَا يُكْرَهُ، وَقِيلَ: لَا تُكْرَهُ الْإِقَامَةُ أَيْضًا، وَالصَّحِيحُ أَنَّهَا تُكْرَهُ؛ لِئَلَّا يُفْصَلَ بَيْنَ الْإِقَامَةِ وَالصَّلَاةِ، وَإِنْ أَذَّنَ وَأَقَامَ عَلَى غَيْرِ وُضُوءٍ لَا يُعِيدُ.
📖 الاختيار لتعليل المختار — পৃষ্ঠা ৪০
অজু ছাড়া আজান দিলে তা জায়েজ হবে, কেননা আজানের উদ্দেশ্য অর্জিত হয়েছে। তবে এক মতে তা মাকরুহ। অন্য মতে মাকরুহ নয়। আবার এক মতে অজুবিহীন অবস্থায় ইকামত দেওয়াও মাকরুহ নয়। কিন্তু সহিহ হলো, ইকামত মাকরুহ; কারণ এতে ইকামত ও নামাজের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। আর কেউ অজু ছাড়া আজান ও ইকামত দিলে পুনরায় দিতে হবে না।
সূত্র: আল-ইখতিয়ার লি-তালীলিল মুখতার, ১/৪৪ পৃষ্ঠা, বাবুল আজান ওয়াল ইকামাহ।
সুতরাং সাধারণভাবে কারও অজু না থাকলেও আজান সহিহ হয়ে হবে এবং নতুন করে আজান দেওয়ার প্রয়োজন হবে না,তবে অজু করে আজান দেওয়াই উত্তম।
✍ ফতোয়াদাতা: মুফতি Hasnain Ahmad · ২১-১১-২০২৬ · মাযহাব: হানাফি