উন্মুক্ত ইসলামি গ্রন্থাগার 📲 অ্যাপ ইনস্টল করুন 👤 লগইন / নিবন্ধন
কামেলাইসলামি ডিজিটাল লাইব্রেরি

ফতোয়া নং ৩৯

বিতর সালাত কত রাকাত? শায়খ বললেন ১ রাকাত পড়াই উত্তম। হানাফীরা যেভাবে বিতর পড়েন তার দলীল কি?…

📅 তারিখ: ১৩-১১-২০২৬ 🏷 নামাজ ⚖ মাযহাব: হানাফি ✍ ফতোয়াদাতা: প্রধান মুফতি Muhammad Ainul Huda 👁 পড়া হয়েছে ২১ বার

প্রশ্ন

👤 প্রশ্নকারী: আয়েশা আমিনা চৌধুরী — নিউ ইয়র্ক, আমেরিকা

বিতর সালাত কত রাকাত? শায়খ বললেন ১ রাকাত পড়াই উত্তম। হানাফীরা যেভাবে বিতর পড়েন তার দলীল কি?

💬 মন্তব্য ০

উত্তর

বিতর সালাত ৩ রাকাত ও
পছন্দনীয় পদ্ধতি
নিশ্চয়ই কিছু লোক আছে, যাদের বয়স কম, এবং যাদের বুদ্ধি ও চিন্তা দুর্বল— তারা শেষ যামানায় ফিতনা সৃষ্টি করছে, এমন কিছু বিষয়ে যা পূর্ব থেকেই দলীল ও প্রমাণ দ্বারা সুপ্রতিষ্ঠিত, এর মধ্যে রয়েছে ঈমাম আবু হানিফা আন-নু'মান (রহঃ)-এর মতে বিতর নামাজের মাসআলাও।
তারা এসব বিষয়ে বেদআতী ও বিভ্রান্ত বলে ফতওয়া দিতে থাকবে।
তাদের মূল ভিত্তি হল— অজ্ঞতা ও অপবাদ। তাই আমি এখন আপনাদের সামনে কিছু দলীল পেশ করছি, যা আমার স্মরণে রয়েছে।

বিতর সালাত ৩ রাকাতঃ
ইমাম বুখারী বর্ণনা করেন,

عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ ﷺ فِي رَمَضَانَ فَقَالَتْ مَا كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَزِيدُ فِي رَمَضَانَ وَلاَ فِي غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسْألْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلاَثًا، قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ‏.‏ فَقَالَ ‏ "‏ يَا عَائِشَةُ، إِنَّ عَيْنَىَّ تَنَامَانِ وَلاَ يَنَامُ قَلْبِي
📖 فتاوى د حسام عفانة — পৃষ্ঠা ১১৯

আবূ সালামাহ্ ইবনু আবদুর রাহমান (রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত। তিনি ‘আয়িশাহ্ (রাদ্বিয়াল্লাহু আনহা)-কে জিজ্ঞেস করেন, রমাযান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সালাত কেমন ছিল? তিনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযান মাসে এবং অন্যান্য সময় (রাতে) এগার রাক‘আতের অধিক সালাত আদায় করতেন না। তিনি চার রাক‘আত সালাত আদায় করতেন। তুমি সেই সালাতের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। তারপর চার রাক‘আত সালাত আদায় করতেন, এর সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। অতঃপর তিনি তিন রাক‘আত (বিতর) সালাত আদায় করতেন। ‘আয়িশাহ্ রাদ্বিয়াল্লাহু আনহা) বলেন, (একদা) আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আপনি কি বিতরের পূর্বে ঘুমিয়ে থাকেন? তিনি ইরশাদ করলেনঃ আমার চোখ দু’টি ঘুমায়, কিন্তু আমার হৃদয় ঘুমায় না।

