উন্মুক্ত ইসলামি গ্রন্থাগার 📲 অ্যাপ ইনস্টল করুন 👤 লগইন / নিবন্ধন
কামেলাইসলামি ডিজিটাল লাইব্রেরি

ফতোয়া নং ৩৬

আসসালামু আলাইকুম ,আমার প্রশ্ন হলো লাইফ ইন্সুরেন্স করার হুকুম কি। টাকা গুলো কি নেওয়া জায়েজ হবে…

📅 তারিখ: ১৩-১১-২০২৬ 🏷 আকিদা ও ঈমান ⚖ মাযহাব: হানাফি ✍ ফতোয়াদাতা: প্রধান মুফতি Muhammad Ainul Huda 👁 পড়া হয়েছে ১২ বার

প্রশ্ন

👤 প্রশ্নকারী: Md Moynul — সিলেট, বাংলাদেশ

আসসালামু আলাইকুম ,আমার প্রশ্ন হলো লাইফ ইন্সুরেন্স করার হুকুম কি। টাকা গুলো কি নেওয়া জায়েজ হবে

💬 মন্তব্য ০

উত্তর

ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।

প্রচলিত বাণিজ্যিক লাইফ ইন্সুরেন্স বা জীবনবীমা করা অধিকাংশ সমকালীন ফকিহ ও হানাফী আলেমদের মতে নাজায়েজ। এর চুক্তিতে অতিরিক্ত অনিশ্চয়তা, জুয়াসদৃশ লেনদেন এবং অনেক ক্ষেত্রে সুদের সংশ্লিষ্টতা থাকে। আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমিও প্রচলিত বাণিজ্যিক বীমাকে নিষিদ্ধ বলেছে।

আগে বীমা করে থাকলে টাকা নেওয়ার ক্ষেত্রে হানাফী ফতোয়া হলো: নিজের হালাল উপার্জন থেকে যত টাকা প্রিমিয়াম জমা দিয়েছেন, ততটুকু ফেরত নিয়ে ব্যবহার করা জায়েজ। এর অতিরিক্ত বোনাস বা বাড়তি অর্থ নিজের কাজে ব্যবহার করা জায়েজ নয়। যেমন, মোট এক লাখ টাকা জমা দিয়ে দেড় লাখ পেলে মূল এক লাখ ব্যবহার করতে পারবেন। অতিরিক্ত পঞ্চাশ হাজার ইতিমধ্যে হাতে এসে থাকলে সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণ মূলক কোনো কাজে ব্যবহার কারবেন।

তবে প্রকৃত শরিয়তসম্মত সমবায়ী বীমা বা তাকাফুলের বিধান আলাদা। শুধু কোম্পানির নামে ‘ইসলামী’ থাকলেই তা শরিয়তসম্মত প্রমাণিত হয় না; চুক্তি ও কার্যক্রম দেখতে হবে।

🤲 আমাদের জানামতে কুরআন, সুন্নাহ ও নির্ভরযোগ্য ফিকহি কিতাবের আলোকে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তবুও এতে কোনো ভুল-ত্রুটি কারো দৃষ্টিগোচর হলে দলিলসহ আমাদের জানানোর বিনীত অনুরোধ রইল — আমরা সংশোধন করে নিতে সদা প্রস্তুত। জানান →

✍ ফতোয়াদাতা: প্রধান মুফতি Muhammad Ainul Huda · ১৩-১১-২০২৬ · মাযহাব: হানাফি

💬 মন্তব্য ০

আরও প্রশ্ন ও উত্তর

❓ এই ফতোয়া নিয়ে আরও প্রশ্ন করুন

উত্তর পড়ার পরও কিছু অস্পষ্ট থাকলে বা পরের প্রশ্ন থাকলে লিখুন। মুফতি উত্তর দিলে প্রশ্ন ও উত্তর দুটোই এখানে প্রকাশিত হবে।

✍ আপনিও ফতোয়া জিজ্ঞেস করুন

মন্তব্য (০)

💬