তাবিজ সংখ্যায় বা নকশায় যেভাবেই লিখা হোক তাতে কোনো অসুবিধা নাই তবে যদি তা শিরিক,কুফর এমন পর্যায়ের না হয়।
ইমাম আহমদ বিন মুস্তাফা তশকুবরীযাদাহ হানাফী (ইন্তেকাল ৯৭৮ হি:) লিখেছেন,
وَالْوَفْقُ: جَدَاوِلُ مُرَبَّعَةٌ لَهَا بُيُوتٌ مُرَبَّعَةٌ، يُوضَعُ فِي تِلْكَ الْبُيُوتِ أَرْقَامٌ عَدَدِيَّةٌ، أَوْ حُرُوفٌ بَدَلَ الْأَرْقَامِ، بِشَرْطِ أَنْ تَكُونَ أَضْلَاعُ تِلْكَ الْجَدَاوِلِ وَأَقْطَارُهَا مُتَسَاوِيَةً فِي الْعَدَدِ، وَأَنْ لَا يُوجَدَ عَدَدٌ مُكَرَّرٌ فِي تِلْكَ الْبُيُوتِ.
وَذَكَرُوا أَنَّ لِاعْتِدَالِ الْأَعْدَادِ خَوَاصَّ فَائِضَةً، مِنْ رُوحَانِيَّةِ تِلْكَ الْأَعْدَادِ أَوِ الْحُرُوفِ. وَيَتَرَتَّبُ عَلَيْهَا آثَارٌ عَجِيبَةٌ، وَتَصَرُّفَاتٌ غَرِيبَةٌ، بِشَرْطِ اخْتِيَارِ أَوْقَاتٍ مُنَاسِبَةٍ وَسَاعَاتٍ شَرِيفَةٍ.
وَفِي هَذَا الْعِلْمِ كُتُبٌ كَثِيرَةٌ نَافِعَةٌ فِي الْغَايَةِ، مَعْرُوفَةٌ عِنْدَ أَهْلِ هَذَا الشَّأْنِ، وَهَذَا الْعِلْمُ مِنْ فُرُوعِ عِلْمِ الْعَدَدِ مِنْ حَيْثُ حِسَابِ الْأَعْدَادِ، وَمِنْ فُرُوعِ عِلْمِ الْخَوَاصِّ مِنْ حَيْثُ آثَارِهِ وَمَنَافِعِهِ.
وَسَتَسْمَعُ «عِلْمَ الْوَفْقِ»، وَكَذَا عِلْمَ الْحُرُوفِ وَالتَّكْسِيرِ ـ إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى ـ عِنْدَ ذِكْرِ «عِلْمِ الْخَوَاصِّ» عِنْدَ ذِكْرِ مُقَطَّعَاتِ السُّوَرِ.
‘ওয়াফক’ (সংখ্যার নকশা) হলো বর্গাকার ছকসমূহ, যেগুলোর মধ্যে বর্গাকার ঘর থাকে। এসব ঘরে বিভিন্ন সংখ্যা বসানো হয় অথবা সংখ্যার পরিবর্তে অক্ষর লেখা হয়। শর্ত হলো, উক্ত ছকগুলোর প্রত্যেক সারি, স্তম্ভ ও কর্ণের সংখ্যার যোগফল সমান হতে হবে এবং সেসব ঘরে কোনো সংখ্যার পুনরাবৃত্তি থাকবে না।
তাঁরা উল্লেখ করেছেন যে, সংখ্যাসমূহের সুষম বিন্যাসের মধ্যে বিশেষ কিছু গুণ ও বৈশিষ্ট্য রয়েছে, যা ওই সংখ্যা অথবা অক্ষরসমূহের রুহানিয়াত থেকে উদ্ভূত হয়। আর এর ফলে বিস্ময়কর প্রভাব ও আশ্চর্যজনক কার্যকারিতা প্রকাশ পায়। তবে এর জন্য উপযুক্ত সময় ও বিশেষ মর্যাদাপূর্ণ মুহূর্ত নির্বাচন করার শর্ত রয়েছে।
