প্রশ্ন
👤 প্রশ্নকারী: আবু সাঈদ — সিরাজগঞ্জ, বাংলাদেশ
কিছু লোক বিদেশ থেকে এসে ঈদের তাকবীর নিয়ে ভেজাল লাগায়। আমরা যে ঈদের নামাজে ৩+৩ = ৬টা ঈদের তাকবির দেই তার দলীল জানাবেন প্লীজ
ফতোয়া নং ৩৮
👤 প্রশ্নকারী: আবু সাঈদ — সিরাজগঞ্জ, বাংলাদেশ
কিছু লোক বিদেশ থেকে এসে ঈদের তাকবীর নিয়ে ভেজাল লাগায়। আমরা যে ঈদের নামাজে ৩+৩ = ৬টা ঈদের তাকবির দেই তার দলীল জানাবেন প্লীজ
দুই ঈদের নামাজে তাকবীর
ঈদের দুই নামাজে তাকবীর বলা ওয়াজিবসমূহের অন্তর্ভুক্ত।
ইমাম আজম (আবু হানিফা) ছয়টি অতিরিক্ত তাকবীরকে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এবং এটি সহীহ সুন্নাহ দ্বারা প্রমাণিত।
আমরা অন্য মতকে বিদআত বলি না, কারণ তাদের নিকটেও তা সুন্নাতের অন্তর্ভুক্ত। আর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত সে ব্যক্তি, যে মতভেদমূলক দলীলগুলো সঠিকভাবে বোঝেনি, তাই সে একপক্ষকে ‘বিদআতী’ এবং অন্যপক্ষকে ‘গোমরাহ’ বলে বসেছে — তার প্রমাণ হলো তার অজ্ঞতা ও মিথ্যা অপবাদের উপর নির্ভর করা।
প্রত্যেক ইমামের কাছে রয়েছে তার নিজ নিজ দলীল — হাদীস ও আয়াত থেকে। এখানে আমরা আমাদের দলীল পেশ করছি, যা অধিকতর সহীহ দলীলসমূহের অন্তর্ভুক্ত।
ইমাম মুহাম্মদ (রহ.) বলেন:
قَدِ اخْتَلَفَ النَّاسُ فِي التَّكْبِيرِ فِي الْعِيدَيْنِ، فَمَا أَخَذْتَ بِهِ فَهُوَ حَسَنٌ وَأَفْضَلُ ذَلِكَ عِنْدَنَا مَا رُوِيَ عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّهُ كَانَ يُكَبِّرُ فِي كُلِّ عِيدٍ تِسْعًا: خَمْسًا وَأَرْبَعًا، فِيهِنَّ تَكْبِيرَةُ الافْتِتَاحِ، وَتَكْبِيرَتَا الرُّكُوعِ، وَيُوَالِي بَيْنَ الْقِرَاءَتَيْنِ، وَيُؤَخِّرُهَا فِي الأُولَى، وَيُقَدِّمُهَا فِي الثَّانِيَةِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ
📖 المهيأ في كشف أسرار الموطأ — পৃষ্ঠা ২২৪
লোকেরা ঈদের দুই নামাজে তাকবীর নিয়ে মতভেদ করেছে।
তুমি যে পদ্ধতি গ্রহণ করো, তা ভালো — তবে আমাদের নিকট সর্বোত্তম হলো সেই পদ্ধতি যা ইবনু মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত:
তিনি ঈদের প্রতিটি নামাজে মোট ৯ বার তাকবীর দিতেন — প্রথম রাকাতে ৫ বার এবং দ্বিতীয় রাকাতে ৪ বার।
এই ৯টি তাকবীরের মধ্যে অন্তর্ভুক্ত থাকত:
• নামাজ শুরুর তাকবীর (তাকবীরাতুল ইহরাম),
• এবং উভয় রাকাতে রুকুর পূর্বের তাকবীরদ্বয়।
তিনি (ইবনু মাসউদ) কিরাআতের মাঝে বিরতিহীনভাবে তাকবীর দিতেন।
প্রথম রাকাতে তাকবীরগুলো দিতেন দেরিতে, আর দ্বিতীয় রাকাতে তাকবীরগুলো আগেই দিতেন। এটাই হলো ইমাম আবু হানিফা (রহ.)-এর মত।
আবু দাউদ এবং ইবনু আবী শাইবা একটি ভালো সানাদে মাকহূল থেকে রেওয়ায়েত করেছেন:
তিনি বলেন, আমাকে আবু আইশা (যিনি আবু হুরাইরার সঙ্গী ছিলেন) জানালেন যে,
সাঈদ ইবনুল আছ ঈদের নামাজে রাসূলুল্লাহ ﷺ কতবার তাকবীর দিতেন তা জানতে চেয়ে আবু মূসা আশ'আরী এবং হুযাইফা ইবনুল ইয়ামান-কে প্রশ্ন করেন।
