প্রশ্ন
👤 প্রশ্নকারী: মুহাম্মাদ জিম — সিরাজগঞ্জ, বাংলাদেশ
আমাদের জন্য জান্নাত-জাহান্নাম পূর্ব নির্ধারিত এরপরেও কেন আমাদের নেক আমল বা বদ আমল বিষয়ে প্রশ্ন করা হবে..?
ফতোয়া নং ৪৯
👤 প্রশ্নকারী: মুহাম্মাদ জিম — সিরাজগঞ্জ, বাংলাদেশ
আমাদের জন্য জান্নাত-জাহান্নাম পূর্ব নির্ধারিত এরপরেও কেন আমাদের নেক আমল বা বদ আমল বিষয়ে প্রশ্ন করা হবে..?
জাওয়াব :- আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকিদা অনুযায়ী, আল্লাহ তাআলা সবকিছু জানেন কে জান্নাতি এবং কে জাহান্নামি। কিন্তু তাঁর পূর্বজ্ঞান ও তাকদির মানুষের ইচ্ছা, চেষ্টা এবং আমলের দায়বদ্ধতাকে বাতিল করে না।
অর্থাৎ, আল্লাহর জানা এক বিষয়, আর বান্দাকে তার নিজের ইচ্ছাকৃত কাজের জন্য জবাবদিহি করানো আরেক বিষয়।
এ বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সাহাবায়ে কেরামও রাসুলুল্লাহ ﷺ-কে প্রায় একই প্রশ্ন করেছিলেন। তিনি সরাসরি তার জবাব দিয়েছেন।
সহিহ বোখারীতে এসেছে,
حَدَّثَنَا آدَمُ،حَدَّثَنَا شُعْبَةُ،عَنِ الْأَعْمَشِ قَالَ: سَمِعْتُ سَعْدَ بْنَ عُبَيْدَةَيُحَدِّثُ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ،عَنْ عَلِيٍّ قَالَ: «كَانَ النَّبِيُّ ﷺ فِي جَِنَازَةٍ، فَأَخَذَ شَيْئًا فَجَعَلَ يَنْكُتُ بِهِ الْأَرْضَ، فَقَالَ: مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ، إِلَّا وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ النَّارِ وَمَقْعَدُهُ مِنَ الْجَنَّةِ، قَالُوا: يَا رَسُولَ اللهِ، أَفَلَا نَتَّكِلُ عَلَى كِتَابِنَا، وَنَدَعُ الْعَمَلَ؟ قَالَ: اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ، أَمَّا مَنْ كَانَ مِنْ أَهْلِ السَّعَادَةِ فَيُيَسَّرُ لِعَمَلِ أَهْلِ السَّعَادَةِ، وَأَمَّا مَنْ كَانَ مِنْ أَهْلِ الشَّقَاءِ فَيُيَسَّرُ لِعَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ، ثُمَّ قَرَأَ: ﴿فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى * وَصَدَّقَ بِالْحُسْنَى﴾ الْآيَةَ».
📖 شرح مصابيح السنة للإمام البغوي — পৃষ্ঠা ৪৩
হযরত আলী (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন—একদা নবী করীম ﷺ একটি জানাজায় উপস্থিত ছিলেন। তখন তিনি একটি বস্তু হাতে নিয়ে তা দ্বারা মাটিতে আঁচড় কাটতে লাগলেন। অতঃপর বললেন—
“তোমাদের মধ্যে এমন কেউ নেই, যার জাহান্নামে অবস্থানের স্থান এবং জান্নাতে অবস্থানের স্থান পূর্ব থেকেই লিখে রাখা হয়নি।”
সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল! তাহলে আমরা কি আমাদের লিখিত তাকদিরের ওপর নির্ভর করে আমল করা ছেড়ে দেব না?