প্রতি দুই রাকাতে তাহিয়্যাহ (তাশাহহুদ) আছেঃ
ইমাম মুসলিম বর্ণনা করেন,

عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ ﷺيَسْتَفْتِحُ الصَّلَاةَ بِالتَّكْبِيرِ. وَالْقِرَاءَةِ، بِــ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَكَانَ إِذَا رَكَعَ لَمْ يُشْخِصْ رَأْسَهُ، وَلَمْ يُصَوِّبْهُ وَلَكِنْ بَيْنَ ذَلِكَ، وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ لَمْ يَسْجُدْ، حَتَّى يَسْتَوِيَ قَائِمًا، وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السَّجْدَةِ، لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ جَالِسًا، وَكَانَ يَقُولُ فِي كُلِّ رَكْعَتَيْنِ التَّحِيَّةَ، وَكَانَ يَفْرِشُ رِجْلَهُ الْيُسْرَى وَيَنْصِبُ رِجْلَهُ الْيُمْنَى، وَكَانَ يَنْهَى عَنْ عُقْبَةِ الشَّيْطَانِ. وَيَنْهَى أَنْ يَفْتَرِشَ الرَّجُلُ ذِرَاعَيْهِ افْتِرَاشَ السَّبُعِ، وَكَانَ يَخْتِمُ الصَّلَاةَ بِالتَّسْلِيمِ
📖 بذل المجهود في حل سنن أبي داود — পৃষ্ঠা ৮৬০

আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকবীর (আল্লাহু আকবার) বলে সালাত শুরু করতেন এবং সূরাহ আল ফা-তিহাহ দিয়ে কিরাআত পাঠ শুরু করতেন। তিনি যখন রুকু করতেন, ঘাড় থেকে মাথা নীচুও করতেন না, উপরেও উচু করে রাখতেন না বরং একই সমতলে রাখতেন। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠাতেন, সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদা করতেন না। তিনি (প্রথম) সিজদা থেকে মাথা তুলে সোজা হয়ে না বসা পর্যন্ত (দ্বিতীয়) সাজদায় যেতেন না। তিনি প্রতি দু রাকাআত অন্তর "আত্তাহিয়াতু" পাঠ করতেন। তিনি বসার সময় বাম পা বিছিয়ে দিতেন এবং ডান পা দাঁড় করিয়ে রাখতেন। তিনি শয়তানের বসা থেকে নিষেধ করতেন। তিনি পুরুষ লোকেদেরকে হিংস্র জন্তুর ন্যায় দু’হাত মাটিতে ছড়িয়ে দিতে নিষেধ করতেন। তিনি সালামের মাধ্যমে সালাতের সমাপ্তি ঘোষণা করতেন।

তিনি বিতরের দুই রাকাতে সালাম দিতেন নাঃ
১. নাসাঈঃ সা‘দ ইবনে হিশাম (রহ.) থেকে বর্ণিত, আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহা) তাঁকে বলেছিলেনঃ

أَنّ رَسُولَ اللَّهِ ﷺ " كَانَ لَا يُسَلِّمُ فِي رَكْعَتَيِ الْوِتْرِ
📖 إمتاع الأسماع بما للنبي من الأحوال والأموال والحفدة والمتاع — পৃষ্ঠা ১৯১৪

"রসূলুল্লাহ ﷺ বিতরের দুই রাকাতে সালাম দিতেন না।"

২. হাকিম (রহ.) বর্ণনা করেন: সা‘দ ইবনে হিশাম (রহ.) আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহা) থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ

كَانَ رَسُولُ اللَّهِ ﷺ لَا يُسَلِّمُ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنَ الْوِتْرِ
📖 أصل الزراري شرح صحيح البخاري - مخطوط — পৃষ্ঠা ৭১৪

"রসূলুল্লাহ ﷺ বিতরের প্রথম দুই রাকাতে সালাম দিতেন না।"
হাকিম বলেনঃ এই হাদীসটি সহীহ এবং ‘শাইখাইন’ (বুখারী ও মুসলিম)-এর শর্ত অনুযায়ী সহীহ, যদিও তাঁরা এটি বের করেননি। এর আরও কিছু সহায়ক বর্ণনা রয়েছে। যাহাবী বলেন: এটি তাদের শর্ত অনুযায়ী সহীহ।

৩. হাকিম (রহ.) আরও বর্ণনা করেনঃ আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহা) বলেনঃ

كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يُوتِرُ بِثَلَاثٍ لَا يُسَلِّمُ إِلَّا فِي آخِرِهِنَّ وَهَذَا وِتْرُ أَمِيرِ الْمُؤْمِنِينَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ وَعَنْهُ أَخَذَهُ أَهْلُ الْمَدِينَةِ
📖 المستدرك على الصحيحين — পৃষ্ঠা ৩০৫

"রসূলুল্লাহ ﷺ তিন রাকাত বিতর আদায় করতেন, কেবল শেষ রাকাতেই সালাম দিতেন।" "এটাই ছিল আমীরুল মু’মিনীন উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর বিতরের পদ্ধতি। এবং মদীনার মানুষ তাঁর থেকেই এই আমল গ্রহণ করেছেন।"