এ বিদ্যা সম্পর্কে বহু অত্যন্ত উপকারী গ্রন্থ রয়েছে, যেগুলো এ বিষয়ের বিশেষজ্ঞদের নিকট সুপরিচিত।
সংখ্যার হিসাব-নিকাশের দিক থেকে এ বিদ্যা ‘ইলমুল আদাদ’ (সংখ্যাবিদ্যা)-এর একটি শাখা। আর এর প্রভাব ও উপকারিতার দিক থেকে এটি ‘ইলমুল খাওয়াস’ (বিশেষ গুণ ও বৈশিষ্ট্যসংক্রান্ত বিদ্যা)-এর একটি শাখা।
ইনশাআল্লাহ, পরবর্তী সময়ে সূরাসমূহের বিচ্ছিন্ন অক্ষরসমূহ (হুরূফে মুকাত্তাআত) প্রসঙ্গে ‘ইলমুল খাওয়াস’-এর আলোচনায় আপনি ‘ইলমুল ওয়াফক’ (সংখ্যার নকশাবিদ্যা), অনুরূপভাবে ‘ইলমুল হুরূফ’ (অক্ষরবিদ্যা) এবং ‘ইলমুত তাকসীর’ (অক্ষরসমূহকে বিশেষ পদ্ধতিতে বিভাজন ও বিন্যাস করার বিদ্যা) সম্পর্কে জানতে পারবেন।
সুত্র:- ইমাম আহমদ বিন মুস্তাফা তশকুবরীযাদাহ হানাফী, মিফতাহুস সাআদাত ওয়া মিসবাহুস সিয়াদাতি ফি মাওদুআতিল উলুম, ১/৩৭৩ পৃষ্ঠা;
আল্লামা তাশকুবরীযাদাহ হানাফী (রহিমাহুল্লাহ) সংখ্যার নকশাবিদ্যাকে একটি স্বতন্ত্র বিদ্যা হিসেবে উল্লেখ করেছেন এবং এ সম্পর্কে বহু উপকারী গ্রন্থ থাকার কথা বলেছেন। এ থেকে বোঝা যায়, তিনি সংখ্যার নকশাবিদ্যাকে নিছক অর্থহীন বিষয় হিসেবে উপস্থাপন করেননি বরল সংখ্যা ও অক্ষর উভয়ই ব্যবহার করার উপর এবং সংখ্যার সুষম বিন্যাসের বিশেষ গুণ ও প্রভাবকেও সমর্থন দিয়েছেন।
ইমাম ইবনু হাজার হায়তামী রহিমাহুল্লাহ (ইন্তেকাল ৯৭৪ হি:) কে যখন প্রশ্ন করা হয়েছিলো যে, ইলমুল আওফাক তথা সংখ্যার নকশাবিদ্যার হুকুম কী?
তার জাওয়াবে তিনি লিখেছেন,
بِأَنَّ عِلْمَ الْأَوْفَاقِ يَرْجِعُ إِلَى مُنَاسَبَاتِ الْأَعْدَادِ وَجَعْلِهَا عَلَى شَكْلٍ مَخْصُوصٍ، وَهَذَا كَأَنْ يَكُونَ بِشَكْلٍ مِنْ تِسْعِ بُيُوتٍ، مَبْلَغُ الْعَدَدِ مِنْ كُلِّ جِهَةٍ خَمْسَةَ عَشَرَ، وَهُوَ يَنْفَعُ لِلْحَوَائِجِ وَإِخْرَاجِ الْمَسْجُونِ وَوَضْعِ الْجَنِينِ وَكُلِّ مَا هُوَ مِنْ هَذَا الْمَعْنَى، وَضَابِطُهُ «بطد زهج واح»، وَكَانَ الْغَزَالِيُّ رَحِمَهُ اللَّهُ يَعْتَنِي بِهِ كَثِيرًا حَتَّى نُسِبَ إِلَيْهِ، وَلَا مَحْذُورَ فِيهِ إِنِ اسْتُعْمِلَ لِمُبَاحٍ، بِخِلَافِ مَا إِذَا اسْتُعِينَ بِهِ عَلَى حَرَامٍ، وَعَلَيْهِ يُحْمَلُ جَعْلُ الْقَرَافِيِّ الْأَوْفَاقَ مِنَ السِّحْرِ.
