উন্মুক্ত ইসলামি গ্রন্থাগার 📲 অ্যাপ ইনস্টল করুন 👤 লগইন / নিবন্ধন
কামেলাইসলামি ডিজিটাল লাইব্রেরি

ফতোয়া নং ৪৬

আসসালামুয়ালাইকুম হুজুর, হাতে নিয়ে কপালে কোরআন ঠেকানো কী হারাম বা সেজদার মতো কিছু ধরা হবে? কোরআন পড…

📅 তারিখ: ১৭-১১-২০২৬ 🏷 আকিদা ও ঈমান ⚖ মাযহাব: হানাফি ✍ ফতোয়াদাতা: মুফতি Hasnain Ahmad 👁 পড়া হয়েছে ২৩ বার

প্রশ্ন

👤 প্রশ্নকারী: Mohammad Antor Bhuiyan — ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ

আসসালামুয়ালাইকুম হুজুর,
হাতে নিয়ে কপালে কোরআন ঠেকানো কী হারাম বা সেজদার মতো কিছু ধরা হবে? কোরআন পড়া শেষে অনেকেই এমন করে থাকে।
তাই এবিষয়ে বিধান কী হবে?

💬 মন্তব্য ০

উত্তর

জাওয়াব: পবিত্র কুরআন শরিফ হাতে তুলে সম্মানার্থে কপালে ঠেকানো হারাম নয়। এমনকি এটিকে সেজদা কিংবা সেজদার সাদৃশ্যপূর্ণ কোনো কাজ হিসেবে গণ্য করাও সঠিক নয়। বরং এটি আল্লাহ তাআলার পবিত্র কালামের প্রতি শ্রদ্ধা ও তাজিম প্রকাশের একটি পদ্ধতি। আর আল্লাহর নিদর্শনসমূহের প্রতি তাজিম প্রদর্শন অন্তরের তাকওয়ার পরিচায়ক।

আল্লাহ তাআলা বলেন:

ذَٰلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ.

এটাই বিধান। আর যে ব্যক্তি আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে, নিশ্চয়ই তা অন্তরের তাকওয়ার পরিচায়ক। (সুরা হজ, আয়াত ৩২)

আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আরো বলেছেন,

ذَٰلِكَ وَمَنْ يُعَظِّمْ حُرُمَاتِ اللَّهِ فَهُوَ خَيْرٌ لَهُ عِنْدَ رَبِّهِ.

এটাই বিধান। আর যে ব্যক্তি আল্লাহর সম্মানযোগ্য বিষয়সমূহকে সম্মান করে, তা তার প্রতিপালকের নিকট তার জন্য কল্যাণকর।
সূত্র: সুরা আল-হজ, আয়াত ৩০।

এমনকি সাহাবায়ে কিরাম (রাদিয়াল্লাহু আনহুম) থেকেও পবিত্র কুরআন শরিফ চুম্বন করা এবং মুখমণ্ডলে স্পর্শ করার আমলের বর্ণনা পাওয়া যায়।
এ প্রসঙ্গে যারা কুরআন শরিফ চুম্বন করা ও এসব বিষয়ের বিরোধ করে, তাঁদের বক্তব্যের বিপরীতে সাহাবায়ে কিরামের আমল উল্লেখ করে আল্লামা ইবনে আবেদীন শামী (রহিমাহুল্লাহ) তাঁর বিখ্যাত হাশিয়াতু ইবনে আবেদীন গ্রন্থে লিখেছেন—

وَفِي الْقُنْيَةِ فِي بَابِ مَا يَتَعَلَّقُ بِالْمَقَابِرِ تَقْبِيلُ الْمُصْحَفِ قِيلَ بِدْعَةٌ لَكِنْ رُوِيَ عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَأْخُذُ الْمُصْحَفَ كُلَّ غَدَاةٍ وَيُقَبِّلُهُ وَيَقُولُ عَهْدُ رَبِّي وَمَنْشُورُ رَبِّي عَزَّ وَجَلَّ وَكَانَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ يُقَبِّلُ الْمُصْحَفَ وَيَمْسَحُهُ عَلَى وَجْهِهِ.

