উন্মুক্ত ইসলামি গ্রন্থাগার 📲 অ্যাপ ইনস্টল করুন 👤 লগইন / নিবন্ধন
কামেলাইসলামি ডিজিটাল লাইব্রেরি

ফতোয়া নং ৪০

শায়খের ছেলে জেলে তাই জুমার নামাজে সবাইকে নিয়ে কুবুতে নাজেলা পড়লেন। আমার জিজ্ঞাসা কুনুতে নাজেলা পড়ার …

📅 তারিখ: ১৩-১১-২০২৬ 🏷 বিবিধ ⚖ মাযহাব: হানাফি ✍ ফতোয়াদাতা: প্রধান মুফতি Muhammad Ainul Huda 👁 পড়া হয়েছে ২৪ বার

প্রশ্ন

👤 প্রশ্নকারী: হযরত আলী — নেত্রকোনা, বাংলাদেশ

শায়খের ছেলে জেলে তাই জুমার নামাজে সবাইকে নিয়ে কুবুতে নাজেলা পড়লেন। আমার জিজ্ঞাসা কুনুতে নাজেলা পড়ার হুকুম কি?

💬 মন্তব্য ০

উত্তর

কুনূতে নাজিলার হুকুম

বুখারী,

وَقَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ
📖 الأدلة الحنفية - كتاب الصلاة - الجزء الخامس — পৃষ্ঠা ৯৩

বানী সুলায়মের গোত্রের উপর বদদু’আ করার জন্য মাসব্যাপী (তিনি (ফজরের সালাতে) কুনূত (নাযিলা) পড়েছিলেন।

মুসলিম,

عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ ثُمَّ تَرَكَهُ ‏.‏
📖 الأحاديث المختارة أو المستخرج من الأحاديث المختارة مما لم يخرجه البخاري ومسلم في صحيحيهما — পৃষ্ঠা ৫৯৫

আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে কিছু গোত্রের জন্য এক সময়ে একমাস যাবৎ বদ-দুআ করেছিলেন। কিন্তু পরে তিনি তা পরিত্যাগ করেন।

বুখারী,

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رِعْلاً، وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَبَنِي لَحْيَانَ اسْتَمَدُّوا رَسُولَ اللَّهِ ﷺ عَلَى عَدُوٍّ، فَأَمَدَّهُمْ بِسَبْعِينَ مِنَ الأَنْصَارِ، كُنَّا نُسَمِّيهِمُ الْقُرَّاءَ فِي زَمَانِهِمْ، كَانُوا يَحْتَطِبُونَ بِالنَّهَارِ وَيُصَلُّونَ بِاللَّيْلِ، حَتَّى كَانُوا بِبِئْرِ مَعُونَةَ قَتَلُوهُمْ، وَغَدَرُوا بِهِمْ، فَبَلَغَ النَّبِيَّ ﷺ، فَقَنَتَ شَهْرًا يَدْعُو فِي الصُّبْحِ عَلَى أَحْيَاءٍ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ، عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَبَنِي لَحْيَانَ‏.‏ قَالَ أَنَسٌ فَقَرَأْنَا فِيهِمْ قُرْآنًا ثُمِّ إِنَّ ذَلِكَ رُفِعَ بَلِّغُوا عَنَّا قَوْمَنَا، أَنَّا لَقِينَا رَبَّنَا، فَرَضِيَ عَنَّا وَأَرْضَانَا‏.‏ وَعَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ حَدَّثَهُ أَنَّ نَبِيَّ اللَّهِ ﷺ قَنَتَ شَهْرًا فِي صَلاَةِ الصُّبْحِ يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ، عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَبَنِي لَحْيَانَ‏.‏ زَادَ خَلِيفَةُ حَدَّثَنَا ابْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسٌ، أَنَّ أُولَئِكَ السَّبْعِينَ، مِنَ الأَنْصَارِ قُتِلُوا بِبِئْرِ مَعُونَةَ، قُرْآنًا كِتَابًا‏.‏ نَحْوَهُ
📖 اللامع الصبيح بشرح الجامع الصحيح — পৃষ্ঠা ১৮৪৬

আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত যে, রি‘ল, যাকওয়ান, উসায়্যা ও বনূ লিহ্ইয়ানের লোকেরা শত্রুর মুকাবালা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে সাহায্য চাইলে সত্তরজন আনসার সাহাবী পাঠিয়ে তিনি তদেরকে সাহায্য করলেন। সেকালে আমরা তাদেরকে ক্বারী নামে অভিহিত করতাম। তারা দিনে লাকড়ি জুটাতেন এবং রাতে সালাতে কাটাতেন। যেতে যেতে তাঁরা বি‘রে মাউনার নিকট পৌঁছলে তারা (ঐ গোত্রগুলির লোকেরা) তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং তাঁদেরকে শহীদ করে দেয়। এ সংবাদ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে পৌঁছলে তিনি এক মাস পর্যন্ত ফজরের সালাতে আরবের কতিপয় গোত্র যথা রিল, যাকওয়ান, উসায়্যাহ এবং বনূ লিহ্ইয়ানের প্রতি বদদু‘আ করে কুনূত পাঠ করেন। আনাস (রাদ্বিয়াল্লাহু আনহু) বর্ণনা করেছেন যে, তাদের সম্পর্কিত কিছু আয়াত আমরা পাঠ করতাম। অবশ্য পরে এর তিলাওয়াত রহিত হয়ে যায়। (একটি আয়াত ছিল) بَلِّغُوْا عَنَّا قَوْمَنَا أَنَّا لَقِيْنَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَأَرْضَانَا অর্থাৎ আমাদের কাওমের লোকদেরকে জানিয়ে দাও। আমরা আমাদের প্রভুর সান্নিধ্যে পৌঁছে গেছি। তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আমাদেরকেও সন্তুষ্ট করেছেন।
ক্বাতাদাহ (রহ.) আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন যে, তিনি তাঁকে বলেছেন, আল্লাহর নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক মাস পর্যন্ত ফজরের সালাতে আরবের কতিপয় গোত্র- তথা রি‘ল, যাকওয়ান, উসায়্যা এবং বনূ লিহ্ইয়ানের প্রতি বদদু‘আ করে কুনূত পাঠ করেছেন।
[ইমাম বুখারী (রহ.)-এর উস্তাদ] খলীফা (রহ.) এতটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন যে, ইবনু যুরায় (রহ.) ও সা‘ঈদ ও ক্বাতাদাহ (রহ.)-এর মাধ্যমে আনাস (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন যে, তাঁরা সত্তরজন সকলেই ছিলেন আনসার। তাঁদেরকে বি‘রে মাউনা নামক স্থানে শাহীদ করা হয়েছিল। [ইমাম বুখারী (রহ.)] বলেন, এখানে قُرْآنًا শব্দটি কিতাব বা অনুরূপ অর্থে ব্যবহৃত হয়েছে।

আরো বিস্তারিত জানতে আমার আদিল্লাহ হানাফিয়্যাহ কিতাবুস সালাত দেখতে পারেন।

আমি বলি: তিনি (নবী ﷺ) এক মাস পর্যন্ত বিতর ছাড়া অন্য নামাজে কুনূত করেছেন, তারপর তা ছেড়ে দিয়েছেন। আর এই পরিত্যাগই পরে ঘটেছে, এবং তা উদ্দেশ্যমূলক ছিল। আর এ পরিত্যাগের ওপর ভিত্তি করেই ফতোয়া।