📖 الفتاوى الحديثية لابن حجر الهيتمي. ¶ المؤلف: أحمد شهاب الدين بن حجر الهيتمي المكي. ¶ المحقق: ¶ الطبعة: مصطفى الحلبي الطبعة الثانية ¶ وطبعة دار المعرفة مصورة عن طبعة مصطفى الحلبي الثانية ¶ عدد الأجزاء: ¶ دار النشر: ¶ سنة النشر: ¶ مصدر الكتاب: ملتقى أه — পৃষ্ঠা ২
নিশ্চয়ই, ইলমুল আওফাক (সংখ্যার নকশাবিদ্যা) মূলত সংখ্যাসমূহের পারস্পরিক সামঞ্জস্য এবং সেগুলোকে বিশেষ আকৃতিতে বিন্যস্ত করার বিদ্যা। যেমন, নয়টি ঘরবিশিষ্ট একটি নকশা তৈরি করা, যার প্রত্যেক দিকের সংখ্যার যোগফল পনেরো হয়।
এটি বিভিন্ন প্রয়োজন পূরণ, বন্দিকে মুক্ত করা, সন্তান প্রসব এবং এ ধরনের অন্যান্য কাজে উপকার করে। আর এর নির্ধারিত বিন্যাস হলো «بطد زهج واح»।
ইমাম গাজ্জালী (রহ.) এ বিদ্যার প্রতি অত্যন্ত মনোযোগ দিতেন। এমনকি এ বিদ্যা তাঁর দিকেই সম্বন্ধিত হয়ে যায়।
এ বিদ্যা কোনো বৈধ কাজে ব্যবহার করা হলে তাতে কোনো আপত্তি নেই। পক্ষান্তরে কোনো হারাম কাজে এর মাধ্যমে সাহায্য গ্রহণ করা হলে তা হারাম হবে।
আর ইমাম কারাফী সংখ্যার নকশাবিদ্যাকে জাদুর অন্তর্ভুক্ত করেছেন—তাঁর সেই বক্তব্যকে এ অর্থেই গ্রহণ করতে হবে।
সুত্রঃ ইবনু হাজার হায়তামী, ফাতাওয়া হাদিসিয়্যাহ,২/১৬৪৮ পৃষ্ঠা;
একই কিতাবের আরেক জায়াগায় তিনি বলেন,
عِلْمُ الْأَوْفَاقِ لَا مَحْذُورَ فِيهِ إِنِ اسْتُعْمِلَ لِمُبَاحٍ، فَقَدْ نُقِلَ عَنِ الْغَزَالِيِّ وَغَيْرِهِ الِاعْتِنَاءُ بِهِ، وَكَذَلِكَ حُكِيَ لِي عَنْ شَيْخِنَا شَيْخِ الْإِسْلَامِ زَكَرِيَّا الْأَنْصَارِيِّ، سَقَى اللَّهُ عَهْدَهُ، أَنَّهُ كَانَ يُحْسِنُهُ، وَأَنَّ لَهُ فِيهِ مُؤَلَّفًا نَفِيسًا. أَمَّا إِذَا اسْتُعِينَ بِهِ عَلَى حَرَامٍ فَإِنَّهُ يَكُونُ حَرَامًا؛ إِذْ لِلْوَسَائِلِ حُكْمُ الْمَقَاصِدِ، وَاللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى أَعْلَمُ بِالصَّوَابِ.
