প্রশ্ন
👤 প্রশ্নকারী: Mohammad Antor Bhuiyan — ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
আসসালামুয়ালাইকুম হযরত,
নামাজে তাশাহুদ পড়ার সময় যখন শাহাদাত আঙ্গুল উত্তোলন করা হয় তখন কী দৃষ্টি আঙ্গুল এর মাথায় থাকবে নাকি কোলের দিকেই থাকবে?
ফতোয়া নং ৪৩
👤 প্রশ্নকারী: Mohammad Antor Bhuiyan — ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
আসসালামুয়ালাইকুম হযরত,
নামাজে তাশাহুদ পড়ার সময় যখন শাহাদাত আঙ্গুল উত্তোলন করা হয় তখন কী দৃষ্টি আঙ্গুল এর মাথায় থাকবে নাকি কোলের দিকেই থাকবে?
ওয়াসসালামু আলাইকুম
এই সময় উত্তোলন করা আঙ্গুলের দিকে দৃষ্টি থাকবে।
ইমাম নাসাঈ বর্ণনা করেছেন
عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَعَدَ فِي التَّشَهُّدِ وَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى وَأَشَارَ بِالسَّبَّابَةِ لاَ يُجَاوِزُ بَصَرُهُ إِشَارَتَهُ .
📖 صحيح سنن النسائي — পৃষ্ঠা ২৮০
আমির ইবনে আবদিল্লাহ ইবনে যুবাইর তাঁর পিতা সাইয়িদুনা আবদুল্লাহ ইবনে যুবাইর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন:
“রাসূলুল্লাহ ﷺ যখন তাশাহুদে বসতেন, তখন তাঁর বাম হাতের তালু বাম উরুর ওপর রাখতেন এবং শাহাদাত আঙুল দিয়ে ইশারা করতেন। তাঁর দৃষ্টি ইশারারত আঙুলকে অতিক্রম করত না।” ( সুনান নাসাঈ ১২৭৫)
তাশাহুদে বসা অবস্থায় সাধারণত কোলের দিকে দৃষ্টি রাখার কথা কোনো কোনো কিতাবে আছে।
ওয়াল্লাহু আলামু
✍ ফতোয়াদাতা:
প্রধান মুফতি Muhammad Ainul Huda · ১৬-১১-২০২৬ · মাযহাব: হানাফি