কুনুত পড়া বেদাতঃ
ইমাম তিরমিযী ও ইবনে মাজাহ সহীহ সনদে বর্ণনা করেন,

عَنْ أَبِي مَالِكٍ الأَشْجَعِيِّ، قَالَ قُلْتُ لأَبِي يَا أَبَةِ إِنَّكَ قَدْ صَلَّيْتَ خَلْفَ رَسُولِ اللَّهِ ﷺ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ هَا هُنَا بِالْكُوفَةِ نَحْوًا مِنْ خَمْسِ سِنِينَ أَكَانُوا يَقْنُتُونَ قَالَ أَىْ بُنَىَّ مُحْدَثٌ ‏.‏
قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ ‏.‏ وَقَالَ سُفْيَانُ الثَّوْرِيُّ إِنْ قَنَتَ فِي الْفَجْرِ فَحَسَنٌ وَإِنْ لَمْ يَقْنُتْ فَحَسَنٌ ‏.‏ وَاخْتَارَ أَنْ لاَ يَقْنُتَ ‏.‏ وَلَمْ يَرَ ابْنُ الْمُبَارَكِ الْقُنُوتَ فِي الْفَجْرِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى وَأَبُو مَالِكٍ الأَشْجَعِيُّ اسْمُهُ سَعْدُ بْنُ طَارِقِ بْنِ أَشْيَمَ
📖 صحيح وضعيف سنن الترمذي — পৃষ্ঠা ৩৪৫

আবু মালিক আল-আশজাঈ (রঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আমার পিতাকে বললাম, আব্বাজান! আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম, আবু বাকর, উমার ও উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুম)-এর পিছনে নামায আদায় করেছেন এবং এই কুফা শহরে প্রায় পাঁচ বছর যাবত আলী ইবনু আবু তালিব (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর পিছনে নামায আদায় করেছেন। তারা কি কুনুত পাঠ করতেন? তিনি উত্তর দিলেন, হে বৎস! এটা তো বিদ’আত।
আবু ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ। বেশিরভাগ বিদ্বান এ হাদীস অনুযায়ী আমল করেছেন। সুফিয়ান সাওরী বলেছেন, ফযরের নামাযে কুনুত পাঠ করে নিলে সেটাই উত্তম এবং যদি পাঠ না করে তাও উত্তম। কিন্তু তিনি পাঠ না করাই অবলম্বন করেছেন। ইবনুল মুবারাকের মতেও ফযরে কোন কুনূত নেই। আবু ঈসা বলেনঃ এ হাদীসের রাবী আবু মালিক আল-আশজাঈর নাম সা’দ ইবনু তারিক ইবনু আশইয়াম।
নাসাঈ সহীহ সনদে বর্ণনা করেন,

عَنْ أَبِي مَالِكٍ الأَشْجَعِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ ﷺ فَلَمْ يَقْنُتْ وَصَلَّيْتُ خَلْفَ أَبِي بَكْرٍ فَلَمْ يَقْنُتْ وَصَلَّيْتُ خَلْفَ عُمَرَ فَلَمْ يَقْنُتْ وَصَلَّيْتُ خَلْفَ عُثْمَانَ فَلَمْ يَقْنُتْ وَصَلَّيْتُ خَلْفَ عَلِيٍّ فَلَمْ يَقْنُتْ ثُمَّ قَالَ يَا بُنَىَّ إِنَّهَا بِدْعَةٌ
📖 الجوهر النقي على سنن البيهقي — পৃষ্ঠা ১১১

আবূ মালিক আল আশজা’ঈ (রহ.)-এর সূত্রে তার পিতা হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে সালাত আদায় করেছি। তিনি কুনূত পড়েননি। আর আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর পিছনেও সালাত আদায় করেছি, তিনিও কুনূত পড়েননি। আর ’উমার (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর পিছনে সালাত আদায় করেছি, তিনিও কুনূত পড়েননি। উসমান (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর পিছনে সালাত আদায় করেছি, তিনিও কুনুত পড়েননি। আর ’আলী (রাদ্বিয়াল্লাহু আনহু) -এর পিছনে সালাত আদায় করেছি, তিনিও কুনূত পড়েননি। এরপর বললেন, হে বৎস! এটা বিদ’আত (নতুন আবিষ্কৃত)।

বায়হাকী একটি দুর্বল সনদে বর্ণনা করেছেন:

عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ ﷺ " نَهَى عَنِ الْقُنُوتِ فِي صَلَاةِ الصُّبْحِ
📖 خطب ودروس الشيخ عبد الرحيم الطحان — পৃষ্ঠা ৬৯১

উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম ﷺ ফজরের নামাজে কুনূত পড়তে নিষেধ করেছেন।

ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান বলেন,

قُلتُ: فَهَلْ فِي شَيْءٍ مِنَ الصَّلَوَاتِ قُنُوتٌ؟ قَالَ: لَا قُنُوتَ فِي شَيْءٍ مِنَ الصَّلَوَاتِ كُلِّهَا، فِي سَفَرٍ وَلَا حَضَرٍ، إِلَّا فِي الْوِتْرِ. بَلَغَنَا عَنْ رَسُولِ اللهِ ﷺ أَنَّهُ لَمْ يَقْنُتْ قَطُّ إِلَّا شَهْرًا وَاحِدًا، حَارَبَ حَيًّا مِنَ الْمُشْرِكِينَ، فَقَنَتَ يَدْعُو عَلَيْهِمْ. وَبَلَغَنَا عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ أَنَّهُ لَمْ يَقْنُتْ. وَبَلَغَنَا عَنِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ أَنَّهُ قَالَ: صَحِبْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ سَنَتَيْنِ، فَلَمْ أَرَهُ قَنَتَ فِي سَفَرٍ وَلَا حَضَرٍ.
📖 الأصل المعروف بالمبسوط — পৃষ্ঠা ৭৩

আমি (মুহাম্মদ ইবনুল হাসান) বললাম: সালাতগুলোর কোনোটিতে কি কুনূত আছে? তিনি (ইমাম আবু হানিফা) বললেন: না, কোনো নামাজেই কুনূত নেই — সফরে হোক বা অবস্থানকালে — শুধুমাত্র বিতর ব্যতীত।
আমাদের কাছে এ সংবাদ পৌঁছেছে যে, রাসূলুল্লাহ ﷺ কখনো কুনূত করেননি, শুধু একবার করেছিলেন এক মাসের জন্য, যখন তিনি মুশরিকদের একটি গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন — তখন তিনি তাদের বিরুদ্ধে দোয়া করেছিলেন।
আর আমাদের কাছে এ খবরও এসেছে যে, আবু বকর সিদ্দীক (রাদ্বিয়াল্লাহু আনহু) কখনো কুনূত করেননি।
এবং আসওয়াদ ইবনে ইয়াজীদ (রহ.) বলেছেন: আমি দুই বছর পর্যন্ত উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর সঙ্গী ছিলাম, কিন্তু তাকে কখনো সফরে বা অবস্থানে কুনূত করতে দেখিনি।

ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান তার আল-আছার কিতাবে বলেন,

أَخْبَرَنَا أَبُو حَنِيفَةَ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، أَنَّ النَّبِيَّ ﷺ لَمْ يُرَ قَانِتًا فِي الْفَجْرِ حَتَّى فَارَقَ الدُّنْيَا إِلَّا شَهْرًا وَاحِدًا، قَنَتَ فِيهِ يَدْعُو عَلَى حَيٍّ مِنَ الْمُشْرِكِينَ، لَمْ يُرَ قَانِتًا قَبْلَهُ وَلَا بَعْدَهُ، وَإِنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ لَمْ يُرَ قَانِتًا بَعْدَهُ حَتَّى فَارَقَ الدُّنْيَا
📖 الأصل لمحمد بن الحسن - ت بوينوكالن — পৃষ্ঠা ৫৬৬

আমাদেরকে সংবাদ দিয়েছেন ইমাম আবু হানিফা (রহ.), তিনি হাম্মাদ থেকে, তিনি ইব্রাহীম (আন-নাখাঈ) থেকেঃ
নবী করীম ﷺ-কে মৃত্যুবরণ করা পর্যন্ত ফজরের নামাজে কুনূত করতে দেখা যায়নি, শুধু এক মাস ব্যতীত।
সেই মাসে তিনি মুশরিকদের একটি গোত্রের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন। তাকে তার আগে বা পরে আর কখনো কুনূত করতে দেখা যায়নি।
আর আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহু)-কেও মৃত্যুবরণ করা পর্যন্ত কুনূত করতে দেখা যায়নি।

ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান তার আল-মুয়াত্ত্বা কিতাবে বলেন,

أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، قَالَ: كَانَ ابْنُ عُمَرَ لا يَقْنُتُ فِي الصُّبْحِ . قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ
📖 المهيأ في كشف أسرار الموطأ — পৃষ্ঠা ২৩৪

আমাদেরকে সংবাদ দিয়েছেন ইমাম মালিক (রহ.), তিনি নাফে’ থেকে বর্ণনা করেন: ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ফজরের নামাজে কুনূত করতেন না।
ইমাম মুহাম্মদ ইবনে হাসান (রহ.) বলেন: আমরা এই বর্ণনা অনুযায়ী আমল করি, এবং এটিই ইমাম আবু হানিফা (রহ.)-এর মত। আল্লাহ তাঁর প্রতি দয়া করুন।

ক্বাদ্বী আবূ ইউসুফ তাঁর আল-আছার কিতাবে বলেন,

حَدَّثَنَا يُوسُفُ بْنُ أَبِي يُوسُفَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي حَنِيفَةَ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ لَمْ يَقْنُتْ فِي الْفَجْرِ إِلَّا شَهْرًا وَاحِدًا، حَارَبَ حَيًّا مِنَ الْمُشْرِكِينَ، قَنَتَ يَدْعُو عَلَيْهِمْ، لَمْ يُرَ قَانِتًا قَبْلَهَا وَلَا بَعْدَهَا
📖 تنقيح التحقيق في أحاديث التعليق — পৃষ্ঠা ৭৩

ইউসুফ ইবনে আবু ইউসুফ আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন, তাঁর পিতা থেকে, তিনি আবু হানিফা (রহ.) থেকে, তিনি হাম্মাদ থেকে, তিনি ইব্রাহীম (আন-নাখাঈ) থেকে, তিনি নবী ﷺ থেকে —
নবী করীম ﷺ ফজরের নামাজে কুনূত করেননি, শুধুমাত্র এক মাস ব্যতীত। সে সময় তিনি মুশরিকদের একটি গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং তাদের বিরুদ্ধে দোয়া করেছিলেন। তাকে তার আগে বা পরে কখনো ফজরে কুনূত করতে দেখা যায়নি।

ইমাম তাহাবী তাঁর শারহে মাআনিল আছার কিতাবে বলেন,

فَثَبَتَ بِمَا ذَكَرْنَا أَنَّهُ لَا يَنْبَغِي الْقُنُوتُ فِي الْفَجْرِ , فِي حَالِ حَرْبٍ وَلَا غَيْرِهِ , قِيَاسًا وَنَظَرًا عَلَى مَا ذَكَرْنَا مِنْ ذَلِكَ وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ وَأَبِي يُوسُفَ وَمُحَمَّدٍ رَحِمَهُمُ اللهُ تَعَالَى
📖 نخب الأفكار في تنقيح مباني الأخبار في شرح معاني الآثار — পৃষ্ঠা ৯৩১

আমরা পূর্বে যা উল্লেখ করেছি তার ভিত্তিতে প্রমাণিত হয় যে, ফজরের নামাজে কুনূত করা উচিত নয় — তা যুদ্ধের সময় হোক বা অন্য কোনো অবস্থায়।
আমাদের বর্ণিত দলিল-প্রমাণ, কিয়াস (তুলনামূলক বিশ্লেষণ) ও বিশ্লেষণের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এটিই হচ্ছে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ (রহিমাহুমুল্লাহ)র মত।

