উন্মুক্ত ইসলামি গ্রন্থাগার 📲 অ্যাপ ইনস্টল করুন 👤 লগইন / নিবন্ধন
কামেলাইসলামি ডিজিটাল লাইব্রেরি

ফতোয়া নং ১

আমাদের এখানে একটি পুরোনো মসজিদের কিছু মালামাল ছিল। মসজিদটি সংস্কার করা হয়েছে এবং নতুন মালামাল কেনা হ…

📅 তারিখ: ০৫-১১-২০২৬ 🏷 হালাল-হারাম ⚖ মাযহাব: হানাফি ✍ ফতোয়াদাতা: Muhammad Ainul Huda 👁 পড়া হয়েছে ১০৬ বার

প্রশ্ন

👤 প্রশ্নকারী: Abdullah Jobair — ঢাকা, বাংলাদেশ

আমাদের এখানে একটি পুরোনো মসজিদের কিছু মালামাল ছিল। মসজিদটি সংস্কার করা হয়েছে এবং নতুন মালামাল কেনা হয়েছে। এখন পুরোনো মালামাল কী করা যায়? এক পক্ষ বলছেন যে, এগুলো বিক্রি করা যাবে না। যেভাবে আছে ফেলে রাখতে হবে। আরেক দল বলছেন, বিক্রি করে সেই টাকা মসজিদের কাজে ব্যবহার করার জন্য। এ বিষয়ে ফাতওয়া জানতে চাই।

💬 মন্তব্য ০

উত্তর

হানাফী মাযহাব অনুযায়ী মসজিদের পুরাতন টিন, কাঠ, দরজা, জানালা ও অন্যান্য নির্মাণসামগ্রী শর্তসাপেক্ষে বিক্রি করা জায়েয। তবে মসজিদের প্রয়োজনে ব্যবহারযোগ্য থাকলে বিনা প্রয়োজনে বিক্রি করা জায়েয নয়।
হানাফী ফিকহের দলিল

وَإِنْ تَعَذَّرَ إِعَادَةُ عَيْنِهِ إِلَى مَوْضِعِهِ بِيْعَ وَصُرِفَ ثَمَنُهُ إِلَى الْمَرَمَّةِ، صَرْفًا لِلْبَدَلِ إِلَى مَصْرِفِ الْمُبْدَلِ.
📖 النهر الفائق شرح كنز الدقائق — পৃষ্ঠা ৮৮১

অনুবাদ: ওয়াকফকৃত স্থাপনার ভাঙা সামগ্রী পুনরায় যথাস্থানে ব্যবহার করা সম্ভব না হলে তা বিক্রি করা যাবে এবং বিক্রয়লব্ধ অর্থ সেই স্থাপনার মেরামতের কাজে ব্যয় করতে হবে। কেননা মূল বস্তুর পরিবর্তে প্রাপ্ত অর্থকে মূল বস্তুর নির্ধারিত খাতেই ব্যয় করতে হয়।
সূত্র: আল-ইনায়া শারহ আল-হিদায়া, কিতাবুল ওয়াকফ ৬/২২৪।

🤲 আমাদের জানামতে কুরআন, সুন্নাহ ও নির্ভরযোগ্য ফিকহি কিতাবের আলোকে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তবুও এতে কোনো ভুল-ত্রুটি কারো দৃষ্টিগোচর হলে দলিলসহ আমাদের জানানোর বিনীত অনুরোধ রইল — আমরা সংশোধন করে নিতে সদা প্রস্তুত। জানান →

✍ ফতোয়াদাতা: Muhammad Ainul Huda · ০৫-১১-২০২৬ · মাযহাব: হানাফি

💬 মন্তব্য ০

আরও প্রশ্ন ও উত্তর (১)

প্রশ্ন ১ এম রহমান
আসসালামু আলাইকুম জনাব, আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন।
আমার প্রশ্ন হলো, বাংলাদেশে একটি কথা প্রচলিত আছে যে যিনি আযান দিবেন তিনি নামাজ পড়াতে পারবেন না, এটা কি সঠিক।
দয়াকরে জানাবেন
উত্তর ✍ Muhammad Ainul Huda

ওয়াসসালামু আলাইকুম
যিনি আযান দিবেন তিনি নামাজ পড়াতে পারবেন না, এটা সঠিক নয়।

❓ এই ফতোয়া নিয়ে আরও প্রশ্ন করুন

উত্তর পড়ার পরও কিছু অস্পষ্ট থাকলে বা পরের প্রশ্ন থাকলে লিখুন। মুফতি উত্তর দিলে প্রশ্ন ও উত্তর দুটোই এখানে প্রকাশিত হবে।

✍ আপনিও ফতোয়া জিজ্ঞেস করুন

মন্তব্য (০)

💬