তিনি ﷺ বললেন— “তোমরা আমল করতে থাকো। কেননা প্রত্যেক ব্যক্তির জন্য সেই কাজ সহজ করে দেওয়া হয়, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে।
সুতরাং যে ব্যক্তি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত, তার জন্য সৌভাগ্যবানদের আমল সহজ করে দেওয়া হয়।
আর যে ব্যক্তি দুর্ভাগাদের অন্তর্ভুক্ত, তার জন্য দুর্ভাগাদের আমল সহজ করে দেওয়া হয়।”
অতঃপর রাসূলুল্লাহ ﷺ নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করলেন—
﴿فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى﴾
📖 صحيح البخاري - ط السلطانية — পৃষ্ঠা ৬৬৭৪
“অতএব, যে ব্যক্তি দান করে, তাকওয়া অবলম্বন করে এবং উত্তম বিষয়কে সত্য বলে বিশ্বাস করে।”
— সূরা আল-লাইল, আয়াত ৫–৬।
সূত্র: সহিহ বুখারি, হাদিস নং ৪৯৪৯; সহিহ মুসলিমেও অনুরূপ বর্ণনা রয়েছে।
হাদিস থেকে যা বোঝা যায় আল্লাহ তাআলা মানুষের পরিণতি পূর্ব থেকেই জানেন এবং তা লিপিবদ্ধ করে রেখেছেন। কিন্তু এই পূর্বলিখিত তাকদিরকে অজুহাত বানিয়ে আমল পরিত্যাগ করার অনুমতি নেই। বরং রাসূলুল্লাহ ﷺ স্পষ্টভাবে আমল করার নির্দেশ দিয়েছেন।
অর্থাৎ, তাকদির পূর্বলিখিত হওয়া মানুষের আমল ও জবাবদিহিকে বাতিল করে না।
প্রশ্ন হতে পারে আগে থেকেই জানলে প্রশ্ন ও পরীক্ষা কেন?
এবিষয়ে গুরুত্বপূর্ণ একটি আয়াত রয়েছে।
رُسُلًا مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ
📖 مجموع فتاوى ورسائل فضيلة الشيخ محمد بن صالح العثيمين — পৃষ্ঠা ৭৩৭
রাসুলদের সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠানো হয়েছে, যাতে রাসুলদের আগমনের পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অজুহাত না থাকে।
সূত্র: সুরা নিসা, আয়াত ১৬৫।
ইমাম তাবারি (রহিমাহুল্লাহ) ব্যাখ্যা করেছেন—
لِئَلَّا يَحْتَجَّ مَنْ كَفَرَ بِي وَعَبَدَ الْأَنْدَادَ مِنْ دُونِي، أَوْ ضَلَّ عَنْ سَبِيلِي
📖 جامع البيان في تأويل القرآن — পৃষ্ঠা ১৮০১
যাতে যারা কুফর করেছে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করেছে অথবা তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে, তারা অজুহাত পেশ করতে না পারে।
সূত্র: তাফসিরুত তাবারি, সুরা নিসা, আয়াত ১৬৫-এর তাফসির।
আর আল্লাহ নিজেই বলেন—
لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ
📖 مرقاة المفاتيح شرح مشكاة المصابيح — مرقاة المفاتيح شرح مشكاة المصابيح جلد 10 — পৃষ্ঠা ১
তিনি যা করেন সে বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয় না; বরং তাদেরই প্রশ্ন করা হবে।
সূত্র: সুরা আম্বিয়া, আয়াত ২৩।
আল্লাহ তাআলা ইরশাদ করেন—
وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّىٰ نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَا أَخْبَارَكُمْ
📖 الجامع لأحكام القرآن = تفسير القرطبي — পৃষ্ঠা ৩৩৯৪
“আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, যতক্ষণ না তোমাদের মধ্যকার মুজাহিদ ও ধৈর্যশীলদের প্রকাশ করে দিই এবং তোমাদের অবস্থা যাচাই করি।”
— সূরা মুহাম্মদ, আয়াত ৩১।
এখানে حَتَّىٰ نَعْلَمَ দ্বারা আল্লাহ পূর্বে জানতেন না, পরে জানলেন—এমন বোঝানো উদ্দেশ্য নয়। বরং তাফসিরের ব্যাখ্যা অনুযায়ী, আল্লাহর পূর্বজ্ঞানে থাকা বিষয়টি বাস্তবে প্রকাশিত হওয়ার অর্থও এখানে রয়েছে।
এর অর্থ হলো, আল্লাহ তাআলা আগে থেকেই জানেন কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে এবং কে কী আমল করবে। কিন্তু আল্লাহর পূর্বজ্ঞান থাকা আর বান্দার বাস্তবে সেই আমল করা এক বিষয় নয়।
বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বুঝুন।
ধরুন, একজন শিক্ষক আগে থেকেই জানেন, তাঁর একজন ছাত্র পরীক্ষায় ফেল করবে। কিন্তু শিক্ষক শুধু নিজের পূর্বজ্ঞান অনুযায়ী তাকে ফেল করিয়ে দেন না। বরং ছাত্রকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেন। ছাত্র নিজের উত্তরপত্রে যা লিখেছে, সেই অনুযায়ী তার ফলাফল প্রকাশিত হয়। তবে মনে রাখতে হবে, শিক্ষকের জ্ঞান অনুমাননির্ভর এবং ভুল হতে পারে; পক্ষান্তরে আল্লাহর জ্ঞান চিরন্তন, পূর্ণাঙ্গ ও নির্ভুল। তাই উদাহরণটি শুধু বিষয়টি বোঝানোর জন্য।
প্রশ্ন হতে পারে তাহলে কি তাকদিরের অজুহাত দেখিয়ে গুনাহ করা যাবে?