ইমাম সারাখসী বলেন,

قَالَ (وَلَا قُنُوتَ فِي شَيْءٍ مِنْ الصَّلَوَاتِ سِوَى الْوِتْرِ عِنْدَنَا) وَقَالَ الشَّافِعِيُّ - رَحِمَهُ اللَّهُ تَعَالَى - يَقْنُتُ فِي صَلَاةِ الْفَجْرِ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ بَعْدَ الرُّكُوعِ وَاسْتَدَلَّ بِحَدِيثِ أَنَسٍ - رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ - كَانَ النَّبِيُّ - ﷺ - يَقْنُتُ فِي صَلَاةِ الْفَجْرِ إلَى أَنْ فَارَقَ الدُّنْيَا
وَقَدْ صَحَّ قُنُوتُهُ فِيهَا فَمَنْ قَالَ إنَّهُ انْتَسَخَ فَعَلَيْهِ إثْبَاتُهُ بِالدَّلِيلِ، وَقَدْ صَحَّ أَنَّ عَلِيًّا - رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ - فِي حُرُوبِهِ كَانَ يَقْنُتُ عَلَى مَنْ نَاوَاهُ فِي صَلَاةِ الْفَجْرِ.
(وَلَنَا) حَدِيثُ ابْنِ مَسْعُودٍ - رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ أَنَّ النَّبِيَّ ﷺ قَنَتَ فِي صَلَاةِ الْفَجْرِ شَهْرًا يَدْعُو عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ ثُمَّ تَرَكَهُ،
وَهَكَذَا عَنْ أَنَسٍ - رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ - قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ - ﷺ - فِي صَلَاةِ الْفَجْرِ شَهْرًا أَوْ قَالَ أَرْبَعِينَ يَوْمًا يَدْعُو عَلَى رَعْلٍ وَذَكْوَانٍ وَيَقُولُ فِي قُنُوتِهِ اللَّهُمَّ اُشْدُدْ وَطْأَتَك عَلَى مُضَرَ وَاجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي يُوسُفَ فَلَمَّا نَزَلَ قَوْله تَعَالَى {لَيْسَ لَك مِنْ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ} [آل عمران: ١٢٨] الْآيَةَ تَرَكَ ذَلِكَ.
وَقَالَ أَبُو عُثْمَانَ النَّهْدِيُّ - رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ - صَلَّيْت خَلْفَ أَبِي بَكْرٍ سِنِينَ وَخَلْفَ عُمَرُ كَذَلِكَ فَلَمْ أَرَ وَاحِدًا مِنْهُمَا يَقْنُتُ فِي صَلَاةِ الْفَجْرِ.
📖 العناية شرح الهداية — পৃষ্ঠা ১৬৫

তিনি (হানাফি ইমাম) বলেন: “আমাদের মতে বিতর ছাড়া অন্য কোনো নামাজে কুনূত নেই।”
অন্যদিকে ইমাম শাফেয়ী (রহ.) বলেন: ফজরের নামাজে, দ্বিতীয় রাকাতে রুকুর পর কুনূত করতে হয়। তিনি দলিল হিসেবে আনাস (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর হাদীস পেশ করেন, যেখানে বলা হয়েছে:
“নবী ﷺ ফজরের নামাজে কুনূত করতেন মৃত্যুর আগ পর্যন্ত।” তিনি বলেন: এই কুনূত সহীহ প্রমাণিত। যদি কেউ বলেন এটি রহিত হয়েছে, তাহলে তার ওপর প্রমাণ আনা আবশ্যক। এছাড়াও প্রমাণ আছে যে, আলী (রাদ্বিয়াল্লাহু আনহু) তাঁর যুদ্ধসমূহে, ফজরের নামাজে তাঁর শত্রুদের বিরুদ্ধে কুনূত করতেন।
আমাদের (হানাফি) পক্ষ থেকে দলিল: ইবনে মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী ﷺ ফজরের নামাজে এক মাস কুনূত করেছিলেন, যেখানে তিনি আরবদের একটি গোত্রের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন — তারপর তা ত্যাগ করেন।
আনাস (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকেও এসেছে, তিনি বলেন: নবী ﷺ ফজরের নামাজে এক মাস বা চল্লিশ দিন কুনূত করেছিলেন,
যেখানে তিনি রা‘ল ও যাকওয়ান গোত্রের বিরুদ্ধে দোয়া করেছিলেন।
তিনি তাঁর কুনূতে বলতেন:
“হে আল্লাহ! মুদার গোত্রের ওপর আপনার কঠিন আঘাত বর্ষণ করুন, এবং তাদেরকে ইউসুফ (আঃ)-এর দুর্ভিক্ষের মতো কষ্ট দিন।”
এরপর যখন আল্লাহ তাআলা নাজিল করলেন:

{لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ} [আলে ইমরান: ১২৮]

