প্রশ্ন
👤 প্রশ্নকারী: নাম প্রকাশে অনিচ্ছুক — সুনামগঞ্জ, বাংলাদেশ
আসসালামু আলাইকুম, আশাকরি ভালো আছেন।
সামুদ্রিক কাঁকড়া খাওয়া কি জায়েজ?
ফতোয়া নং ২০
👤 প্রশ্নকারী: নাম প্রকাশে অনিচ্ছুক — সুনামগঞ্জ, বাংলাদেশ
আসসালামু আলাইকুম, আশাকরি ভালো আছেন।
সামুদ্রিক কাঁকড়া খাওয়া কি জায়েজ?
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
হানাফী মাযহাব অনুযায়ী সামুদ্রিক কাঁকড়া খাওয়া জায়েজ নয়। জলজ প্রাণীর মধ্যে মাছ খাওয়াই বৈধ; কাঁকড়া মাছের অন্তর্ভুক্ত নয়। সমুদ্রে বাস করলেও এর বিধান পরিবর্তিত হবে না।
তবে এ বিষয়ে মাযহাবভেদে মতপার্থক্য রয়েছে। অনেক আলিম সামুদ্রিক কাঁকড়া খাওয়া বৈধ বলেছেন; মিসরের দারুল ইফতাও অনুমতির ফতোয়া দিয়েছে। তাই এটি সর্বসম্মতভাবে হারাম—এমন বলা ঠিক নয়। আপনি হানাফী মাযহাব অনুসরণ করলে কাঁকড়া খাওয়া থেকে বিরত থাকবেন।
✍ ফতোয়াদাতা:
প্রধান মুফতি Muhammad Ainul Huda · ০৯-১১-২০২৬ · মাযহাব: হানাফি