আবু মূসা বললেন:
كَانَ يُكَبِّرُ أَرْبَعًا تَكْبِيرَهُ عَلَى الْجَنَائِزِ
📖 شرح الرسالة — পৃষ্ঠা ৩
"তিনি (নবী ﷺ) জানাজার মতো করে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের নামাজে চারবার তাকবীর দিতেন।"
হুযাইফা বললেন: "সত্য বলেছেন।"
আবু মূসা আরো বললেন: "বাস্তবেই আমিও যখন বসরায় লোকদের উপর দায়িত্বে ছিলাম, ঠিক এভাবেই তাকবীর দিতাম।"
আবু আইশা বললেন: "আমি নিজেও তখন সাঈদ ইবনুল আছ-এর উপস্থিতিতে ছিলাম।"
তাহাবী (الإمام الطحاوي) বর্ণনা করেছেন:
রাসূলুল্লাহ ﷺ-এর কিছু সাহাবি থেকে বর্ণিত
صَلَّى بِنَا النَّبِيُّ ﷺ يَوْمَ عِيدٍ , فَكَبَّرَ أَرْبَعًا , وَأَرْبَعًا , ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ حِينَ انْصَرَفَ , قَالَ: لَا تَنْسَوْا , كَتَكْبِيرِ الْجَنَائِزِ , وَأَشَارَ بِأَصَابِعِهِ , وَقَبَضَ إِبْهَامَهُ
📖 شرح معاني الآثار — পৃষ্ঠা ৯৮১
“ঈদের দিনে আমাদের ইমামতি করলেন রাসূলুল্লাহ ﷺ। তিনি প্রথম রাকাতে চারবার এবং দ্বিতীয় রাকাতে চারবার তাকবীর দিলেন। এরপর সালাম ফিরিয়ে আমাদের দিকে মুখ করে বললেন:
❝ভুলে যেয়ো না — এটা জানাজার তাকবীরের মতোই।❞
তিনি তখন নিজের আঙুল দিয়ে ইশারা করলেন এবং নিজের বৃদ্ধাঙ্গুল (আঙুল) মুড়লেন।”
এই হাদীসটি সনদের দিক থেকে "হাসান" (ভালো) হিসেবে গণ্য।
ইবনু আবি শাইবাহ বর্ণনা করেছেন:
হাম্মাদ, ইব্রাহীম থেকে বর্ণনা করেন—
কুফার কোনো এক শাসক (সুফইয়ান বলেন: তারা দুজন ছিলেন, একজন হলেন সাঈদ ইবনু আল-আস, অন্যজন হলেন: الوليد ابن عقبة) – তিনি আব্দুল্লাহ ইবনু মাসউদ, হুফাইফা ইবনু ইয়ামান, এবং আব্দুল্লাহ ইবনু কাইস-এর কাছে লোক পাঠালেন। তিনি বললেন:
“এই ঈদের দিন চলে এসেছে — আপনারা কী মত দেন?”
তারা বিষয়টি আব্দুল্লাহ (ইবনু মাসউদ)-এর উপর অর্পণ করলেন। তখন তিনি বললেন:
يُكَبِّرُ تِسْعَا ، تَكْبِيرَةٌ يَفْتَتِحُ بِهَا الصَّلَاةَ، ثُمَّ يُكَبِّرُ ثَلَاثًا، ثُمَّ يَقْرَأُ سُورَةً، ثُمَّ يُكَبِّرُ، ثُمَّ يَرْكَعُ، ثُمَّ يَقُومُ فَيَقْرَأُ سُورَةً، ثُمَّ يُكَبِّرُ أَرْبَعًا، يَرْكَعُ بِإِحْدَاهُنَّ
📖 اتحاف السادة المتقين بشرح إحياء علوم الدين ¶ المؤلف: محمد بن محمد بن الحسيني الزبيدي الشهير بمرتضى ¶ المحقق: ¶ الناشر: مؤسسة التاريخ العربي، بيروت ¶ الطبعة: 1414ه، 1994م. ¶ عدد الأجزاء: 10 ¶ [ملاحظات]. ¶ 1. الكتاب مرقم آليا غير موافق للمطبوع، لكنه مر — পৃষ্ঠা ১০২২
“সে (ইমাম) নয়বার তাকবীর দিবে: ১টি তাকবীর দ্বারা সালাত শুরু করবে, তারপর তিনবার তাকবীর দিবে, তারপর সূরা পাঠ করবে,
তারপর আবার তাকবীর দিবে, তারপর রুকু করবে।
এরপর দাঁড়াবে, আবার সূরা পাঠ করবে, তারপর চারবার তাকবীর দিবে, এবং সেগুলোর একটিতে রুকু করবে।”
আরো বিস্তারিত জানার জন্য আমার আদিল্লাহ হানাফিয়্যাহ, কিতাবুস সালাত আরবী কিতাবটি দেখা যেতে পারে।
✍ ফতোয়াদাতা:
প্রধান মুফতি Muhammad Ainul Huda · ১৩-১১-২০২৬ · মাযহাব: হানাফি