📖 الفتاوى الحديثية لابن حجر الهيتمي — পৃষ্ঠা ৫
ইলমুল আওফাক (সংখ্যার নকশাবিদ্যা) যদি কোনো বৈধ কাজে ব্যবহার করা হয়, তাহলে তাতে কোনো আপত্তি নেই। ইমাম গাজ্জালী (রহিমাহুল্লাহ) ও অন্যদের এ বিদ্যার প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার কথা বর্ণিত হয়েছে।
আমাকে আরও জানানো হয়েছে যে, আমাদের উস্তাদ শায়খুল ইসলাম জাকারিয়া আনসারী এ বিদ্যায় দক্ষ ছিলেন এবং এ বিষয়ে তাঁর একটি মূল্যবান রচনাও ছিল।
তবে এ বিদ্যার মাধ্যমে কোনো হারাম কাজে সহায়তা নেওয়া হলে তা হারাম হবে। কেননা মাধ্যমের বিধান উদ্দেশ্যের বিধানের অনুসারী।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সঠিক বিষয় সর্বাধিক জানেন।
সুত্র:- ইবনু হাজার হায়তামী, ফাতাওয়া হাদিসিয়্যাহ, ৮/১৬৪৯;
ইমাম ইবনে হাজার হায়তামী (রহিমাহুল্লাহ)-এর উভয় ইবারত থেকে স্পষ্টভাবে বোঝা যায়, ইলমুল আওফাক তথা সংখ্যা ও অক্ষর দিয়ে বিশেষ নকশা তৈরি করা মূলত নিষিদ্ধ নয়; বরং তা বৈধ উদ্দেশ্যে ব্যবহার করা জায়েজ এবং হারাম উদ্দেশ্যে ব্যবহার করা হারাম। তিনি ইমাম গাজ্জালী (রহিমাহুল্লাহ) ও শায়খুল ইসলাম জাকারিয়া আনসারী (রহিমাহুল্লাহ)-এর এ বিদ্যার প্রতি মনোযোগ ও দক্ষতার কথাও উল্লেখ করেছেন।
সুতরাং তাঁর বক্তব্য অনুযায়ী, শুধু আরবি সংখ্যা দিয়ে নকশা তৈরি করার কারণে সেটিকে শিরক, জাদু বা হারাম বলা যাবে না। বরং নকশাটি কী উদ্দেশ্যে এবং কী পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে, তা বিবেচনা করতে হবে।
অতএব, সংখ্যার নকশাযুক্ত তাবিজে কোনো শিরকি, কুফরি বা শরিয়তবিরোধী বিষয় না থাকলে এবং তা বৈধ উদ্দেশ্যে ব্যবহার করা হলে, ইমাম ইবনে হাজার হায়তামী (রহিমাহুল্লাহ)-এর উল্লিখিত ফতোয়ার আলোকে তা ব্যবহারের অনুমতি রয়েছে।
ইমাম আহমদ রেজা খান হানাফী (রহিমাহুল্লাহ) বলেছেন,
آیات کریمہ واسمائے طیبہ کی برکات سے استفادہ کے دنوں طریقے ہیں جن میں عبارت و الفاظ لکھے جائیں وہ جزر کہلاتے ہیں اور زبان تکسیر میں مظہر اور اعداد والے وفق ومضمر علم اوفاق امام حجۃ الاسلام غزالی وامام فخر الدین رازی وشیخ اکبر محی الدین ابن عربی وغیرہم اجلہ اکابر سے ہے اس میں عدم جواز کی کوئی وجہ نہیں بلکہ محل احراق ونحوہ میں وہی انسب ہیں۔
কুরআনের আয়াত ও পবিত্র নামসমূহের বরকত লাভের দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো শব্দ ও বাক্য লেখা; অন্যটি সংখ্যার মাধ্যমে নকশা তৈরি করা, যাকে ওয়াফক ও মুযমার বলা হয়। ইলমুল আওফাকের সঙ্গে ইমাম গাজ্জালী, ইমাম ফখরুদ্দীন রাযী প্রমুখের নাম জড়িত। এতে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই; বরং কিছু ক্ষেত্রে সংখ্যার নকশাই অধিক উপযুক্ত।
সুত্র:- ইমাম আহমদ রেজা খান হানাফী, ফাতাওয়া রেজভীয়াহ ২৩/৪০৭ পৃষ্ঠা, মাসআলা নং ১৭২;
অন্যত্র তিনি আবার লিখেছেন,
کافر کو اگرتعویذ دیاجائے تومضمر جس میں ہندسے ہوتے ہیں نہ کہ مظہر
অমুসলিমকে তাবিজ দিলে সংখ্যাযুক্ত মুযমার তাবিজ দেওয়া হবে; আল্লাহর কালাম বা নামের অক্ষরযুক্ত মুযহার তাবিজ নয়।
সুত্র:-আহমদ রেজা খান হানাফী, ফাতাওয়া রেজভীয়াহ ২৪/১৯৮ পৃষ্ঠা; মাসআলা নং ৬৭;
এখানে বিষয়টা তাজিম ও আদবের সাথে সম্পৃক্ত বিধায় এভাবে বলা হয়েছে।
হানাফী মাজহাবের উল্লেখযোগ্য কিতাব ফাতাওয়া আলমগীরীতে এসেছে,
وَلَا بَأْسَ بِتَعْلِيقِ التَّعْوِيذِ وَلَكِنْ يَنْزِعُهُ عِنْدَ الْخَلَاءِ وَالْقُرْبَانِ.
