উন্মুক্ত ইসলামি গ্রন্থাগার 📲 অ্যাপ ইনস্টল করুন 👤 লগইন / নিবন্ধন
কামেলাইসলামি ডিজিটাল লাইব্রেরি

ফতোয়া নং ৩৪

তাবারুক হিসেবে অলিদের মাজারের উপর থেকে কিছু মাটি নেয়ার কারণে একজন দোওবন্দী আলেম আমাকে মুশরিক বলেছে। …

📅 তারিখ: ১২-১১-২০২৬ 🏷 আকিদা ও ঈমান ⚖ মাযহাব: হানাফি ✍ ফতোয়াদাতা: প্রধান মুফতি Muhammad Ainul Huda 👁 পড়া হয়েছে ১৪ বার

প্রশ্ন

👤 প্রশ্নকারী: রহিমুল্লাহ — নোয়াখালী, বাংলাদেশ

তাবারুক হিসেবে অলিদের মাজারের উপর থেকে কিছু মাটি নেয়ার কারণে একজন দোওবন্দী আলেম আমাকে মুশরিক বলেছে। তার এই ফতোওয়া কতটুকু গ্রহণযোগ্য?

💬 মন্তব্য ০

উত্তর

হাস্যকর ফতোয়া। মাটি নেয়ার সাথে শিরকের কি সম্পর্ক! আল্লাহর সাথে শরীক করলে শিরক হয়। এখানে শিরক হওয়ার কোন সম্ভাবনা নাই।

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمْ رَجُلٌ قَرَأَ الْقُرْآنَ، حَتَّى إِذَا رُئِيَتْ بَهْجَتُهُ عَلَيْهِ، وَكَانَ رِدْءًا لِلْإِسْلَامِ؛ انْسَلَخَ مِنْهُ وَنَبَذَهُ وَرَاءَ ظَهْرِهِ، وَسَعَى عَلَى جَارِهِ بِالسَّيْفِ، وَرَمَاهُ بِالشِّرْكِ. قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، أَيُّهُمَا أَوْلَى بِالشِّرْكِ، الرَّامِي أَوِ الْمَرْمِيُّ؟ قَالَ: بَلِ الرَّامِي.
📖 المطالب العالية بزوائد المسانيد الثمانية — পৃষ্ঠা ৭০৮

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমাদের ব্যাপারে আমি যেসব বিষয় সবচেয়ে বেশি ভয় করি, তার একটি হলো এমন ব্যক্তি, যে কুরআন পড়েছে—এমনকি তার মধ্যে কুরআনের সৌন্দর্য ও ঔজ্জ্বল্য দৃশ্যমান হয়েছে এবং সে ইসলামের সহায়ক ছিল। এরপর সে তা থেকে বিচ্যুত হয়ে কুরআনকে পেছনে ছুড়ে ফেলে, নিজের প্রতিবেশীর বিরুদ্ধে তরবারি নিয়ে আক্রমণ করতে যায় এবং তাকে শিরকের অভিযোগে অভিযুক্ত করে।”
আমি বললাম, “হে আল্লাহর নবী! এ দুজনের মধ্যে শিরকের অধিক উপযুক্ত কে—অভিযোগকারী, নাকি অভিযুক্ত ব্যক্তি?”
তিনি বললেন, “বরং অভিযোগকারীই।”

সুত্রঃ
ইমাম ইবনে হিব্বান তাঁর সহিহ গ্রন্থে (হাদিস: ৮১) এবং ইমাম ত্বহাবী শারহু মুশকিলিল আছার গ্রন্থে (হাদিস: ৮৬৫) কাছাকাছি শব্দে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম ইবনে কাসীর বলেছেন, “এর সনদ উত্তম।” আলবানী আস-সিলসিলাতুস সহিহাহ গ্রন্থে (হাদিস: ৩২০১) হাদিসটিকে হাসান বলেছেন।

🤲 আমাদের জানামতে কুরআন, সুন্নাহ ও নির্ভরযোগ্য ফিকহি কিতাবের আলোকে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তবুও এতে কোনো ভুল-ত্রুটি কারো দৃষ্টিগোচর হলে দলিলসহ আমাদের জানানোর বিনীত অনুরোধ রইল — আমরা সংশোধন করে নিতে সদা প্রস্তুত। জানান →

✍ ফতোয়াদাতা: প্রধান মুফতি Muhammad Ainul Huda · ১২-১১-২০২৬ · মাযহাব: হানাফি

💬 মন্তব্য ০

আরও প্রশ্ন ও উত্তর

❓ এই ফতোয়া নিয়ে আরও প্রশ্ন করুন

উত্তর পড়ার পরও কিছু অস্পষ্ট থাকলে বা পরের প্রশ্ন থাকলে লিখুন। মুফতি উত্তর দিলে প্রশ্ন ও উত্তর দুটোই এখানে প্রকাশিত হবে।

✍ আপনিও ফতোয়া জিজ্ঞেস করুন

মন্তব্য (০)

💬