Question
👤 Asked by: রহিমুল্লাহ — নোয়াখালী, বাংলাদেশ
তাবারুক হিসেবে অলিদের মাজারের উপর থেকে কিছু মাটি নেয়ার কারণে একজন দোওবন্দী আলেম আমাকে মুশরিক বলেছে। তার এই ফতোওয়া কতটুকু গ্রহণযোগ্য?
👤 Asked by: রহিমুল্লাহ — নোয়াখালী, বাংলাদেশ
তাবারুক হিসেবে অলিদের মাজারের উপর থেকে কিছু মাটি নেয়ার কারণে একজন দোওবন্দী আলেম আমাকে মুশরিক বলেছে। তার এই ফতোওয়া কতটুকু গ্রহণযোগ্য?
হাস্যকর ফতোয়া। মাটি নেয়ার সাথে শিরকের কি সম্পর্ক! আল্লাহর সাথে শরীক করলে শিরক হয়। এখানে শিরক হওয়ার কোন সম্ভাবনা নাই।
قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمْ رَجُلٌ قَرَأَ الْقُرْآنَ، حَتَّى إِذَا رُئِيَتْ بَهْجَتُهُ عَلَيْهِ، وَكَانَ رِدْءًا لِلْإِسْلَامِ؛ انْسَلَخَ مِنْهُ وَنَبَذَهُ وَرَاءَ ظَهْرِهِ، وَسَعَى عَلَى جَارِهِ بِالسَّيْفِ، وَرَمَاهُ بِالشِّرْكِ. قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، أَيُّهُمَا أَوْلَى بِالشِّرْكِ، الرَّامِي أَوِ الْمَرْمِيُّ؟ قَالَ: بَلِ الرَّامِي.
📖 المطالب العالية بزوائد المسانيد الثمانية — p. 708
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমাদের ব্যাপারে আমি যেসব বিষয় সবচেয়ে বেশি ভয় করি, তার একটি হলো এমন ব্যক্তি, যে কুরআন পড়েছে—এমনকি তার মধ্যে কুরআনের সৌন্দর্য ও ঔজ্জ্বল্য দৃশ্যমান হয়েছে এবং সে ইসলামের সহায়ক ছিল। এরপর সে তা থেকে বিচ্যুত হয়ে কুরআনকে পেছনে ছুড়ে ফেলে, নিজের প্রতিবেশীর বিরুদ্ধে তরবারি নিয়ে আক্রমণ করতে যায় এবং তাকে শিরকের অভিযোগে অভিযুক্ত করে।”
আমি বললাম, “হে আল্লাহর নবী! এ দুজনের মধ্যে শিরকের অধিক উপযুক্ত কে—অভিযোগকারী, নাকি অভিযুক্ত ব্যক্তি?”
তিনি বললেন, “বরং অভিযোগকারীই।”
সুত্রঃ
ইমাম ইবনে হিব্বান তাঁর সহিহ গ্রন্থে (হাদিস: ৮১) এবং ইমাম ত্বহাবী শারহু মুশকিলিল আছার গ্রন্থে (হাদিস: ৮৬৫) কাছাকাছি শব্দে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম ইবনে কাসীর বলেছেন, “এর সনদ উত্তম।” আলবানী আস-সিলসিলাতুস সহিহাহ গ্রন্থে (হাদিস: ৩২০১) হাদিসটিকে হাসান বলেছেন।
✍ Answered by:
প্রধান মুফতি Muhammad Ainul Huda · 12-11-2026 · Madhhab: Hanafi