📖 الفتاوى الهندية — পৃষ্ঠা ২৬১০
অনুমোদিত তাবিজ ঝোলাতে অসুবিধা নেই; তবে শৌচকার্য ও সহবাসের সময় তা খুলে রাখবে।
সুত্রঃ ফাতাওয়া আলমগীরী,৫/৩৫৬ পৃষ্ঠা;
অতএব, শৌচককার্য ও সহবাসের সময় যদি তা খুলে রাখা পরামর্শ হয় তাহলে যে মুশরিকদেরকে অপবিত্র বলা হয়েছে তাদের বেলায় আরো বেশী সচেতন হওয়া উচিৎ।
মুফতি আমজাদ আলী আযমী হানাফী (রহিমাহুল্লাহ) বলেছেন,
تعویذ ایسا ہو کہ اُس میں شرعی قباحت نہ ہو جیسے ادعیہ اور آیات یا ان کے اعداد یا کسی اسم کا نقش مظہر یا مضمر لکھا جائے اگر اس تعویذ میں ناجائز الفاظ لکھے ہوں یا شرک وکفر کے الفاظ ہو تو ایسا تعویذ لکھنا بہی ناجائز ہے اور اس کا لینا اور باندھنا سب ناجائز
তাবিজ এমন হতে হবে, যাতে শরিয়তবিরোধী কোনো বিষয় না থাকে। যেমন—দোয়া, কুরআনের আয়াত, আয়াতের সংখ্যা অথবা কোনো নামের প্রকাশ্য বা সংখ্যাগত নকশা লেখা যেতে পারে। কিন্তু তাবিজে নাজায়েজ শব্দ অথবা শিরক-কুফরের কথা থাকলে এমন তাবিজ লেখা, গ্রহণ করা এবং পরিধান করা নাজায়েজ।
সুত্র:- বাহারে শারিয়াত,৩য় খন্ড, অংশ ১৪, পৃষ্ঠা ১৪৭,মাসআলা নং ২৭, اجارہ فاسدہ کا بیان
এই বিষয়ে দেওবন্দী হানাফীদেরও সমর্থন পাওয়া যায়।
মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহী হানাফী লিখেছেন,
اعداد کے ذریعہ بھی نقوش دینا درست ہے، اعداد آیت کے ہوں یا اسماء الہیہ کے ہوں۔ جس عبارت کا مفہوم معلوم نہیں اس کے استعمال سے پرہیز کرنا چاہیے خواہ کسی زبان کی ہوں
সংখ্যার মাধ্যমেও নকশা তৈরি করে দেওয়া জায়েজ। সংখ্যাগুলো কুরআনের আয়াতের হোক কিংবা আল্লাহ তাআলার পবিত্র নামসমূহের হোক।
আর যে ইবারতের অর্থ জানা নেই, তা যে ভাষারই হোক না কেন, সেটির ব্যবহার থেকে বিরত থাকা উচিত।
সুত্র: মাহমুদুল হাসান গাঙ্গুহী, ফাতাওয়া মাহমুদিয়া, ২৮/৩১৫ পৃষ্ঠা;
দেওবন্দী ঘরানার আরেকজন হানাফী আলেম মুফতি মুহাম্মদ সালমান মানসুরপুরী হানাফীকে যখন বিসমিল্লাহ এর জায়গায় ৭৮৬ লিখার বিষয়ে যখন জিগ্যেস করা হয়, তার জাওয়াবে তিনি বলেছেন।
