مكتبة إسلامية مفتوحة 📲 ثبّت التطبيق 👤 دخول / تسجيل
كاملةالمكتبة الإسلامية الرقمية

فتوى رقم ٦

বর্তমান সময়ে ব্যাংকে চাকরি করার হুকুম কী।…

📅 التاريخ: ٠٦-١١-٢٠٢٦ 🏷 الحلال والحرام ⚖ المذهب: الحنفي ✍ المفتي: Muhammad Ainul Huda 👁 قُرئ ١٠٩ مرة

السؤال

👤 السائل: لم يرغب في ذكر اسمه — সিলেট, বাংলাদেশ

বর্তমান সময়ে ব্যাংকে চাকরি করার হুকুম কী।

💬 تعليق ٠

الجواب

ব্যাংকে চাকরির হুকুম নির্ভর করে ব্যাংকের কার্যক্রম ও আপনার নির্দিষ্ট দায়িত্বের ওপর। হানাফী ফিকহের আলোকে বিষয়টি এভাবে বোঝা যায়:
১. সুদের লেনদেনে সরাসরি জড়িত চাকরি নাজায়েয। যেমন—সুদভিত্তিক ঋণ অনুমোদন, সুদের হিসাব রাখা, চুক্তিপত্র তৈরি, সুদ আদায় কিংবা সুদভিত্তিক সেবার বিপণন। এ ধরনের কাজের বিনিময়ে বেতন গ্রহণও জায়েয নয়।
রাসূলুল্লাহ ﷺ সুদগ্রহীতা, সুদদাতা, তার লেখক ও দুই সাক্ষীর প্রতি লানত করেছেন এবং বলেছেন, তারা সবাই সমান। অর্থাৎ এ পাপে অংশগ্রহণকারী। —সহীহ মুসলিম, হাদীস ১৫৯৮।
২. সুদের কাজে সরাসরি সহযোগিতা নেই—এমন চাকরির অনুমতি দিয়েছেন অনেক হানাফী মুফতি। যেমন—নিরাপত্তারক্ষী, পরিচ্ছন্নতাকর্মী, ড্রাইভার বা বিদ্যুৎ ও এসি মেরামতের কাজ। দারুল ইফতা আহলুস সুন্নাতের ফতোয়াতেও এ পার্থক্য করা হয়েছে। তাই ব্যাংকের প্রত্যেক কর্মচারীর চাকরিকে একসঙ্গে হারাম বলা সঠিক নয়।
৩. ‘ইসলামী ব্যাংক’ হলে বাস্তব কার্যক্রম যাচাই করতে হবে। শরিয়াহসম্মত লেনদেন ও বৈধ দায়িত্ব হলে চাকরি জায়েয। তবে প্রচলিত কিছু ইসলামী ব্যাংকের কার্যপদ্ধতি নিয়ে আলেমদের মতভেদ আছে; শুধু নাম দেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যায় না।

আমাদের পরামর্শ আপনি যে দেশে আছেন সে দেশের উলামায়ে কেরামের মতামত গ্রহণ করুন।
ওয়াল্লাহু আলামু।

🤲 هذا ما ظهر لنا في الجواب على ضوء الكتاب والسنة وكتب الفقه المعتمدة، فإن ظهر لأحدٍ فيه خطأ فنرجو إفادتنا بالدليل، ونحن مستعدون للتصحيح دائمًا. أخبرنا ←

✍ أجاب: Muhammad Ainul Huda · ٠٦-١١-٢٠٢٦ · المذهب: الحنفي

💬 تعليق ٠

أسئلة وأجوبة لاحقة

❓ اسأل سؤالًا لاحقًا

إن بقي شيء غير واضح فاسأل هنا، وسيُنشر السؤال والجواب بعد رد المفتي.

✍ اطلب فتوى

التعليقات (٠)

💬