مكتبة إسلامية مفتوحة 📲 ثبّت التطبيق 👤 دخول / تسجيل
كاملةالمكتبة الإسلامية الرقمية

فتوى رقم ١٠

৪ রাকাত নামাজে মুসল্লী ১ রাকাত পেলে তার পরবর্তী ৩ রাকাআতের ধারাবাহিকতা দলিল সহ একজন মুসল্লী চেয়েছেন।…

📅 التاريخ: ٠٦-١١-٢٠٢٦ 🏷 العقيدة ⚖ المذهب: الحنفي ✍ المفتي: Muhammad Ainul Huda 👁 قُرئ ١٢٤ مرة

السؤال

👤 السائل: لم يرغب في ذكر اسمه — সুনামগঞ্জ, বাংলাদেশ

৪ রাকাত নামাজে মুসল্লী ১ রাকাত পেলে তার পরবর্তী ৩ রাকাআতের ধারাবাহিকতা দলিল সহ একজন মুসল্লী চেয়েছেন। এ বিষয়ে কোনো দলিল আছে কি?
আর ধারাবাহিকতার নিসম বিস্তারিত বললে উপকৃত হবো??

💬 تعليق ٠

الجواب

হানাফী মাযহাব অনুযায়ী, চার রাকাত ফরয নামাজে ইমামের সঙ্গে এক রাকাত পেলে বাকি তিন রাকাতের প্রথম দুটিতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাবেন, শেষটিতে শুধু ফাতিহা পড়বেন। বৈঠক করবেন প্রথম ও শেষ রাকাতের পরে।

এ ব্যক্তিকে মাসবুক বলা হয়। এখানে ধরে নেওয়া হচ্ছে, তিনি ইমামের শেষ রাকাতের রুকু পেয়েছেন।

নীচে বিস্তারিত নিয়ম লেখা ছবি দেখুন

এ নিয়মের দলিল ও ব্যাখ্যা

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا
📖 صحيح البخاري - ط التأصيل — ص ٥٧٢

“তোমরা যতটুকু পাও তা আদায় করো, আর যা ছুটে যায় তা পূর্ণ করো।”

—সহীহ বুখারী, হাদীস ৬৩৬।

এটি ছুটে যাওয়া অংশ পূর্ণ করার মূল নির্দেশ; কিরাআত ও বৈঠকের বিস্তারিত বিন্যাস হানাফী ফকীহগণ সংশ্লিষ্ট দলিলের আলোকে নির্ধারণ করেছেন।

আদ-দুররুল মুখতার-এ মূলনীতি এসেছে:

وَيَقْضِي أَوَّلَ صَلَاتِهِ فِي حَقِّ قِرَاءَةٍ، وَآخِرَهَا فِي حَقِّ تَشَهُّدٍ
📖 حاشية الصاوي على الشرح الصغير ط الحلبي — ص ١٦٤

অর্থ: “মাসবুক কিরাআতের ক্ষেত্রে নামাজের প্রথম অংশ এবং তাশাহহুদের ক্ষেত্রে শেষ অংশ পূর্ণ করবে।”

তাই ইমামের পরে প্রথম দুই রাকাতে ফাতিহার সঙ্গে সূরা পড়বেন। কিন্তু বৈঠকের হিসাব করবেন ইমামের সঙ্গে পড়া রাকাতসহ; ফলে আর এক রাকাত পড়লেই মোট দুই রাকাত হয় এবং বৈঠক করতে হয়।

—আদ-দুররুল মুখতারসহ রদ্দুল মুহতার, কিতাবুস সালাত, বাবুল ইমামাহ, খণ্ড ২, পৃ. ৪১৭–৪১৮, কোয়েটা সংস্করণ।

🤲 هذا ما ظهر لنا في الجواب على ضوء الكتاب والسنة وكتب الفقه المعتمدة، فإن ظهر لأحدٍ فيه خطأ فنرجو إفادتنا بالدليل، ونحن مستعدون للتصحيح دائمًا. أخبرنا ←

✍ أجاب: Muhammad Ainul Huda · ٠٦-١١-٢٠٢٦ · المذهب: الحنفي

💬 تعليق ١
  1. Abdullah. Madarbajar
    ৩ ড়াকাত ছুটে গেলে,,সালাম ফেরনোর পর,প্রথমে দুই রাকাত,পরে এক রাকাত,,এরকমই!?
    ↩ رد

أسئلة وأجوبة لاحقة

❓ اسأل سؤالًا لاحقًا

إن بقي شيء غير واضح فاسأل هنا، وسيُنشر السؤال والجواب بعد رد المفتي.

✍ اطلب فتوى

التعليقات (٠)

💬