اس بارے میں کوئی صریح فقہی جزئیہ تو نظر سے نہیں گذرا؛ البتہ چوں کہ حروف تہجی سے خاص اعداد اور اعداد سے خاص کلمات مراد لینا اہل عرب میں زمانہ قدیم سے رائج ہے، اور تاریخ میں تعویذات میں اس فن سے استفادہ سلف وخلف کا معمول رہا ہے، ان وجوہات کی بنا پر اگر کوئی شخص بنظر احتیاط تسمیہ کے بجائے اُس کے اعداد ۷۸٦ لکھے تو اُس کا یہ عمل بدعت میں داخل نہ ہوگا ، لیکن بہتر یہی ہے کہ بسم اللہ پوری لکھی جائے ، یا باسم سبحانہ تعالی جیسے الفاظ تحریر کئے جائیں، آنحضرت صلی اللہ علیہ وسلم کی عادت شریفہ سے زیادہ اشبہ یہی ہے۔ ۷۸۶ لکھنے کی ابتداء کب ہوئی، اس کے متعلق کوئی صراحت نہیں ملی اور تعویذات کے سلسلہ میں اکابر علماء حضرت گنگوہی اور حضرت تھانوی وغیرہم کا بلانکیر اعداد لکھنا اور اُن کی اجازت دینا اس عمل کے جواز کا قرینہ بہر حال ہے۔ مستفاد من عبارة البيضاوي وهذه الدلالة وإن لم تكن عربية؛ لكنها لاشتهارها فيما بين الناس حتى الحرب تلحقها بالمعربات كالمشكاة والسجيل...... قال في حاشية شيخ زاده على البيضاوي وتقرير الجواب أن تلك الفواتح وإن لم تكن موضوعة في لغة العرب للدلالة على المدد إلا أن تلك الدلالة مشهورة عند العرب فصارت الفواتح بذلک کلها موضوعة في لغتهم لتلك الدلالة، فصارت من حيث دلالتها على المدد والأجال ملحقة بالعربي. (شيخ زاده ٦٧/١ ، حاشیه مکتوبات نبوي ٤ ٤) فقط واللہ تعالیٰ اعلم
এ বিষয়ে ফিকহের কোনো সুস্পষ্ট মাসআলা আমার নজরে আসেনি। তবে যেহেতু আরবদের মধ্যে প্রাচীনকাল থেকেই বর্ণমালার অক্ষর দ্বারা নির্দিষ্ট সংখ্যা এবং সংখ্যার দ্বারা নির্দিষ্ট শব্দ উদ্দেশ্য করা প্রচলিত রয়েছে, আর ইতিহাসে তাবিজের ক্ষেত্রে এ বিদ্যার ব্যবহার সালাফ ও খালাফের নিয়মিত আমল হিসেবে চলে আসছে।
এসব কারণে কোনো ব্যক্তি যদি সতর্কতাবশত ‘বিসমিল্লাহ’-এর পরিবর্তে এর সংখ্যাগত রূপ ৭৮৬ লেখেন, তাহলে তাঁর এ কাজ বিদআতের অন্তর্ভুক্ত হবে না। তবে উত্তম হলো, সম্পূর্ণ ‘বিসমিল্লাহ’ লেখা অথবা ‘باسم سبحانه وتعالى’ (আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে) জাতীয় শব্দ লেখা। কেননা এটিই রাসুলুল্লাহ ﷺ-এর পবিত্র অভ্যাসের অধিকতর সাদৃশ্যপূর্ণ।
৭৮৬ লেখার প্রচলন কখন থেকে শুরু হয়েছে, সে বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
আর তাবিজের ক্ষেত্রে আকাবির আলেমগণ—হযরত গাঙ্গুহী হযরত থানভী প্রমুখের কোনো আপত্তি ছাড়াই সংখ্যা লেখা এবং সংখ্যা লেখার অনুমতি প্রদান করা নিঃসন্দেহে এ আমল জায়েজ হওয়ার একটি প্রমাণসূচক বিষয়।