তখন নবী ﷺ এই দোয়া ত্যাগ করে দেন।
এছাড়া, আবু উসমান নাহদী (রাঃ) বলেন: আমি বহু বছর আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর পিছনে সালাত আদায় করেছি, এবং একইভাবে উমর (রাদ্বিয়াল্লাহু আনহু)-এরও। কিন্তু তাঁদের কাউকেই আমি কখনো ফজরের নামাজে কুনূত করতে দেখিনি।

মানসূখ হওয়ার অভিমত,
ইমাম বুখারী ইবনে উমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন,

أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُولُ فِي صَلاَةِ الْفَجْرِ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ ‏"‏ اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ فِي الأَخِيرَةِ ‏"‏‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ اللَّهُمَّ الْعَنْ فُلاَنًا وَفُلاَنًا ‏"‏‏.‏ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَىْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ‏}‏‏.‏
📖 صحيح البخاري - ط السلطانية — পৃষ্ঠা ৯৬৬৬

তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ফজরের সালাতের শেষে রুকু’ থেকে মাথা উঠানোর সময় বলতে শুনেছেন, ربنا ولك الحمد হে আমাদের প্রতিপালক! সমস্ত প্রশংসা কেবলমাত্র আপনারই জন্য। তিনি আরো বললেন, হে আল্লাহ্! আপনি অমুক অমুক লোকের উপর অভিশাপ দিন। তখন আল্লাহ্ নাযিল করলেনঃ ’’আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি প্রদান করবেন- এ ব্যাপারে তোমার কিছু করার নেই। কেননা তারা হচ্ছে যালিম’’- (সূরাহ আলে ’ইমরান ৩/১২৮)।

ইমাম বুখারী আবূ হুরাইরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন,

أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَدْعُوَ عَلَى أَحَدٍ أَوْ يَدْعُوَ لأَحَدٍ قَنَتَ بَعْدَ الرُّكُوعِ، فَرُبَّمَا قَالَ إِذَا قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، وَسَلَمَةَ بْنَ هِشَامٍ، وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ وَاجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ ‏"‏‏.‏ يَجْهَرُ بِذَلِكَ وَكَانَ يَقُولُ فِي بَعْضِ صَلاَتِهِ فِي صَلاَةِ الْفَجْرِ ‏"‏ اللَّهُمَّ الْعَنْ فُلاَنًا وَفُلاَنًا ‏"‏‏.‏ لأَحْيَاءٍ مِنَ الْعَرَبِ، حَتَّى أَنْزَلَ اللَّهُ ‏{‏لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَىْءٌ‏}‏ الآيَةَ
📖 تاريخ دمشق — পৃষ্ঠা ৯১৯৭

যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম কারো জন্যে বদদু’আ অথবা দু’আ করার মনস্থ করতেন, তখন সালাতের রুকূর পরেই কুনূতে নাযিলা (বদ্দু’আ ও হিফাযাতের জন্য অবতারিত দু’আ) পড়তেন। কখনো কখনোسَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ، اللهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ ’ বলার পর বলতেন, হে আল্লাহ! ওয়ালিদ ইবনু ওয়ালিদ, সালামাহ ইবনু হিশাম এবং আইয়াশ ইবনু আবূ রাবিয়াহকে মুক্তি দিন। হে আল্লাহ! মুদার গোত্রের উপর শাস্তি কঠোর করুন। এ শাস্তিকে ইউসুফ (আঃ)-এর যুগের দুর্ভিক্ষের মত দুর্ভিক্ষে পরিণত করুন। নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম এ কথাগুলোকে উচ্চস্বরে বলতেন। কখনো কখনো তিনি কয়েকটি গোত্রের ব্যাপারে ফজরের সালাতে বলতেন, হে আল্লাহ! অমুক এবং অমুককে লা’নাত দিন। অবশেষে আল্লাহ তা’আলা অবতীর্ণ করলেনঃ لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ।

