مكتبة إسلامية مفتوحة 📲 ثبّت التطبيق 👤 دخول / تسجيل
كاملةالمكتبة الإسلامية الرقمية

فتوى رقم ١

আমাদের এখানে একটি পুরোনো মসজিদের কিছু মালামাল ছিল। মসজিদটি সংস্কার করা হয়েছে এবং নতুন মালামাল কেনা হ…

📅 التاريخ: ٠٥-١١-٢٠٢٦ 🏷 الحلال والحرام ⚖ المذهب: الحنفي ✍ المفتي: Muhammad Ainul Huda 👁 قُرئ ١٠٤ مرة

السؤال

👤 السائل: Abdullah Jobair — ঢাকা, বাংলাদেশ

আমাদের এখানে একটি পুরোনো মসজিদের কিছু মালামাল ছিল। মসজিদটি সংস্কার করা হয়েছে এবং নতুন মালামাল কেনা হয়েছে। এখন পুরোনো মালামাল কী করা যায়? এক পক্ষ বলছেন যে, এগুলো বিক্রি করা যাবে না। যেভাবে আছে ফেলে রাখতে হবে। আরেক দল বলছেন, বিক্রি করে সেই টাকা মসজিদের কাজে ব্যবহার করার জন্য। এ বিষয়ে ফাতওয়া জানতে চাই।

💬 تعليق ٠

الجواب

হানাফী মাযহাব অনুযায়ী মসজিদের পুরাতন টিন, কাঠ, দরজা, জানালা ও অন্যান্য নির্মাণসামগ্রী শর্তসাপেক্ষে বিক্রি করা জায়েয। তবে মসজিদের প্রয়োজনে ব্যবহারযোগ্য থাকলে বিনা প্রয়োজনে বিক্রি করা জায়েয নয়।
হানাফী ফিকহের দলিল

وَإِنْ تَعَذَّرَ إِعَادَةُ عَيْنِهِ إِلَى مَوْضِعِهِ بِيْعَ وَصُرِفَ ثَمَنُهُ إِلَى الْمَرَمَّةِ، صَرْفًا لِلْبَدَلِ إِلَى مَصْرِفِ الْمُبْدَلِ.
📖 النهر الفائق شرح كنز الدقائق — ص ٨٨١

অনুবাদ: ওয়াকফকৃত স্থাপনার ভাঙা সামগ্রী পুনরায় যথাস্থানে ব্যবহার করা সম্ভব না হলে তা বিক্রি করা যাবে এবং বিক্রয়লব্ধ অর্থ সেই স্থাপনার মেরামতের কাজে ব্যয় করতে হবে। কেননা মূল বস্তুর পরিবর্তে প্রাপ্ত অর্থকে মূল বস্তুর নির্ধারিত খাতেই ব্যয় করতে হয়।
সূত্র: আল-ইনায়া শারহ আল-হিদায়া, কিতাবুল ওয়াকফ ৬/২২৪।

🤲 هذا ما ظهر لنا في الجواب على ضوء الكتاب والسنة وكتب الفقه المعتمدة، فإن ظهر لأحدٍ فيه خطأ فنرجو إفادتنا بالدليل، ونحن مستعدون للتصحيح دائمًا. أخبرنا ←

✍ أجاب: Muhammad Ainul Huda · ٠٥-١١-٢٠٢٦ · المذهب: الحنفي

💬 تعليق ٠

أسئلة وأجوبة لاحقة (١)

س ١ এম রহমান
আসসালামু আলাইকুম জনাব, আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন।
আমার প্রশ্ন হলো, বাংলাদেশে একটি কথা প্রচলিত আছে যে যিনি আযান দিবেন তিনি নামাজ পড়াতে পারবেন না, এটা কি সঠিক।
দয়াকরে জানাবেন
ج ✍ Muhammad Ainul Huda

ওয়াসসালামু আলাইকুম
যিনি আযান দিবেন তিনি নামাজ পড়াতে পারবেন না, এটা সঠিক নয়।

❓ اسأل سؤالًا لاحقًا

إن بقي شيء غير واضح فاسأل هنا، وسيُنشر السؤال والجواب بعد رد المفتي.

✍ اطلب فتوى

التعليقات (٠)

💬