বিতর ঠিক যেমন হানাফিরা আদায় করে
ইবনু ‘আব্দিল-বার (রহ.) বর্ণনা করেনঃ
ইব্রাহীম নাখাঈ (রহ.), আলকামা (রহ.) ও আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিতঃ

أُرْسِلَتْ أُمِّي لَيْلَةً لِتَبِيتَ عِنْدَ النَّبِيِّ ﷺ، فَتَنْظُرَ كَيْفَ يُوتِرُ فَبَاتَتْ عِنْدَ النَّبِيِّ فَصَلَّى مَا شَاءَ اللَّهُ أَنْ يُصَلِّيَ، حَتَّى إِذَا كَانَ آخِرَ اللَّيْلِ وَأَرَادَ الْوِتْرَ قَرَأَ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى فِي الرَّكْعَةِ الأُولَى، وَقَرَأَ فِي الثَّانِيَةِ قُلْ يا أيُّهَا الْكَافِرُوْنَ. ثُمَّ قَعَدَ، ثُمَّ قَامَ، وَلَمْ يَفْصِلْ بَيْنَهُمَا بِالسَّلَامِ، ثُمَّ قَرَأ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ حَتَّى إِذَا فَرَغَ كَبَّرَ ثُمَّ قَنَتَ، فَدَعَا مِمَّا شَاءَ اللَّهُ أَنْ يَدْعُوَ ثُمَّ كَبَّرَ وَرَكَعَ
📖 مختصر [قيام الليل وقيام رمضان وكتاب الوتر] — পৃষ্ঠা ১৩১

“এক রাতে আমার মা-কে নবী ﷺ-এর কাছে পাঠানো হয়েছিল, যাতে তিনি রাতে তাঁর কাছে অবস্থান করেন এবং লক্ষ্য করেন—তিনি কীভাবে বিতর আদায় করেন। তখন নবী ﷺ যত ইচ্ছা সালাত আদায় করলেন। যখন রাতের শেষ ভাগে বিতর পড়ার ইচ্ছা করলেন, তখন প্রথম রাকাতে পড়লেন:

{سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى} (সুরা الأعلى)

দ্বিতীয় রাকাতে পড়লেন:

{قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ}

তারপর তিনি বসে গেলেন, তারপর দাঁড়ালেন—কিন্তু এই দুই রাকাতের মাঝে সালাম দিলেন না।
এরপর তৃতীয় রাকাতে পড়লেন:

{قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ...} (সুরা الإخلاص)

এরপর তাকবীর বললেন, কুনূত করলেন, যা ইচ্ছা দোয়া করলেন, তারপর তাকবীর দিয়ে রুকুতে গেলেন।”
আমি বলিঃ এই হাদীসের সনদ দুর্বল, তবে আগের সহীহ হাদীসগুলোর ব্যাখ্যারূপে গ্রহণযোগ্য।

কুনুতের শব্দাবলীঃ
(১) নাসাঈ সহীহ সনদেঃ

اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلاَ يُقْضَى عَلَيْكَ وَإِنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ ‏
📖 مختصر سنن أبي داود — পৃষ্ঠা ২৪২

(২) সুনান আবু দাঊদঃ

اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلاَ يُقْضَى عَلَيْكَ وَإِنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَالَيْتَ وَلاَ يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ
📖 نزهة الألباب في قول الترمذي «وفي الباب» — পৃষ্ঠা ৮৩১

হে আল্লাহ! যাদেরকে তুমি হিদায়াত করেছো আমাকেও তাদের সাথে হিদায়াত কর, যাদের প্রতি উদারতা দেখিয়েছ তুমি তাদের সাথে আমার প্রতিও উদারতা দেখাও। তুমি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছ তাদের সাথে আমার অভিভাবকত্বও গ্রহণ কর। তুমি আমাকে যা দান করেছ তার মধ্যে বারকাত দাও। তোমার নির্ধারিত খারাবি হতে আমাকে রক্ষা কর। কেননা তুমিই নির্দেশ দিতে পার, তোমার উপর কারো নির্দেশ চলে না। যাকে তুমি বন্ধু ভেবেছ সে কখনও অপমানিত হয় না। তুমি কল্যাণময়, তুমি সুউচ্চ”।