আর ‘আল-কুনইয়াহ’ গ্রন্থে ‘কবরসমূহের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াবলি’ অধ্যায়ে রয়েছে—কুরআন শরিফকে চুম্বন করা সম্পর্কে বলা হয়েছে, এটি বিদআত। কিন্তু হজরত উমর (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি প্রতিদিন সকালে কুরআন শরিফ হাতে নিতেন, তা চুম্বন করতেন এবং বলতেন, ‘এটি আমার প্রতিপালকের অঙ্গীকারনামা এবং আমার মহিমান্বিত ও পরাক্রমশালী প্রতিপালকের ফরমান।’
আর হজরত উসমান (রাদিয়াল্লাহু আনহু) কুরআন শরিফ চুম্বন করতেন এবং তা নিজের মুখমণ্ডলে বুলিয়ে নিতেন।

সূত্র: হাশিয়াতু ইবনে আবেদীন, ৬/৩৮৪ পৃষ্ঠা;

ইমাম দারেমী (রহিমাহুল্লাহ) তাঁর কিতাবে লিখেছেন,

أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ عِكْرِمَةَ بْنَ أَبِي جَهْلٍ، كَانَ يَضَعُ الْمُصْحَفَ عَلَى وَجْهِهِ وَيَقُولُ:«كِتَابُ رَبِّي، كِتَابُ رَبِّي»

হজরত ইকরিমা ইবনে আবু জাহল (রাদিয়াল্লাহু আনহু) কুরআন শরিফ নিজের মুখমণ্ডলে রাখতেন এবং বলতেন, “এটি আমার প্রতিপালকের কিতাব।”
সুত্র:- ইমাম দারেমী,মুসনাদু দারেমী, ৪/২১০৯ পৃষ্ঠা, হা/৩৩৯৩; ইবনু সাদ,তবকাতুল কুবরা, ১/৩৩০ পৃষ্ঠা, হা/১৪৪

ইমাম নববী (রহিমাহুল্লাহ) তাঁর আত-তিবইয়ান ফি আদাবি হামালাতিল কুরআন গ্রন্থে লিখেছেন:

وَرَوَيْنَا فِي مُسْنَدِ الدَّارِمِيِّ بِإِسْنَادٍ صَحِيحٍ،

এবং আমরা মুসনাদু দারেমীতে (মুসনাদু দারেমী থেকে) সহীহ সনদে বর্ণনা করেছি।

সূত্র: নববী, আত-তিবইয়ান ফি আদাবি হামালাতিল কুরআন, ১৯১ পৃষ্ঠা;

আব্দুল হাই কাত্তানী হাম্বলী লিখেছেন,

وَنَقَلَ الشَّمْسُ السَّفَّارِينِيُّ الْحَنْبَلِيُّ فِي شَرْحِ مَنْظُومَةِ الْآدَابِ عَنِ الرِّعَايَةِ: إِنَّهُ يُسْتَحَبُّ تَقْبِيلُ الْمُصْحَفِ، لِأَنَّ عِكْرِمَةَ بْنَ أَبِي جَهْلٍ كَانَ يَفْعَلُ ذَلِكَ. رَوَاهُ جَمَاعَةٌ مِنْهُمُ الدَّارِمِيُّ بِإِسْنَادٍ صَحِيحٍ. قَالَ: كَانَ يَضَعُ الْمُصْحَفَ عَلَى وَجْهِهِ وَيَقُولُ: كِتَابُ رَبِّي، كِتَابُ رَبِّي.

