مكتبة إسلامية مفتوحة 📲 ثبّت التطبيق 👤 دخول / تسجيل
كاملةالمكتبة الإسلامية الرقمية

فتوى رقم ٣٦

আসসালামু আলাইকুম ,আমার প্রশ্ন হলো লাইফ ইন্সুরেন্স করার হুকুম কি। টাকা গুলো কি নেওয়া জায়েজ হবে…

📅 التاريخ: ١٣-١١-٢٠٢٦ 🏷 العقيدة ⚖ المذهب: الحنفي ✍ المفتي: প্রধান মুফতি Muhammad Ainul Huda 👁 قُرئ ١٠٥ مرة

السؤال

👤 السائل: Md Moynul — সিলেট, বাংলাদেশ

আসসালামু আলাইকুম ,আমার প্রশ্ন হলো লাইফ ইন্সুরেন্স করার হুকুম কি। টাকা গুলো কি নেওয়া জায়েজ হবে

💬 تعليق ٠

الجواب

ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।

প্রচলিত বাণিজ্যিক লাইফ ইন্সুরেন্স বা জীবনবীমা করা অধিকাংশ সমকালীন ফকিহ ও হানাফী আলেমদের মতে নাজায়েজ। এর চুক্তিতে অতিরিক্ত অনিশ্চয়তা, জুয়াসদৃশ লেনদেন এবং অনেক ক্ষেত্রে সুদের সংশ্লিষ্টতা থাকে। আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমিও প্রচলিত বাণিজ্যিক বীমাকে নিষিদ্ধ বলেছে।

আগে বীমা করে থাকলে টাকা নেওয়ার ক্ষেত্রে হানাফী ফতোয়া হলো: নিজের হালাল উপার্জন থেকে যত টাকা প্রিমিয়াম জমা দিয়েছেন, ততটুকু ফেরত নিয়ে ব্যবহার করা জায়েজ। এর অতিরিক্ত বোনাস বা বাড়তি অর্থ নিজের কাজে ব্যবহার করা জায়েজ নয়। যেমন, মোট এক লাখ টাকা জমা দিয়ে দেড় লাখ পেলে মূল এক লাখ ব্যবহার করতে পারবেন। অতিরিক্ত পঞ্চাশ হাজার ইতিমধ্যে হাতে এসে থাকলে সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণ মূলক কোনো কাজে ব্যবহার কারবেন।

তবে প্রকৃত শরিয়তসম্মত সমবায়ী বীমা বা তাকাফুলের বিধান আলাদা। শুধু কোম্পানির নামে ‘ইসলামী’ থাকলেই তা শরিয়তসম্মত প্রমাণিত হয় না; চুক্তি ও কার্যক্রম দেখতে হবে।

🤲 هذا ما ظهر لنا في الجواب على ضوء الكتاب والسنة وكتب الفقه المعتمدة، فإن ظهر لأحدٍ فيه خطأ فنرجو إفادتنا بالدليل، ونحن مستعدون للتصحيح دائمًا. أخبرنا ←

✍ أجاب: প্রধান মুফতি Muhammad Ainul Huda · ١٣-١١-٢٠٢٦ · المذهب: الحنفي

💬 تعليق ٠

أسئلة وأجوبة لاحقة

❓ اسأل سؤالًا لاحقًا

إن بقي شيء غير واضح فاسأل هنا، وسيُنشر السؤال والجواب بعد رد المفتي.

✍ اطلب فتوى

التعليقات (٠)

💬