প্রশ্ন
👤 প্রশ্নকারী: Din Islam — কিশোর গন্জ, বাংলাদেশ
টুপি ছাড়া নামাজ হবে কি?
ফতোয়া নং ২৬
👤 প্রশ্নকারী: Din Islam — কিশোর গন্জ, বাংলাদেশ
টুপি ছাড়া নামাজ হবে কি?
হ্যাঁ, পুরুষের টুপি ছাড়া নামাজ শুদ্ধ হবে। মাথা ঢাকা নামাজের ফরজ বা শর্ত নয়। তবে হানাফী মাযহাবে টুপি বা পাগড়ি পরে নামাজ পড়া উত্তম ও আদবের অন্তর্ভুক্ত। অলসতা বা অবহেলার কারণে মাথা খোলা রেখে নামাজ পড়া মাকরূহ । নিয়মিত টুপি ছাড়া নামাজ পড়ার অভ্যাস সুন্নাহ'র প্রতি অবহেলার নামান্তর। আল্লাহ মাফ করুন।
টুপি না থাকলে বা কোনো অসুবিধার কারণে পরতে না পারলে নামাজ পড়ে নেবেন; টুপির জন্য নামাজ বা জামাত ছাড়বেন না। শুধু টুপি ছাড়া পড়ার কারণে নামাজ পুনরায় পড়তে হবে না।
ওয়াল্লাহু আলামু।
✍ ফতোয়াদাতা:
প্রধান মুফতি Muhammad Ainul Huda · ১১-১১-২০২৬ · মাযহাব: হানাফি