আর হাম্বলি মাজহাবের আলেম শামসুদ্দীন আস-সাফ্ফারিনী ‘শরহু মানযূমাতিল আদাব’ গ্রন্থে ‘আর-রিআয়াহ’ থেকে উদ্ধৃত করেছেন যে, কুরআন শরিফ চুম্বন করা মুস্তাহাব। কেননা হজরত ইকরিমা (রাদিয়াল্লাহু আনহু) এমনটি করতেন। এটি সহিহ সনদে একদল মুহাদ্দিস বর্ণনা করেছেন, তাঁদের মধ্যে ইমাম দারিমীও রয়েছেন। তিনি বলেন, হজরত ইকরিমা (রাদিয়াল্লাহু আনহু) কুরআন শরিফ নিজের মুখমণ্ডলে রাখতেন এবং বলতেন, “আমার প্রতিপালকের কিতাব! আমার প্রতিপালকের কিতাব!”

সুত্র:আব্দুল হাই কাত্তানী, আত-তারাতীবুল ইদারিয়্যাহ,২/১৯৭ পৃষ্ঠা;

ইমাম হাকেম নিশাপুরী (রহিমাহুল্লাহ) সামান্য শব্দ পরিবর্তনে হাদিসটা উল্লেখ করেছেন,

أخبرني أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، أَنَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ، ثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، ثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنِ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ قَالَ: كَانَ عِكْرِمَةُ بْنُ أَبِي جَهْلٍ يَأْخُذُ الْمُصْحَفَ فَيَضَعُهُ عَلَى وَجْهِهِ وَيَبْكِي، وَيَقُولُ:"كَلَامُ رَبِّي، كِتَابُ رَبِّي

হজরত ইকরিমা (রাদিয়াল্লাহু আনহু) কুরআন শরিফ হাতে নিতেন, তারপর তা নিজের মুখমণ্ডলে রাখতেন, কাঁদতেন এবং বলতেন, “আমার প্রতিপালকের কালাম! আমার প্রতিপালকের কিতাব!”
সুত্র:- মুসতাদরাক হাকেম,৬/৩৪৪ পৃষ্ঠা, হা/৫১৩৩;

ইমাম নুরুদ্দীন হায়সামী (রহিমাহুল্লাহ) লিখেছেন,

وَعَنْ أَبِي مُلَيْكَةَ قَالَ: كَانَ عِكْرِمَةُ بْنُ أَبِي جَهْلٍ إِذَا اجْتَهَدَ فِي الْيَمِينِ قَالَ: وَالَّذِي نَجَّانِي يَوْمَ بَدْرٍ. وَكَانَ يَأْخُذُ الْمُصْحَفَ، فَيَضَعُهُ عَلَى وَجْهِهِ وَيَقُولُ: كَلَامُ رَبِّي. كَلَامُ رَبِّي.
رَوَاهُ الطَّبَرَانِيُّ مُرْسَلًا، وَرِجَالُهُ رِجَالُ الصَّحِيحِ.

হজরত ইকরিমা (রাদিয়াল্লাহু আনহু) যখন দৃঢ়ভাবে শপথ করতেন, তখন বলতেন, “শপথ সেই সত্তার, যিনি আমাকে বদরের দিন রক্ষা করেছেন।”
আর তিনি কুরআন শরিফ হাতে নিতেন, অতঃপর তা নিজের মুখমণ্ডলে রাখতেন এবং বলতেন, “আমার প্রতিপালকের কালাম! আমার প্রতিপালকের কালাম!”
ইমাম তাবারানী (রহ.) এটি মুরসাল হিসেবে বর্ণনা করেছেন। আর এর বর্ণনাকারীগণ সহিহ হাদিসের বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত।

সুত্র:- মাজামাউয যাওয়ায়েদ, ৯/৩৮৫, হা/১৬০৪৯;

ইমাম আহমদ রেজা খান হানাফী (রহিমাহুল্লাহ) লিখেছেন,

مصحف شریف کو تعظیماً سر اور آنکھوں اور سینے سے لگانا اور بوسہ دینا جائز و مستحب ہے کہ وہ اعظم شعائر سے ہے اور تعظیم شعائر تقوی القلوب سے۔ والله تعالیٰ اعلم۔

