প্রশ্ন
👤 প্রশ্নকারী: আলী আব্দুল্লাহ সালেহ — কিশোরগঞ্জ, বাংলাদেশ
মাইয়িত দাফনের পর কবরের পাশে কত সময় থাকতে হয়?
ফতোয়া নং ২৫
👤 প্রশ্নকারী: আলী আব্দুল্লাহ সালেহ — কিশোরগঞ্জ, বাংলাদেশ
মাইয়িত দাফনের পর কবরের পাশে কত সময় থাকতে হয়?
রাসূলুল্লাহ ﷺ দাফন শেষ করে কবরের পাশে দাঁড়িয়ে বলতেন:
اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ، وَسَلُوا لَهُ التَّثْبِيتَ، فَإِنَّهُ الْآنَ يُسْأَلُ.
📖 سنن أبي داود — পৃষ্ঠা ৫১৯
“তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য অবিচলতা চাও; কারণ এখন তাকে প্রশ্ন করা হচ্ছে।”
—সুনান আবু দাউদ, হাদিস: ৩২২১।
সময় সম্পর্কে সাইয়িদুনা আমর ইবনুল আস রাদ্বিয়াল্লাহু আনহু ওসিয়ত করেছিলেন:
فَإِذَا دَفَنْتُمُونِي فَشُنُّوا عَلَىَّ التُّرَابَ شَنًّا ثُمَّ أَقِيمُوا حَوْلَ قَبْرِي قَدْرَ مَا تُنْحَرُ جَزُورٌ وَيُقْسَمُ لَحْمُهَا حَتَّى أَسْتَأْنِسَ بِكُمْ وَأَنْظُرَ مَاذَا أُرَاجِعُ بِهِ رُسُلَ رَبِّي .
📖 صحيح مسلم - ت عبد الباقي — পৃষ্ঠা ২৮০
“তোমরা যখন আমাকে দাফন করবে, তখন আমার ওপর অল্প অল্প করে মাটি ঢেলে দেবে। এরপর একটি উট জবাই করে তার গোশত বণ্টন করতে যতটুকু সময় লাগে, ততটুকু সময় আমার কবরের চারপাশে অবস্থান করবে; যাতে আমি তোমাদের উপস্থিতিতে সান্ত্বনা পাই এবং আমার রবের প্রেরিত ফেরেশতাদের কী উত্তর দেব, তা বুঝে নিতে পারি।”
—সাইয়িদুনা আমর ইবনুল আস রাদ্বিয়াল্লাহু আনহু; সহিহ মুসলিম, হাদিস: ১২১।
✍ ফতোয়াদাতা:
প্রধান মুফতি Muhammad Ainul Huda · ১১-১১-২০২৬ · মাযহাব: হানাফি