এ বক্তব্য আল্লামা বায়দাবী (রহিমাহুল্লাহর)-এর ইবারত থেকে গৃহীত। আর এই সাংকেতিক অর্থবোধকতা যদিও মূলত আরবি ভাষার নয়, তথাপি মানুষের মধ্যে এর ব্যাপক প্রসিদ্ধির কারণে এটিকে আরবিকৃত শব্দসমূহের অন্তর্ভুক্ত করা হয়েছে; যেমন ‘মিশকাত’ ও ‘সিজ্জিল’।
আল্লামা শায়খযাদাহ তাফসীরে বায়যাবীর হাশিয়ায় বলেন:
এর উত্তরের ব্যাখ্যা হলো, সূরাগুলোর প্রারম্ভিক বিচ্ছিন্ন অক্ষরসমূহ (হুরূফে মুকাত্তাআত) যদিও আরবি ভাষায় নির্দিষ্ট সময়কাল বোঝানোর জন্য মূলত নির্ধারিত হয়নি, তথাপি এগুলোর মাধ্যমে সময়কাল নির্দেশ করার বিষয়টি আরবদের মধ্যে প্রসিদ্ধ ছিল।
ফলে ওই বিচ্ছিন্ন অক্ষরসমূহ তাদের ভাষায় এ অর্থ প্রকাশের জন্য নির্ধারিত শব্দের মতো হয়ে গেছে। সুতরাং সময়কাল ও নির্ধারিত মেয়াদ নির্দেশ করার দিক থেকে এগুলো আরবি ভাষার অন্তর্ভুক্ত বলে গণ্য হয়েছে।
(শায়খযাদাহ, ১/৬৭; হাশিয়ায়ে মাকতুবাতে নববী, ৪৪।)
সুত্রঃ সালমান মানসুরপুরী দেওবন্দী হানাফী,কিতাবুন নাওয়াযিন, ১৫/৯৩ পৃষ্ঠা;
উল্লিখিত ইবারতগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায়, হানাফী মাযহাবের উল্লিখিত উভয় ধারার আলেমদের মতে কুরআনের আয়াত, আল্লাহ তাআলার পবিত্র নামসমূহ কিংবা শরিয়তসম্মত দোয়ার পরিবর্তে সেগুলোর আবজাদ-সংখ্যা ব্যবহার করে নকশাযুক্ত তাবিজ তৈরি করা শর্তসাপেক্ষে জায়েজ।
আল্লামা ইবনু আবেদীন শামী (রহিমাহুল্লাহ) লিখেছেন,
قَالُوا: إنَّمَا تُكْرَهُ الْعُوذَةُ إذَا كَانَتْ بِغَيْرِ لِسَانِ الْعَرَبِ، وَلَا يُدْرَى مَا هُوَ وَلَعَلَّهُ يَدْخُلُهُ سِحْرٌ أَوْ كُفْرٌ أَوْ غَيْرُ ذَلِكَ، وَأَمَّا مَا كَانَ مِنْ الْقُرْآنِ أَوْ شَيْءٍ مِنْ الدَّعَوَاتِ فَلَا بَأْسَ بِهِ
📖 رد المحتار على الدر المختار — পৃষ্ঠা ৪১৪৩
আলেমগণ বলেছেন: তাবিজ তখনই মাকরূহ হয়, যখন তা আরবি ছাড়া অন্য ভাষায় লেখা হয় এবং তার বিষয়বস্তু কী, তা জানা যায় না। কেননা তাতে জাদু, কুফর অথবা অন্য কোনো নিষিদ্ধ বিষয় অন্তর্ভুক্ত থাকার আশঙ্কা রয়েছে। পক্ষান্তরে যে তাবিজ কুরআনের আয়াত অথবা কোনো দোয়ার মাধ্যমে তৈরি করা হয়, তাতে কোনো অসুবিধা নেই।
সুত্র:- ইবনু আবেদীন শামী, রুদ্দুল মুহতার ৬/৩৬৩ পৃষ্ঠা;