কুরআন শরিফকে সম্মানার্থে মাথায়, চোখে ও বুকে লাগানো এবং চুম্বন করা জায়েজ ও মুস্তাহাব। কেননা কুরআন শরিফ আল্লাহর মহান নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। আর আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করা অন্তরের তাকওয়ার পরিচায়ক। আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত।

সুত্র:- আহমদ রেজা খান, ফাতাওয়া রেজভিয়া ২২/৫৬৩ পৃষ্ঠা; মাসআলা নং ১৯০;

দেওবন্দীদের কিতাবেও এই বিষয়ে ফায়সালা রয়েছে।দারুল উলুম ওয়াকফ দেওবন্দে ফাতাওয়া দেয়া হয়েছে,

قرآن کریم کو عقیدت سے چومنا یا آنکھوں سے لگانا ثابت ہے؛ اس میں شرعاً کوئی حرج نہیں ہے۔

কুরআন শরিফ শ্রদ্ধার সঙ্গে চুম্বন করা অথবা চোখে লাগানোর প্রমাণ রয়েছে। এতে শরিয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই।
সুত্র: ফাতাওয়ায়ে দারুল উলুম ওয়াকফ দেওবন্দ ১/৫১৮ পৃষ্ঠা;

তাদের আরেক গ্রন্থ ফাতাওয়া মাহমুদিয়ায় এসেছে,

سوال: قرآن مجید کو بوسہ دینا اور بوسہ لے کر ماتھے یا آنکھوں پر رکھنا کیسا ہے؟
قرآن مجید کو بوسہ دینا اور آنکھوں سے لگانا اور ماتھے سے لگانا درست ہے۔ اور بعض صحابہ سے بھی منقول ہے۔

প্রশ্ন: কুরআন মাজিদ চুম্বন করা এবং চুম্বন করে কপালে অথবা চোখে লাগানো কেমন?
উত্তর: কুরআন মাজিদ চুম্বন করা, চোখে লাগানো এবং কপালে লাগানো জায়েজ। আর কতিপয় সাহাবি থেকেও এর বর্ণনা পাওয়া যায়।
গ্রন্থসূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ, খণ্ড ৩/৫৩২, পৃষ্ঠা,বাবু মা ইয়াতাআল্লাকু বিল কুরআন, দারুল ইফতা জামিয়া ফারুকিয়্যাহ সংস্করণ।

অএতএব আমি বলি, কেউ যদি আদব, মুহাব্বাত, তাজিমের কারণে কোরআন শরীফে চুম্বন করে কপালে স্পর্শ করায় তাতে অসুবিধা নাই বরং তা অতি উত্তম বলে বিবেচিত হবে।

🤲 আমাদের জানামতে কুরআন, সুন্নাহ ও নির্ভরযোগ্য ফিকহি কিতাবের আলোকে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তবুও এতে কোনো ভুল-ত্রুটি কারো দৃষ্টিগোচর হলে দলিলসহ আমাদের জানানোর বিনীত অনুরোধ রইল — আমরা সংশোধন করে নিতে সদা প্রস্তুত। জানান →

✍ ফতোয়াদাতা: মুফতি Hasnain Ahmad · ১৭-১১-২০২৬ · মাযহাব: হানাফি

💬 মন্তব্য ০

আরও প্রশ্ন ও উত্তর

❓ এই ফতোয়া নিয়ে আরও প্রশ্ন করুন

উত্তর পড়ার পরও কিছু অস্পষ্ট থাকলে বা পরের প্রশ্ন থাকলে লিখুন। মুফতি উত্তর দিলে প্রশ্ন ও উত্তর দুটোই এখানে প্রকাশিত হবে।

✍ আপনিও ফতোয়া জিজ্ঞেস করুন

মন্তব্য (০)

💬