কুরআনে এই অজুহাতেরও জবাব রয়েছে।
سَيَقُولُ الَّذِينَ أَشْرَكُوا لَوْ شَاءَ اللَّهُ مَا أَشْرَكْنَا وَلَا آبَاؤُنَا
📖 أسرار البيان في التعبير القرآني - كتاب — পৃষ্ঠা ১০
মুশরিকরা বলবে, আল্লাহ ইচ্ছা করলে আমরা এবং আমাদের পূর্বপুরুষেরা শিরক করতাম না।
আল্লাহ তাদের এই অজুহাত প্রত্যাখ্যান করেছেন।
সূত্র: সুরা আনআম, আয়াত ১৪৮।
সুতরাং, তাকদিরে কোনো ঘটনা সংঘটিত হওয়া এবং সেই ঘটনায় আল্লাহ সন্তুষ্ট থাকা এক বিষয় নয়।
ধরুন, একজন ব্যক্তি অন্যের সম্পদ চুরি করল।
এখানে যে বিষয়টি রয়েছে—আল্লাহ আগে থেকেই জানতেন যে লোকটি চুরি করবে কিন্ত আল্লাহ চুরিকে হারাম করেছেন এবং লোকটি তার ইচ্ছায় চুরি করেছে। সুতরাং চুরির ঘটনা সংঘটিত হলেও আল্লাহ সেই অন্যায় কাজে সন্তুষ্ট নন।
এজন্য আল্লাহ তাআলা আরো বলেন—
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ
📖 الجامع لأحكام القرآن = تفسير القرطبي — পৃষ্ঠা ৩৭২৫
যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন—তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম। তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।
সূত্র: সুরা মুলক, আয়াত ২।
আল্লাহ আগে থেকেই জানেন কে কী করবে। কিন্তু পৃথিবীতে মানুষের আমল বাস্তবে সংঘটিত হয়। সেই আমলের ভিত্তিতেই বিচার ও প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন নিজের অজানা কোনো বিষয় জানার জন্য নয়; বরং বান্দা নিজের ইচ্ছা ও কর্মের মাধ্যমে কী করেছে, তা বাস্তবে প্রকাশিত হওয়ার জন্য। ফলে কিয়ামতের দিন তার আমল অনুযায়ী বিচার হবে এবং তার বিরুদ্ধে বা পক্ষে প্রমাণ প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ, আল্লাহর পূর্বজ্ঞান মানুষের কর্মের জন্য দায়ী হওয়ার বিষয়টি বাতিল করে না; বরং মানুষ যে আমল বাস্তবে করেছে, সেই আমলের ভিত্তিতেই তাকে জবাবদিহি করতে হবে।
এজন্য আল্লাহ তায়ালা বলেন,
إِنَّا هَدَيْنَاهُ السَّبِيلَ إِمَّا شَاكِرًا وَإِمَّا كَفُورًا
📖 مفاتيح الغيب = التفسير الكبير — পৃষ্ঠা ৫৬১৯
নিশ্চয়ই আমি তাকে পথ দেখিয়েছি, এখন সে হয় কৃতজ্ঞ হবে, নয়তো অকৃতজ্ঞ হবে।
সূত্র: সুরা দাহর (ইনসান), আয়াত ৩।
আরেকটি আয়াতে এসেছে,
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ
📖 تفسير القرآن العظيم لابن أبي حاتم — পৃষ্ঠা ৪৩৪
আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা ভালো অর্জন করে তা তারই জন্য এবং যা মন্দ অর্জন করে তা তারই বিরুদ্ধে।
সূত্র: সুরা বাকারা, আয়াত ২৮৬
আল্লাহ তায়ালা আরও বলেছেন—
وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا
📖 تفسير الماوردي = النكت والعيون — পৃষ্ঠা ৫০৪
তারা নিজেদের কৃতকর্ম উপস্থিত পাবে এবং আপনার প্রতিপালক কারও প্রতি জুলুম করবেন না।
সূত্র: সুরা কাহফ, আয়াত ৪৯।
এ থেকে বোঝা যায়, বিচার হবে বাস্তবে সংঘটিত আমলের ভিত্তিতে।
ইমাম আবু হানিফা (রহিমাহুল্লাহ)-এর আল-ফিকহুল আকবারে এসেছে—
وَلَمْ يُجْبِرْ أَحَدًا مِنْ خَلْقِهِ عَلَى الْكُفْرِ وَلَا عَلَى الْإِيمَانِ، وَلَا خَلَقَهُمْ مُؤْمِنًا وَلَا كَافِرًا، وَلَكِنْ خَلَقَهُمْ أَشْخَاصًا، وَالْإِيمَانُ وَالْكُفْرُ فِعْلُ الْعِبَادِ.
📖 مجلة المنار (كاملة 35 مجلدا) — পৃষ্ঠা ৫৬৪৯
আল্লাহ তাঁর কোনো সৃষ্টিকে কুফর কিংবা ঈমান গ্রহণে জবরদস্তি করেননি। তাদের জোরপূর্বক মুমিন বা কাফির হিসেবে সৃষ্টি করেননি; বরং ব্যক্তি হিসেবে সৃষ্টি করেছেন। ঈমান ও কুফর বান্দার কর্ম।
একটু পর আরও এসেছে—
وَجَمِيعُ أَفْعَالِ الْعِبَادِ مِنَ الْحَرَكَةِ وَالسُّكُونِ كَسْبُهُمْ عَلَى الْحَقِيقَةِ، وَاللَّهُ تَعَالَى خَالِقُهَا،
📖 اتحاف السادة المتقين بشرح إحياء علوم الدين ¶ المؤلف: محمد بن محمد بن الحسيني الزبيدي الشهير بمرتضى ¶ المحقق: ¶ الناشر: مؤسسة التاريخ العربي، بيروت ¶ الطبعة: 1414ه، 1994م. ¶ عدد الأجزاء: 10 ¶ [ملاحظات]. ¶ 1. الكتاب مرقم آليا غير موافق للمطبوع، لكنه مر — পৃষ্ঠা ২০৫
বান্দার সমস্ত কাজ, নড়াচড়া ও স্থিরতা—প্রকৃতপক্ষে তাদের অর্জিত কর্ম। আল্লাহ সেসব কাজের স্রষ্টা।
সুত্র:- ইমাম আবু হানিফা, ফিকহুল আকবার, ৩৩ পৃষ্ঠা।
এখানে একই সঙ্গে দুটি বিষয় প্রতিষ্ঠিত হয়েছে: আল্লাহ কর্মের স্রষ্টা, আর বান্দা নিজ ইচ্ছায় কর্ম অর্জনকারী।
ইমাম আবু হাফস নাজমুদ্দিন নাসাফি (রহিমাহুল্লাহ) — আল-আকাইদুন নাসাফিয়্যাহতে তিনি লিখেছেন—
وَاللَّهُ تَعَالَى خَالِقٌ لِأَفْعَالِ الْعِبَادِ مِنَ الْكُفْرِ وَالْإِيمَانِ، وَالطَّاعَةِ وَالْعِصْيَانِ
আল্লাহ তাআলাই বান্দাদের কুফর, ঈমান, আনুগত্য ও অবাধ্যতামূলক কর্মের স্রষ্টা।
এটুপর তিনি বলেছেন—
وَلِلْعِبَادِ أَفْعَالٌ اخْتِيَارِيَّةٌ يُثَابُونَ بِهَا وَيُعَاقَبُونَ عَلَيْهَا.