ইমাম তিরমিযীও অনুরুপ উল্লেখ করে বলেছেন, এ অনুচ্ছেদে আলী (রাদ্বিয়াল্লাহু আনহু) হতেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেনঃ এটি হাসান হাদীস। আবুল হাওরার সূত্র ব্যতীত অপর কোন সূত্রে আমরা এ হাদীসটি জানতে পারিনি। আবুল হাওরার নাম বার’আহ ইবনু শাইবান।
বিতরে দু’আ কুনুতের ব্যাপারে উল্লেখিত হাদীসের চেয়ে বেশি ভাল হাদীস আমাদের জানা নেই। বিতরের কুনুতের ব্যাপারে আলিমদের মধ্যে মতের অমিল রয়েছে। আবদুল্লাহ ইবনু মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেছেন, সারা বছর (প্রতি রাতে) বিতরের নামাযে কুনুত পাঠ করতে হবে। তিনি রুকূ করার পূর্বে কুনূত পাঠ করা পছন্দ করেছেন। কিছু বিশেষজ্ঞের এটাই মত। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারাক, ইসহাক এবং কুফাবাসীগণও একইরকম মত দিয়েছেন। আলী (রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত আছে, তিনি কেবল রামাযান মাসের দ্বিতীয়ার্ধেই রুকূ করার পর কুনূত পাঠ করতেন, অন্য সময়ে কুনুত পাঠ করতেন না। কিছু বিশেষজ্ঞ এ মত দিয়েছেন। ইমাম শাফিঈ এবং আহমাদও এ কথাই বলেছেন।

(৩) আব্দুর রাজ্জাকঃ উমর রাদ্বিয়াল্লাহু আনহুর কুনুত

اللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ، وَنَسْتَغْفِرُكَ، وَنُثْنِي عَلَيْكَ وَلَا نَكْفُرُكَ، وَنُؤْمِنُ بِكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ،
اللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ، وَلَكَ نُصَلِّي وَنَسْجُدُ، وَإِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ، وَنَرْجُو رَحْمَتَكَ وَنَخَافُ عَذَابَكَ إِنَّ عَذَابَكَ بِالْكَفَّارِينَ مُلْحَقٌ،
اللَّهُمَّ عَذِّبِ الْكَفَرَةَ، وَأَلْقِ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ، وَخَالِفْ بَيْنِ كَلِمَتِهِمْ، وَأَنْزِلْ عَلَيْهِمْ رِجْزَكَ وَعَذَابَكَ،
اللَّهُمَّ عَذِّبِ الْكَفَرَةَ أَهْلَ الْكِتَابِ الَّذِينَ يَصُدُّونَ عَنْ سَبِيلِكَ، وَيُكَذِّبُونَ رُسُلَكَ وَيُقَاتِلُونَ أَوْلِيَاءَكَ،
اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَأَصْلِحْ ذَاتَ بَيْنِهِمْ، وَأَلِّفْ بَيْنَ قُلُوبِهِمْ، وَاجْعَلْ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَالْحِكْمَةَ، وَثَبِّتْهُمْ عَلَى مِلَّةِ نَبِيِّكَ،
وَأَوْزِعْهُمْ أَنْ يُوَفُّوا بِالْعَهْدِ الَّذِي عَاهَدْتَهُمْ عَلَيْهِ، وَانْصُرْهُمْ عَلَى عَدُوِّكَ وَعَدُوِّهِمْ، إِلَهَ الْحَقِّ، وَاجْعَلْنَا مِنْهُمْ
📖 مجلة جامعة أم القرى لعلوم الشريعة واللغة العربية — পৃষ্ঠা ৫৮৭৫

হে আল্লাহ! আমরা আপনার সাহায্য চাই, আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি, আপনার প্রশংসা করি এবং আপনার প্রতি অকৃতজ্ঞ হই না। আমরা আপনার প্রতি ঈমান আনছি এবং যারা আপনাকে অস্বীকার করে তাদের থেকে সম্পূর্ণভাবে বিরত ও বিচ্ছিন্ন হচ্ছি।
হে আল্লাহ! শুধুমাত্র আপনাকেই আমরা ইবাদত করি, আপনাকেই সালাত আদায় করি ও সিজদা করি, আপনার দিকেই আমরা দ্রুত ছুটে যাই ও যত্নসহকারে উপস্থিত হই। আমরা আপনার রহমতের আশা করি এবং আপনার শাস্তিকে ভয় করি। নিশ্চয় আপনার শাস্তি কাফেরদের ঘিরে ধরবে।
হে আল্লাহ! কাফেরদের শাস্তি দিন, তাদের অন্তরে ভীতির সঞ্চার করুন, তাদের একতা ভেঙে দিন এবং তাদের ওপর আপনার গজব ও শাস্তি বর্ষণ করুন।
হে আল্লাহ! সেই কাফের আহলে কিতাবদের শাস্তি দিন যারা আপনার পথে বাধা দেয়, আপনার রাসূলদের মিথ্যাবাদী বলে এবং আপনার বন্ধুদের (ওলি) বিরুদ্ধে যুদ্ধ করে।

