উন্মুক্ত ইসলামি গ্রন্থাগার 📲 অ্যাপ ইনস্টল করুন 👤 লগইন / নিবন্ধন
কামেলাইসলামি ডিজিটাল লাইব্রেরি

ফতোয়া নং ২৫

মাইয়িত দাফনের পর কবরের পাশে কত সময় থাকতে হয়?…

📅 তারিখ: ১১-১১-২০২৬ 🏷 বিবিধ ⚖ মাযহাব: হানাফি ✍ ফতোয়াদাতা: প্রধান মুফতি Muhammad Ainul Huda 👁 পড়া হয়েছে ১১৭ বার

প্রশ্ন

👤 প্রশ্নকারী: আলী আব্দুল্লাহ সালেহ — কিশোরগঞ্জ, বাংলাদেশ

মাইয়িত দাফনের পর কবরের পাশে কত সময় থাকতে হয়?

💬 মন্তব্য ০

উত্তর

রাসূলুল্লাহ ﷺ দাফন শেষ করে কবরের পাশে দাঁড়িয়ে বলতেন:

اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ، وَسَلُوا لَهُ التَّثْبِيتَ، فَإِنَّهُ الْآنَ يُسْأَلُ.
📖 سنن أبي داود — পৃষ্ঠা ৫১৯

“তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য অবিচলতা চাও; কারণ এখন তাকে প্রশ্ন করা হচ্ছে।”
—সুনান আবু দাউদ, হাদিস: ৩২২১।

সময় সম্পর্কে সাইয়িদুনা আমর ইবনুল আস রাদ্বিয়াল্লাহু আনহু ওসিয়ত করেছিলেন:

فَإِذَا دَفَنْتُمُونِي فَشُنُّوا عَلَىَّ التُّرَابَ شَنًّا ثُمَّ أَقِيمُوا حَوْلَ قَبْرِي قَدْرَ مَا تُنْحَرُ جَزُورٌ وَيُقْسَمُ لَحْمُهَا حَتَّى أَسْتَأْنِسَ بِكُمْ وَأَنْظُرَ مَاذَا أُرَاجِعُ بِهِ رُسُلَ رَبِّي ‏.‏
📖 صحيح مسلم - ت عبد الباقي — পৃষ্ঠা ২৮০

“তোমরা যখন আমাকে দাফন করবে, তখন আমার ওপর অল্প অল্প করে মাটি ঢেলে দেবে। এরপর একটি উট জবাই করে তার গোশত বণ্টন করতে যতটুকু সময় লাগে, ততটুকু সময় আমার কবরের চারপাশে অবস্থান করবে; যাতে আমি তোমাদের উপস্থিতিতে সান্ত্বনা পাই এবং আমার রবের প্রেরিত ফেরেশতাদের কী উত্তর দেব, তা বুঝে নিতে পারি।”

—সাইয়িদুনা আমর ইবনুল আস রাদ্বিয়াল্লাহু আনহু; সহিহ মুসলিম, হাদিস: ১২১।

🤲 আমাদের জানামতে কুরআন, সুন্নাহ ও নির্ভরযোগ্য ফিকহি কিতাবের আলোকে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তবুও এতে কোনো ভুল-ত্রুটি কারো দৃষ্টিগোচর হলে দলিলসহ আমাদের জানানোর বিনীত অনুরোধ রইল — আমরা সংশোধন করে নিতে সদা প্রস্তুত। জানান →

✍ ফতোয়াদাতা: প্রধান মুফতি Muhammad Ainul Huda · ১১-১১-২০২৬ · মাযহাব: হানাফি

💬 মন্তব্য ০

আরও প্রশ্ন ও উত্তর

❓ এই ফতোয়া নিয়ে আরও প্রশ্ন করুন

উত্তর পড়ার পরও কিছু অস্পষ্ট থাকলে বা পরের প্রশ্ন থাকলে লিখুন। মুফতি উত্তর দিলে প্রশ্ন ও উত্তর দুটোই এখানে প্রকাশিত হবে।

✍ আপনিও ফতোয়া জিজ্ঞেস করুন

মন্তব্য (০)

💬