বান্দাদের ইচ্ছাধীন কর্ম রয়েছে, যার জন্য তাদের সওয়াব দেওয়া হয় এবং যার জন্য তাদের শাস্তি দেওয়া হয়।
সূত্র: আল-আকাইদুন নাসাফিয়্যাহ,৩৩ পৃষ্ঠা।
এটি প্রশ্নটির একটি গুরুত্বপূর্ণ উত্তর। মানুষ তার ইচ্ছাকৃত কর্মের জন্য জবাবদিহি করবে, যদিও সেই কর্ম আল্লাহর জ্ঞান ও তাকদিরের বাইরে নয়।
ইমাম আবু জাফর তাহাবি (রহিমাহুল্লাহ) — আল-আকিদাতুত তাহাবিয়্যাহতে তিনি বলেছেন—
وَأَفْعَالُ الْعِبَادِ خَلْقُ اللَّهِ وَكَسْبٌ مِنَ الْعِبَادِ.
📖 موسوعة الفرق المنتسبة للإسلام — পৃষ্ঠা ৮৩২
আর বান্দাদের যাবতীয় কর্ম আল্লাহ তাআলার সৃষ্টি আর কর্মের কাসব (অর্জন) বান্দার পক্ষ থেকে।
সূত্র: আল-আকিদাতুত তাহাবিয়্যাহ,৭৫ পৃষ্ঠা, ৮৬ নং আকিদা।
হানাফি আলেম মোল্লা আলী কারি (রহিমাহুল্লাহ)- শরহুল ফিকহিল আকবার গ্রন্থে লিখেছেন—
لَا يَعْمَلُ بِمُجَرَّدِ تَعَلُّقِ عِلْمِهِ بَلْ لَا بُدَّ مِنْ إِظْهَارِ اخْتِيَارِ الْعَبْدِ وَحُصُولِ عَمَلِهِ لِيَتَرَتَّبَ عَلَيْهِ الْحِسَابُ وَيَتَفَرَّعَ عَلَيْهِ الثَّوَابُ أَوِ الْعِقَابُ وَاللَّهُ أَعْلَمُ بِالصَّوَابِ.
আল্লাহ কেবল তাঁর পূর্বজ্ঞানের ভিত্তিতে কার্যকর বিচার করেন না; বরং বান্দার ইচ্ছার প্রকাশ এবং তার কর্মের বাস্তব সংঘটন হওয়া প্রয়োজন, যাতে সেই কর্মের ভিত্তিতে হিসাব নেওয়া হয় এবং তার ওপর সওয়াব অথবা শাস্তি নির্ধারিত হয়। আল্লাহই সর্বাধিক সঠিক জানেন।
সূত্র: মোল্লা আলী কারি, শরহুল ফিকহিল আকবার, পৃষ্ঠা ৮৮–৮৯।
এই ইবারত থেকে সরাসরি উত্তর পাওয়া যায়: আল্লাহ পূর্ব থেকেই জানেন বান্দা কী করবে; কিন্তু হিসাব ও প্রতিদানের জন্য বান্দার ইচ্ছা ও কর্মের বাস্তব প্রকাশ ঘটে।
অতএব, কুরআন, সহিহ হাদিস ও উল্লিখিত ইমামদের বক্তব্য মিলিয়ে সিদ্ধান্ত হলো—
আল্লাহ পূর্ব থেকেই জানেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। তবে এই পূর্বজ্ঞান মানুষের ইচ্ছাকৃত কাজের দায়কে বাতিল করে না। আল্লাহ মানুষকে সামর্থ্য, ইচ্ছা, নির্দেশনা এবং আমলের সুযোগ দিয়েছেন। মানুষ তার ইচ্ছা অনুযায়ী যে কর্ম অর্জন করবে, সেই বাস্তব কর্মের ভিত্তিতেই তার বিচার হবে।
وَاللّٰهُ تَعَالَى وَرَسُولُهُ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلَمُ بِالصَّوَابِ
📖 روح المعاني في تفسير القرآن العظيم والسبع المثاني — পৃষ্ঠা ১৫৬১
✍ ফতোয়াদাতা: মুফতি Hasnain Ahmad · ২০-১১-২০২৬ · মাযহাব: হানাফি