হে আল্লাহ! মুমিন পুরুষ ও নারী, মুসলিম পুরুষ ও নারীদের ক্ষমা করুন। তাদের পরস্পরের সম্পর্ক ঠিক করে দিন, তাদের অন্তরগুলোকে ঐক্যবদ্ধ করুন, তাদের অন্তরে ঈমান ও হিকমত (জ্ঞান-বুদ্ধি) ঢুকিয়ে দিন, এবং তাদেরকে আপনার নবীর দ্বীনের ওপর প্রতিষ্ঠিত রাখুন।
তাদেরকে অনুপ্রাণিত করুন যেন তারা সেই অঙ্গীকার পূরণ করে যা আপনার সঙ্গে তারা করেছে, এবং আপনি তাদের সাহায্য করুন আপনার ও তাদের শত্রুদের বিরুদ্ধে। হে সত্যের একমাত্র ইলাহ! আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন।

ইমাম আব্দুর রাজ্জাক বলেন, আমি ইমাম হলে এটা বলে তার পর বলতাম

اللَّهُمَّ اهْدِنَا فِيمَنْ هَدَيْتَ
📖 فتاوى نور على الدرب — পৃষ্ঠা ১২৬৯

হাসান বাসরী থেকে,

اللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ، وَنَسْتَغْفِرُكَ، وَنُثْنِي عَلَيْكَ الْخَيْرَ، وَلَا نَكْفُرُكَ، وَنُؤْمِنُ بِكَ، وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ،
اللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّي وَنَسْجُدُ، وَإِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ، نَرْجُو رَحْمَتَكَ، وَنَخْشَى عَذَابَكَ الْجِدَّ، إِنَّ عَذَابَكَ الْجِدَّ بِالْكُفَّارِ مُلْحَقٌ،
اللَّهُمَّ عَذِّبِ الْكَفَرَةَ وَالْمُشْرِكِينَ، وَأَلْقِ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ، وَخَالِفْ بَيْنَ كَلِمَتِهِمْ، وَأَنْزِلْ عَلَيْهِمْ رِجْزَكَ وَعَذَابَكَ،
اللَّهُمَّ عَذِّبِ كَفَرَةَ أَهْلِ الْكِتَابِ الَّذِينَ يَصُدُّونَ عَنْ سَبِيلِكَ وَيُكَذِّبُونَ رُسُلَكَ،
اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ، اللَّهُمَّ أَصْلِحْ ذَاتَ بَيْنِهِمْ، وَأَلِّفْ بَيْنَ قُلُوبِهِمْ، وَاجْعَلْ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَالْحِكْمَةَ،
وَأَوْزِعْهُمْ أَنْ يَشْكُرُوا نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيْهِمْ، وَأَنْ يُوَفُّوا بِعَهْدِكَ الَّذِي عَاهَدْتَهُمْ عَلَيْهِ، وَتَوَّفَهُمْ عَلَى مِلَّةِ رَسُولِكَ،
وَانْصُرْهُمْ عَلَى عَدُوِّكَ وَعَدُوِّهِمْ إِلَهَ الْحَقِّ وَاجْعَلْنَا مِنْهُمْ،
📖 المصنف — পৃষ্ঠা ৪১১

হে আল্লাহ! আমরা আপনার সাহায্য চাই, আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি, আপনার প্রশংসা করি এবং আপনার প্রতি অকৃতজ্ঞ হই না। আমরা আপনার প্রতি ঈমান এনেছি এবং যারা আপনার সাথে সীমালঙ্ঘন করে তাদেরকে প্রত্যাখ্যান করি ও পরিত্যাগ করি।
হে আল্লাহ! শুধুমাত্র আপনাকেই আমরা ইবাদত করি, আপনাকেই সালাত আদায় করি ও সিজদা করি। আপনার দিকেই আমরা আগ্রহভরে ধাবিত হই। আমরা আপনার রহমতের আশা করি, আর আপনার কঠিন শাস্তিকে ভয় করি। নিশ্চয়ই আপনার কঠিন শাস্তি কাফেরদেরকে অবশ্যম্ভাবীভাবে গ্রাস করবে।
হে আল্লাহ! আপনি কাফের ও মুশরিকদের শাস্তি দিন, তাদের অন্তরে ভয়ের সৃষ্টি করুন, তাদের একতা ছিন্ন-বিচ্ছিন্ন করে দিন এবং তাদের ওপর আপনার গজব ও শাস্তি বর্ষণ করুন।
হে আল্লাহ! সেই কাফের আহলে কিতাবদের শাস্তি দিন, যারা আপনার পথে বাধা সৃষ্টি করে এবং আপনার রাসূলদের মিথ্যাবাদী বলে।

