প্রশ্ন
👤 প্রশ্নকারী: Mohammad Antor Bhuiyan — ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
আমি যখন তেলাওয়াত করলাম সেজদার আয়াত এখন সেজদা দেওয়ার সময় আমার খেয়াল নেই কোন সূরার কত নম্বর আয়াত,
সেজদা দেওয়ার সময় এই বিষয়ে খেয়াল রাখাটা কী জরুরি?
ফতোয়া নং ৪৮
👤 প্রশ্নকারী: Mohammad Antor Bhuiyan — ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
আমি যখন তেলাওয়াত করলাম সেজদার আয়াত এখন সেজদা দেওয়ার সময় আমার খেয়াল নেই কোন সূরার কত নম্বর আয়াত,
সেজদা দেওয়ার সময় এই বিষয়ে খেয়াল রাখাটা কী জরুরি?
না, তিলাওয়াতের সিজদা আদায়ের সময় কোন সুরার কত নম্বর আয়াতের জন্য সিজদা করছেন, তা মনে রাখা বা নির্দিষ্ট করে নিয়ত করা জরুরি নয়। হানাফী মাযহাবে শুধু তিলাওয়াতের সিজদা আদায়ের নিয়ত থাকলেই যথেষ্ট।
রুদ্দুল মুহতারে ইমাম শামী (রহিমাহুল্লাহ) লিখেছেন,
(قَوْلُهُ وَنِيَّةَ التَّعْيِينِ) أَيْ تَعْيِينِ أَنَّهَا سَجْدَةَ آيَةٍ كَذَا نَهْرٌ عَنْ الْقُنْيَةِ، وَأَمَّا تَعْيِينُ كَوْنِهَا عَنْ التِّلَاوَةِ فَشَرْطٌ كَمَا تَقَدَّمَ فِي بَحْثِ النِّيَّةِ مِنْ شُرُوطِ الصَّلَاةِ إلَّا إذَا كَانَتْ فِي الصَّلَاةِ وَسَجَدَهَا فَوْرًا كَمَا عَلِمْته.
📖 حاشية ابن عابدين رد المحتار على الدر المختار - ت. فرفور - ط. الثقافة — rmadm4 — পৃষ্ঠা ৫৬৯
তাঁর বক্তব্য ‘এবং নির্দিষ্টকরণের নিয়ত’—এর অর্থ হলো, সিজদাটি কোনো নির্দিষ্ট আয়াতের সিজদা হিসেবে নির্ধারণ করা। এমনটিই আন-নাহর গ্রন্থে আল-কুনিয়াহ থেকে উদ্ধৃত হয়েছে। তবে সিজদাটি যে তিলাওয়াতের কারণে আদায় করা হচ্ছে, তা নির্দিষ্ট করে নিয়ত করা শর্ত। যেমনটি নামাজের শর্তাবলির মধ্যে নিয়তের আলোচনায় পূর্বে উল্লেখ করা হয়েছে। তবে যদি সিজদাটি নামাজের মধ্যে হয় এবং সিজদার আয়াত পাঠের পরপরই তা আদায় করা হয়, তাহলে এই শর্তের ব্যতিক্রম হবে, যেমনটি তুমি ইতিপূর্বে জেনেছ।
সূত্র: রদ্দুল মুহতার, ২/১০৬, বাবু সুজুদিত তিলাওয়াহ।
হাশিয়াতু ইবনে আবেদীনে বিষয়টা আরো স্পষ্ট করা হয়েছে,
(وَهِيَ عَلَى التَّرَاخِي) عَلَى الْمُخْتَارِ وَيُكْرَهُ تَأْخِيرُهَا تَنْزِيهًا، وَيَكْفِيهِ أَنْ يَسْجُدَ عَدَدَ مَا عَلَيْهِ بِلَا تَعْيِينٍ وَيَكُونُ مُؤَدِّيًا
📖 الدر المختار شرح تنوير الأبصار وجامع البحار — পৃষ্ঠা ৮২
আর তিলাওয়াতের সিজদা বিলম্বে আদায় করার অবকাশ রয়েছে। এটিই নির্বাচিত তথা গ্রহণযোগ্য মত। তবে তা আদায়ে বিলম্ব করা মাকরুহে তানযিহী। আর তার ওপর যতগুলো সিজদা আবশ্যক রয়েছে, নির্দিষ্টকরণ ছাড়াই সেই সংখ্যক সিজদা আদায় করা তার জন্য যথেষ্ট হবে এবং সে আদায়কারী হিসেবে গণ্য হবে।
সুত্র:- হাশিয়াতু ইবনে আবেদীন,২/১০৯-১১০ পৃষ্ঠা।
وَاللّٰهُ تَعَالَى وَرَسُولُهُ أَعْلَمُ بِالصَّوَابِ.
📖 Fatawa Shariyya Complete فتاوی شرعیہ مکمل 3 جلدیں — Fatawa Shariyya Jild 3 — পৃষ্ঠা ৪৯১
✍ ফতোয়াদাতা: মুফতি Hasnain Ahmad · ১৮-১১-২০২৬ · মাযহাব: হানাফি