ইমাম মুসলিম আবূ হুরাইরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন,

كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَقُولُ حِينَ يَفْرُغُ مِنْ صَلاَةِ الْفَجْرِ مِنَ الْقِرَاءَةِ وَيُكَبِّرُ وَيَرْفَعُ رَأْسَهُ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ‏"‏ ‏.‏ ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ ‏"‏ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ وَسَلَمَةَ بْنَ هِشَامٍ وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ وَاجْعَلْهَا عَلَيْهِمْ كَسِنِي يُوسُفَ اللَّهُمَّ الْعَنْ لِحْيَانَ وَرِعْلاً وَذَكْوَانَ وَعُصَيَّةَ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ ‏"‏ ‏.‏ ثُمَّ بَلَغَنَا أَنَّهُ تَرَكَ ذَلِكَ لَمَّا أُنْزِلَ ‏{‏ لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَىْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ‏}‏
📖 التفسير الوسيط للقرآن الكريم — পৃষ্ঠা ৮১৩

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে কিরআত শেষ তাকবীর দিয়ে রুকূ’তে গিয়ে রুকূ’ থেকে যখন মাথা উঠাতেন তখন বলতেনঃ "সামি’আল্ল-হু লিমান হামিদাহ, রব্বনা- ওয়ালাকাল হামদ” – (অর্থাৎ- যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শুনেন। হে আমাদের প্রভু! সকল প্রশংসা তোমারই জন্য নির্দিষ্ট)। এরপর তিনি দাঁড়িয়ে বলতেনঃ হে আল্লাহ! ওয়ালীদ ইবনু ওয়ালীদ, সালামাহ ইবনু হিশাম ও আইয়্যাশ ইবনু রবী’আহ এবং দুর্বল ও নিপীড়িত মু’মিনদের নাযাত দান করো। হে আল্লাহ! তুমি মুযার গোত্রকে কঠোর হস্তে পাকড়াও করো। আর ইউসুফ (আঃ)-এর সময়ের দুর্ভিক্ষের মতো দুর্ভিক্ষ দিয়ে তাদের শায়েস্তা করো। হে আল্লাহ! তুমি লিহইয়ান, রি’লান, যাকওয়ান ও উসাইয়্যাহ গোত্রের ওপর অভিসম্পাত বর্ষণ করো। কেননা তারা আল্লাহ এবং তার রসূলের অবাধ্য হয়েছে। অতঃপর আমরা জানতে পারলাম যে, আয়াত- "হে নবী! এর ব্যাপারে তোমার কোন করণীয় নেই। আল্লাহ তাদের তওবা কবুল করুন আর তাদেরকে শাস্তি দান করুন এ ব্যাপারে তিনি পূর্ণ ইখতিয়ারের অধিকারী। কেননা তারা তো যালিম" (সূরাহ আ-লি ইমরান ৩/১২৮)। অবতীর্ণ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কুনুত পড়া ছেড়ে দিয়েছিলেন।

সুতরাং কুরআনে করীমের আয়াতই নাসিখ এবং কুনুতে নাজিলাহ মানসূখ।

আরো বিস্তারিত জানার জন্য আমার আদিল্লাহ হানাফিয়্যাহ কিতাবুস সালাত দেখুন।

🤲 আমাদের জানামতে কুরআন, সুন্নাহ ও নির্ভরযোগ্য ফিকহি কিতাবের আলোকে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তবুও এতে কোনো ভুল-ত্রুটি কারো দৃষ্টিগোচর হলে দলিলসহ আমাদের জানানোর বিনীত অনুরোধ রইল — আমরা সংশোধন করে নিতে সদা প্রস্তুত। জানান →

✍ ফতোয়াদাতা: প্রধান মুফতি Muhammad Ainul Huda · ১৩-১১-২০২৬ · মাযহাব: হানাফি

💬 মন্তব্য ০

আরও প্রশ্ন ও উত্তর

❓ এই ফতোয়া নিয়ে আরও প্রশ্ন করুন

উত্তর পড়ার পরও কিছু অস্পষ্ট থাকলে বা পরের প্রশ্ন থাকলে লিখুন। মুফতি উত্তর দিলে প্রশ্ন ও উত্তর দুটোই এখানে প্রকাশিত হবে।

✍ আপনিও ফতোয়া জিজ্ঞেস করুন

মন্তব্য (০)

💬