হে আল্লাহ! আপনি মুমিন পুরুষ ও নারী, মুসলিম পুরুষ ও নারীদের ক্ষমা করুন।
হে আল্লাহ! আপনি তাদের পারস্পরিক সম্পর্ক ঠিক করুন, তাদের অন্তরগুলোতে ঐক্য সৃষ্টি করুন, এবং তাদের অন্তরে ঈমান ও হিকমত (প্রজ্ঞা ও জ্ঞান) দিন।
তাদের এমন তাওফীক দিন যেন তারা আপনার সেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে যা আপনি তাদের ওপর বর্ষণ করেছেন, এবং যেন তারা আপনার সাথে কৃত অঙ্গীকার পূর্ণভাবে পালন করে। আপনি যেন তাদেরকে আপনার রাসূলের দ্বীনের ওপর মৃত্যুবরণ করান।
আর আপনি তাদেরকে আপনার ও তাদের শত্রুদের বিরুদ্ধে বিজয় দান করুন। হে সত্যের একমাত্র ইলাহ! আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন।

(৪) ইবনু আবী শাইবাহঃ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কুনুতে বলতেন,

لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ السَّبْعِ وَمِلْءَ الْأَرْضِينَ السَّبْعِ، وَمِلْءَ مَا بَيْنَهُمَا مِنْ شَيْءٍ، بَعْدُ أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ أَحَقَّ مَا قَالَ الْعَبْدُ، وَكُلُّنَا لَكَ عَبْدٌ، لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدُّ مِنْكَ الْجَدُّ
📖 نخب الأفكار في تنقيح مباني الأخبار في شرح معاني الآثار — পৃষ্ঠা ৮৯০

হে আল্লাহ! আপনারই জন্য সমস্ত প্রশংসা — সাত আসমান পরিমাণ, সাত জমিন পরিমাণ এবং এ দু’য়ের মাঝে যা কিছু আছে তার পরিমাণ।
আপনি প্রশংসা ও মহিমার প্রকৃত অধিকারী। বান্দা যা কিছু বলতে পারে, তার মধ্যে আপনি সবচেয়ে অধিক হকদার। আর আমরা সবাই আপনারই বান্দা।
আপনি যা দেন, তা কেউ ঠেকাতে পারে না; আর আপনি যা রুখে দেন, তা কেউ দিতে পারে না। ক্ষমতাবান ব্যক্তি তার ক্ষমতা দিয়ে আপনার থেকে কিছু লাভ করতে পারে না।

হুসাইন ইবনে আলী রাদ্বিয়াল্লাহু আনহুমা কুনুতে বলতেন,

اللَّهُمَّ إِنَّكَ تَرَى وَلَا أَرَى وَأَنْتَ بِالْمَنْظَرِ الْأَعْلَى، وَإِنَّ إِلَيْكَ الرُّجْعَى، وَإِنَّ لَكَ الْآخِرَةَ وَالْأُولَى، اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نَذِلَّ وَنَخْزَى
📖 الأدلة الحنفية - كتاب الصلاة - الجزء الخامس — পৃষ্ঠা ৮৭

হে আল্লাহ! নিশ্চয়ই আপনি দেখেন, আমি দেখি না। আপনি সর্বোচ্চ দৃষ্টিকোণ থেকে সবকিছু পর্যবেক্ষণ করেন। অবশ্যই আপনার দিকেই প্রত্যাবর্তন, আর নিশ্চয়ই আখিরাত ও দুনিয়া — উভয়ই আপনারই অধীন।
হে আল্লাহ! আমরা আপনার আশ্রয় চাই অপমানিত ও লাঞ্ছিত হওয়া থেকে।

ইব্রাহীম নাখাঈ বলতেন, কুনুতে বলোঃ

اللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ
📖 الدر المنثور في التفسير بالمأثور — পৃষ্ঠা ৩১২২

ইবনু মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু কুনুত শিক্ষা দিয়েছেন,

اللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ، وَنُؤْمِنُ بِكَ وَنُثْنِي عَلَيْكَ الْخَيْرَ، وَلَا نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ، اللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ، وَلَكَ نُصَلِّي، وَنَسْجُدُ، وَإِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ، وَنَرْجُو رَحْمَتَكَ، وَنَخْشَى عَذَابَكَ، إِنَّ عَذَابَكَ الْجِدَّ بِالْكُفَّارِ مُلْحِقٌ
📖 الدر المنثور في التفسير بالمأثور — পৃষ্ঠা ৩১২২

