প্রশ্ন
👤 প্রশ্নকারী: নাম প্রকাশে অনিচ্ছুক — সুনামগঞ্জ, বাংলাদেশ
৪ রাকাত নামাজে মুসল্লী ১ রাকাত পেলে তার পরবর্তী ৩ রাকাআতের ধারাবাহিকতা দলিল সহ একজন মুসল্লী চেয়েছেন। এ বিষয়ে কোনো দলিল আছে কি?
আর ধারাবাহিকতার নিসম বিস্তারিত বললে উপকৃত হবো??
ফতোয়া নং ১০
👤 প্রশ্নকারী: নাম প্রকাশে অনিচ্ছুক — সুনামগঞ্জ, বাংলাদেশ
৪ রাকাত নামাজে মুসল্লী ১ রাকাত পেলে তার পরবর্তী ৩ রাকাআতের ধারাবাহিকতা দলিল সহ একজন মুসল্লী চেয়েছেন। এ বিষয়ে কোনো দলিল আছে কি?
আর ধারাবাহিকতার নিসম বিস্তারিত বললে উপকৃত হবো??
হানাফী মাযহাব অনুযায়ী, চার রাকাত ফরয নামাজে ইমামের সঙ্গে এক রাকাত পেলে বাকি তিন রাকাতের প্রথম দুটিতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাবেন, শেষটিতে শুধু ফাতিহা পড়বেন। বৈঠক করবেন প্রথম ও শেষ রাকাতের পরে।
এ ব্যক্তিকে মাসবুক বলা হয়। এখানে ধরে নেওয়া হচ্ছে, তিনি ইমামের শেষ রাকাতের রুকু পেয়েছেন।
নীচে বিস্তারিত নিয়ম লেখা ছবি দেখুন
এ নিয়মের দলিল ও ব্যাখ্যা
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا
📖 تنقيح التحقيق في أحاديث التعليق — পৃষ্ঠা ৩৬৩
“তোমরা যতটুকু পাও তা আদায় করো, আর যা ছুটে যায় তা পূর্ণ করো।”
—সহীহ বুখারী, হাদীস ৬৩৬।
এটি ছুটে যাওয়া অংশ পূর্ণ করার মূল নির্দেশ; কিরাআত ও বৈঠকের বিস্তারিত বিন্যাস হানাফী ফকীহগণ সংশ্লিষ্ট দলিলের আলোকে নির্ধারণ করেছেন।
আদ-দুররুল মুখতার-এ মূলনীতি এসেছে:
وَيَقْضِي أَوَّلَ صَلَاتِهِ فِي حَقِّ قِرَاءَةٍ، وَآخِرَهَا فِي حَقِّ تَشَهُّدٍ
📖 حاشية الصاوي على الشرح الصغير ط الحلبي — পৃষ্ঠা ১৬৪
অর্থ: “মাসবুক কিরাআতের ক্ষেত্রে নামাজের প্রথম অংশ এবং তাশাহহুদের ক্ষেত্রে শেষ অংশ পূর্ণ করবে।”
তাই ইমামের পরে প্রথম দুই রাকাতে ফাতিহার সঙ্গে সূরা পড়বেন। কিন্তু বৈঠকের হিসাব করবেন ইমামের সঙ্গে পড়া রাকাতসহ; ফলে আর এক রাকাত পড়লেই মোট দুই রাকাত হয় এবং বৈঠক করতে হয়।
—আদ-দুররুল মুখতারসহ রদ্দুল মুহতার, কিতাবুস সালাত, বাবুল ইমামাহ, খণ্ড ২, পৃ. ৪১৭–৪১৮, কোয়েটা সংস্করণ।
✍ ফতোয়াদাতা: Muhammad Ainul Huda · ০৬-১১-২০২৬ · মাযহাব: হানাফি