An open Islamic library 📲 Install app 👤 Sign in / Register
KamelaIslamic Digital Library
“কুরআন সৃষ্টি ” মাসআলায় ইমাম আবু হানীফার বিরুদ্ধে মিথ্যাচার

“কুরআন সৃষ্টি ” মাসআলায় ইমাম আবু হানীফার বিরুদ্ধে মিথ্যাচার

Author
মুহাম্মাদ আইনুল হুদা
Language
Bengali
Subjects
Aqidah
📖 Read PDF ⬇ Download ♡ Save to my library

⚠ What is wrong with this book?

“কুরআন সৃষ্টি ” মাসআলায় ইমাম আবু হানীফার বিরুদ্ধে মিথ্যাচার

👁 Read 29 times

M Uploaded by: Muhammad Ainul Huda

The text of this book has not been added yet; read it as a PDF.

ইমামে আযম আবু হানীফার বিরুদ্ধে এক ঐতিহাসিক অপবাদ
নিশ্চয়ই এটি একটি ঐতিহাসিক মিথ্যাচার এবং অত্যন্ত বেদনাদায়ক অপবাদ, যা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মহান ইমাম, ইমামে আযম আবু হানীফা রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে আরোপ করা হয়েছে। সেই অপবাদ হলো, তিনি নাকি বলেছেন:
الْقُرْآنُ مَخْلُوقٌ
“কুরআন সৃষ্ট।”
অথচ তিনি এমন এক মহান ইমাম, যিনি নিজের সমগ্র জীবন দ্বীনের খিদমতে অতিবাহিত করেছেন। তিনি ছিলেন একনিষ্ঠ, সওয়াবের প্রত্যাশী, কষ্টসহিষ্ণু, দানশীল, আলিম, শিক্ষক, মুহাদ্দিস, হাফিয, ফকীহ, ধৈর্যশীল, কৃতজ্ঞ, ইবাদতগুযার, দুনিয়াবিমুখ, সত্যের পথে সংগ্রামী এবং দ্বীনের সাহায্যকারী।

তিনি সরকারি চাকরি ও উচ্চপদ থেকে নিজেকে দূরে রেখেছিলেন। তাঁর বিরুদ্ধে উত্থাপিত নিন্দা-সমালোচনা কিংবা প্রশংসা ও মর্যাদার আলোচনায় বিভ্রান্ত না হয়ে দ্বীনের খিদমতে অবিচল ছিলেন। অবশেষে তিনি শহীদ হিসেবে মৃত্যুবরণ করেন।

এমন একজন মহান ইমামের বিরুদ্ধে ‘কুরআন সৃষ্ট’ বলার অভিযোগ আরোপ করা নিঃসন্দেহে একটি বেদনাদায়ক ঐতিহাসিক অপবাদ।

এ অপবাদের ফলে মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ
এটি এমন এক ঐতিহাসিক মিথ্যাচার ও বেদনাদায়ক অভিযোগ, যা মুসলমানদের মধ্যে বিভেদ, বিদ্বেষ, ঘৃণা এবং পারস্পরিক আস্থাহীনতার জন্ম দিয়েছে।
وَلَدَتِ الْفُرْقَةَ وَالْبُغْضَ وَالْكَرَاهِيَةَ وَعَدَمَ الثِّقَةِ بَيْنَ الْمُسْلِمِينَ، بَدَأَ بِهَا الْبَعْضُ الْكَذَّابُ، وَرَوَاهَا الْبَعْضُ الثِّقَاتُ.
“এ অপবাদ মুসলমানদের মধ্যে বিভেদ, বিদ্বেষ, ঘৃণা এবং পারস্পরিক অবিশ্বাস সৃষ্টি করেছে। কতিপয় মিথ্যাবাদী ব্যক্তি এর সূচনা করেছিল, আর পরবর্তীকালে কিছু নির্ভরযোগ্য ব্যক্তিও তা বর্ণনা করেছেন।”
মুসলিম উম্মাহ আজও এ অভিযোগের কারণে কষ্ট ভোগ করছে। এর ফলে একদল মুসলমান অপর দলকে ফাসিক এবং এমনকি কাফির আখ্যায়িত করছে।

Readers’ comments (1)

  1. হাসনাইন আহমদ কাদেরী

    অসাধারণ একটা কিতাব

Comments with photos or links are published after review.

💬