হে আল্লাহ! আমরা আপনার সাহায্য চাই এবং আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি।
আমরা আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনার প্রশংসা করি উত্তমভাবে।
আমরা আপনার প্রতি অকৃতজ্ঞ হই না। আর আমরা আপনার সঙ্গে অবাধ্যতা করে এমন সকলকে প্রত্যাখ্যান করি ও ত্যাগ করি।
হে আল্লাহ! শুধুমাত্র আপনাকেই আমরা ইবাদত করি, আপনাকেই আমরা সালাত আদায় করি ও সিজদা করি, আর আপনার দিকেই আমরা ছুটে যাই এবং তৎপর হই।
আমরা আপনার রহমতের আশা করি এবং আপনার শাস্তিকে ভয় করি।
নিশ্চয়ই আপনার কঠিন শাস্তি কাফেরদের ওপর আপতিত হবারই উপযুক্ত।

ইব্রাহীম নাখাঈ বলেছেন,

لَيْسَ فِي قُنُوتِ الْوَتْرِ شَيْءٌ مُوَقَّتٌ، إِنَّمَا هُوَ دُعَاءٌ وَاسْتِغْفَارٌ
📖 نخب الأفكار في تنقيح مباني الأخبار في شرح معاني الآثار — পৃষ্ঠা ৯২৩

কুনূতে বিতরে (নামাজে) কোনো নির্ধারিত (নির্দিষ্ট) দোয়া নেই; এটা মূলত দোয়া ও ইস্তিগফার।

(৫) ইবনু খুজাইমাহ সহীহ সনদে, কুনুতের শেষার্ধে

اللَّهُمَّ قَاتِلِ الْكَفَرَةَ الَّذِينَ يَصُدُّونَ عَنْ سَبِيلِكَ وَيُكَذِّبُونَ رُسُلَكَ، وَلَا يُؤْمِنُونَ بِوَعْدِكَ، وَخَالِفْ بَيْنَ كَلِمَتِهِمْ، وَأَلْقِ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ، وَأَلْقِ عَلَيْهِمْ رِجْزَكَ وَعَذَابَكَ، إِلَهَ الْحَقِّ، ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ ﷺ، وَيَدْعُو لِلْمُسْلِمِينَ بِمَا اسْتَطَاعَ مِنْ خَيْرٍ، ثُمَّ يَسْتَغْفِرُ لِلْمُؤْمِنِينَ قَالَ: وَكَانَ يَقُولُ إِذَا فَرَغَ مِنْ لَعْنَةِ الْكَفَرَةِ، وَصَلَاتِهِ عَلَى النَّبِيِّ، وَاسْتِغْفَارِهِ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، وَمَسْأَلَتِهِ: اللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ، وَلَكَ نُصَلِّي وَنَسْجُدُ، وَإِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ، وَنَرْجُو رَحْمَتَكَ رَبَّنَا، وَنَخَافُ عَذَابَكَ الْجِدَّ، إِنَّ عَذَابَكَ لِمَنْ عَادَيْتَ مُلْحِقٌ
📖 مختصر [قيام الليل وقيام رمضان وكتاب الوتر] — পৃষ্ঠা ১৪১

হে আল্লাহ! আপনি সেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুন, যারা আপনার পথে বাধা সৃষ্টি করে, আপনার রাসূলদের মিথ্যাবাদী বলে এবং আপনার প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখে না।
আপনি তাদের কথাগুলোতে মতভেদ সৃষ্টি করুন, তাদের অন্তরে ভয় ঢেলে দিন, এবং তাদের ওপর আপনার গজব ও শাস্তি বর্ষণ করুন। হে সত্যের একমাত্র উপাস্য!
এরপর সে নবী ﷺ-এর প্রতি দরুদ প্রেরণ করে এবং মুসলিমদের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কল্যাণের দোয়া করে, তারপর মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে।
তিনি বলতেন: যখন তিনি কাফেরদের প্রতি অভিশাপ শেষ করতেন, নবী ﷺ-এর প্রতি দরুদ পাঠ করতেন, এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য ক্ষমা চাইতেন, তখন তিনি এই দোয়া করতেন:
হে আল্লাহ! শুধুমাত্র আপনাকেই আমরা ইবাদত করি, আপনার জন্যই সালাত আদায় করি ও সিজদা করি। আপনারই দিকে আমরা দ্রুত ছুটে যাই। হে আমাদের প্রতিপালক! আমরা আপনার রহমতের আশা করি, আর আপনার কঠিন শাস্তিকে ভয় করি। নিশ্চয়ই আপনার শাস্তি সেই ব্যক্তিকে ঘিরে ফেলবে যাকে আপনি শত্রু মনে করেন।

