Question
👤 Asked by: মুহাম্মাদ জিম — সিরাজগঞ্জ, বাংলাদেশ
ওজু থাকা অবস্থায় কোনো প্রাণী মারলে কি ওজু নষ্ট হয়ে যাবে.? যেমন- মশা, মাছি, তেলাপোকা ইত্যাদি।
👤 Asked by: মুহাম্মাদ জিম — সিরাজগঞ্জ, বাংলাদেশ
ওজু থাকা অবস্থায় কোনো প্রাণী মারলে কি ওজু নষ্ট হয়ে যাবে.? যেমন- মশা, মাছি, তেলাপোকা ইত্যাদি।
না, ওজু থাকা অবস্থায় মশা, মাছি, তেলাপোকা ইত্যাদি মারলে ওজু নষ্ট হয় না। হানাফী মাযহাব অনুযায়ী, মশা মারার পর তার পেটের রক্ত হাতে বা শরীরে লাগলেও ওজু ভাঙবে না। জায়গা ধুয়ে নিতে হবে।
তবে মারতে গিয়ে আপনার নিজের শরীরে ক্ষত হয়ে রক্ত বেরিয়ে ক্ষতস্থান অতিক্রম করে গড়িয়ে পড়লে ওজু ভেঙে যাবে। সেটি নিজের রক্ত প্রবাহিত হওয়ার কারণে, পোকা মারার কারণে নয়।
✍ Answered by: Muhammad Ainul Huda · 06-11-2026 · Madhhab: Hanafi