উল্লেখিত ইবারতটি থেকে যা বুঝা যায় তা হলো, যে তাবিজে এমন অজ্ঞাত বিষয় রয়েছে, যার মধ্যে শিরিক, কুফর বা অন্য নিষিদ্ধ বিষয় থাকার আশঙ্কা রয়েছে, তা মাকরূহ। যদি এমন আশঙ্কা না থাকে তাতে কোনো সমস্যা নাই বরং জায়েজ হবে।
ইমাম মোল্লা আলী কারী হানাফী (রহিমাহুল্লাহ) বলেছেন,
(فَقَالَ) : أَيِ: النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (هُوَ مِنْ عَمَلِ الشَّيْطَانِ) : النَّوْعُ الَّذِي كَانَ أَهْلُ الْجَاهِلِيَّةِ يُعَالِجُونَ بِهِ وَيَعْتَقِدُونَ فِيهِ، وَأَمَّا مَا كَانَ مِنَ الْآيَاتِ الْقُرْآنِيَّةِ، وَالْأَسْمَاءِ وَالصِّفَاتِ الرَّبَّانِيَّةِ، وَالدَّعَوَاتِ الْمَأْثُورَةِ النَّبَوِيَّةِ، فَلَا بَأْسَ، بَلْ يُسْتَحَبُّ سَوَاءٌ كَانَ تَعْوِيذًا أَوْ رُقْيَةً أَوْ نَشْرَةً، وَأَمَّا عَلَى لُغَةِ الْعِبْرَانِيَّةِ وَنَحْوِهَا، فَيَمْتَنِعُ لِاحْتِمَالِ الشِّرْكِ فِيهَا
📖 عون المعبود شرح سنن أبي داود، ومعه حاشية ابن القيم: تهذيب سنن أبي داود وإيضاح علله ومشكلاته — পৃষ্ঠা ১৮৮২
অতঃপর তিনি অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘এটি শয়তানের কাজ।’
এর দ্বারা উদ্দেশ্য হলো সেই ধরনের চিকিৎসাপদ্ধতি, যা জাহেলি যুগের লোকেরা ব্যবহার করত এবং যার প্রতি তারা বিশ্বাস পোষণ করত।
পক্ষান্তরে কুরআনের আয়াত, আল্লাহ তাআলার পবিত্র নাম ও গুণাবলি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত দোয়াসমূহের মাধ্যমে করা হলে তাতে কোনো অসুবিধা নেই; বরং তা মুস্তাহাব। চাই তা তাবিজের মাধ্যমে হোক, রুকইয়াহর মাধ্যমে হোক কিংবা নুশরার মাধ্যমে হোক।
আর যদি তা হিব্রু ভাষা কিংবা অনুরূপ কোনো ভাষায় হয়, তাহলে তাতে শিরক থাকার আশঙ্কায় তা নিষিদ্ধ হবে।
সুত্র:- মিরকাতুল মাফাতিহ,৭/৪৫৫৩ পৃষ্ঠা, হা/৪৫৫৩;
এই ইবারত থেকে বোঝা যায় ভাষার ভিন্নতা হলেও তাবিজ নিষিদ্ধ হয়না বরং জাহেলি যুগের লোকদের ভ্রান্ত আকিদার জড়িত পদ্ধতি হলে তা নিষিদ্ধ ও বর্জনীয়।
অতএব আমার মত হলো, তাবিজ সংখ্যায় বা নকশায় যেভাবেই লিখা হোক তা বৈধ, যদি তার মধ্যে শিরিক, কুফর হয় এমন বিষয় না থাকে। শুধু সন্দেহের বশে কোন বৈধ বিষয়কে শিরিক, কুফর,হারাম আখ্যা দেয়া যাবেনা। তাবিজের এই পদ্ধতি উম্মতের মাঝে সালেহীনদের সমর্থন ও আমলের মাধ্যমে চলে আসা অন্যতম গ্রহনযোগ্য বৈধ পন্থা, তাই আহলুল ইলমগন এটার বিরোধিতা করা উচিৎ নয়।