কুনূত রুকুর আগেঃ

ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী (রহ.) বলেন:

أَخْبَرَنَا أَبُو حَنِيفَةَ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، أَنَّ ابْنَ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ يَقْنُتُ فِي السَّنَةِ كُلِّهَا، فِي الْوِتْرِ قَبْلَ الرُّكُوعِ "قَالَ مُحَمَّدٌ: وَبِهِ نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
📖 التعليق الكبير في المسائل الخلافية بين الأئمة — পৃষ্ঠা ১৭৭

আমাদেরকে সংবাদ দিয়েছেন ইমাম আবু হানিফা (রহ.), তিনি হাম্মাদ থেকে, তিনি ইব্রাহিম নাখাঈ থেকে — যে, ইবনে মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহু) বছরের পুরো সময়ই বিতরের নামাজে কুনূত পড়তেন এবং তা রুকুর আগে পড়তেন।
ইমাম মুহাম্মদ বলেন: আমরা এ মত গ্রহণ করি, এবং এটিই ইমাম আবু হানিফার মত।

ইবনু আবি শাইবা (রহ.) বর্ণনা করেছেন:
আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন ইয়াজিদ ইবন হারূন, তিনি হিশাম দাস্তুয়ায়ী থেকে, তিনি হাম্মাদ থেকে, তিনি ইব্রাহীম (আন-নাখাঈ) থেকে, তিনি আলকামা থেকে, যে

أَنَّ ابْنَ مَسْعُودٍ، وَأَصْحَابَ النَّبِيِّ ﷺ، كَانُوا يَقْنُتُونَ فِي الْوَتْرِ قَبْلَ الرُّكُوعِ
📖 كتاب العلل الواقع بآخر جامع الترمذي - ط الرسالة — পৃষ্ঠা ১২

ইবনে মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহু) ও রাসূলুল্লাহ ﷺ-এর সাহাবীগণ বিতরের নামাজে রুকুর পূর্বে কুনূতের দোয়া পড়তেন।

ইমাম তিরমিযী বলেন,
বিতরের কুনুতের ব্যাপারে আলিমদের মধ্যে মতের অমিল রয়েছে। আবদুল্লাহ ইবনু মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেছেন, সারা বছর (প্রতি রাতে) বিতরের নামাযে কুনুত পাঠ করতে হবে। তিনি রুকূ করার পূর্বে কুনূত পাঠ করা পছন্দ করেছেন। কিছু বিশেষজ্ঞের এটাই মত। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারাক, ইসহাক এবং কুফাবাসীগণও একইরকম মত দিয়েছেন। আলী (রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত আছে, তিনি কেবল রামাযান মাসের দ্বিতীয়ার্ধেই রুকূ করার পর কুনূত পাঠ করতেন, অন্য সময়ে কুনুত পাঠ করতেন না। কিছু বিশেষজ্ঞ এ মত দিয়েছেন। ইমাম শাফিঈ এবং আহমাদও এ কথাই বলেছেন।

কুনূত ইমাম আবু হানীফার মতে ওয়াজিব, সাহেবাইনের মতে সুন্নাত। (কাসানী)

🤲 আমাদের জানামতে কুরআন, সুন্নাহ ও নির্ভরযোগ্য ফিকহি কিতাবের আলোকে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তবুও এতে কোনো ভুল-ত্রুটি কারো দৃষ্টিগোচর হলে দলিলসহ আমাদের জানানোর বিনীত অনুরোধ রইল — আমরা সংশোধন করে নিতে সদা প্রস্তুত। জানান →

✍ ফতোয়াদাতা: প্রধান মুফতি Muhammad Ainul Huda · ১৩-১১-২০২৬ · মাযহাব: হানাফি

💬 মন্তব্য ০

আরও প্রশ্ন ও উত্তর

❓ এই ফতোয়া নিয়ে আরও প্রশ্ন করুন

উত্তর পড়ার পরও কিছু অস্পষ্ট থাকলে বা পরের প্রশ্ন থাকলে লিখুন। মুফতি উত্তর দিলে প্রশ্ন ও উত্তর দুটোই এখানে প্রকাশিত হবে।

✍ আপনিও ফতোয়া জিজ্ঞেস করুন

মন্তব্য (০)

💬