An open Islamic library 📲 Install app
KamelaIslamic Digital Library
Home / About Kamela

About Kamela

An Islamic digital library — free, for everyone.

কামেলা কী?

কামেলা একটি বিনামূল্যের ইসলামি ডিজিটাল লাইব্রেরি। এখানে বাংলা, আরবি, উর্দু, ফারসি ও ইংরেজি ভাষার ইসলামি কিতাব এক জায়গায় পড়া, খোঁজা ও ডাউনলোড করা যায় — কোনো নিবন্ধন বা টাকা ছাড়াই।

এখন কামেলায় আছে 28,012টি কিতাব, 5টি ভাষায়।

কামেলা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের গ্রন্থাগার — চার মাযহাবের গ্রহণযোগ্য কিতাব ও আকাবিরদের রচনা এখানে প্রাধান্য পায়।

কেন কামেলা?

  • ইলম সবার নাগালে: অনেক মূল্যবান কিতাব ছাপা নেই, দুর্লভ বা দামি। কামেলা সেগুলো সবার হাতের কাছে পৌঁছে দিতে চায়।
  • নির্ভরযোগ্য উৎস: ইন্টারনেটে ছড়িয়ে থাকা লেখার ভিড়ে বিশুদ্ধ আকীদা ও মাসলাকের কিতাব এক জায়গায় পাওয়া কঠিন। কামেলায় কিতাব বাছাই করে রাখা হয়।
  • গবেষণা সহজ করা: কিতাবের ভেতরের লেখায় খোঁজা যায়, তাই কোনো মাসআলা বা উদ্ধৃতি খুঁজে পেতে পুরো কিতাব পাতা উল্টাতে হয় না।
  • বিনামূল্যে, চিরকাল: কামেলা কোনো ব্যবসা নয়; এটি সদকায়ে জারিয়ার নিয়তে পরিচালিত।

কামেলায় কী কী আছে

📚 কিতাব

  • 28,012টি কিতাব — তাফসীর, হাদীস, ফিকহ, আকীদা, তাসাউফ, সীরাত, ইতিহাস ও আরও অনেক বিষয়ে।
  • 7,352টি কিতাবের পুরো লেখা কামেলায় আছে — এগুলোর ভেতরের যেকোনো শব্দ বা বাক্য খুঁজে সরাসরি সেই পৃষ্ঠায় যাওয়া যায় (শামেলার মতো)।
  • বিষয়, লেখক, ভাষা ও কী-ওয়ার্ড অনুযায়ী সাজানো; একই লেখকের বাংলা/আরবি/ইংরেজি নাম জোড়া লাগানো।

📜 পাণ্ডুলিপি

  • বিশ্বের বড় গ্রন্থাগারগুলোর 18,772টি আরবি, ফারসি, উর্দু ও তুর্কি হাতে-লেখা পাণ্ডুলিপি — বড় করে পাতা দেখা যায়।

⚖ ফতোয়া

💬 অন্যান্য

  • লাইভ চ্যাট — সাইট ব্যবহারে কোনো প্রশ্ন থাকলে সরাসরি কথা বলুন।
  • ঘোষণা — কামেলার খবর ও নতুন সংযোজন।
  • অ্যাপ ও অফলাইন: কামেলা ফোনে অ্যাপের মতো ইনস্টল করা যায়, আর পিডিএফ কিতাব "অফলাইনে রাখুন" দিয়ে ইন্টারনেট ছাড়াও পড়া যায়।

কীভাবে ব্যবহার করবেন

  1. খুঁজুন: ওপরের সার্চ-বক্সে কিতাবের নাম, লেখক বা বিষয় লিখুন। কিতাবের ভেতরের লেখায় খুঁজতে উন্নত সার্চ ব্যবহার করুন — আরবি হরকত ছাড়া লিখলেও মিলবে।
  2. পড়ুন: কিতাবের পাতায় "পড়ুন" চাপলে কামেলার নিজের রিডারে খোলে। পৃষ্ঠা নম্বর দিয়ে সরাসরি যেকোনো পৃষ্ঠায় যাওয়া যায়।
  3. ডাউনলোড ও অফলাইন: "ডাউনলোড" চাপুন, অথবা "⬇ অফলাইনে রাখুন" দিয়ে ব্রাউজারেই রেখে দিন।
  4. অ্যাপ: "📲 অ্যাপ ইনস্টল করুন" চাপলে ফোনের হোম-স্ক্রিনে কামেলা চলে আসবে।
  5. শেয়ার ও মন্তব্য: প্রতিটি কিতাবের পাতায় শেয়ার করা ও মন্তব্য করা যায়।

আপনিও অবদান রাখতে পারেন

  • কিতাব পাঠান: আপনার কাছে কোনো কিতাবের পিডিএফ থাকলে বই দিয়ে অবদান রাখুন পাতা থেকে পাঠান। যাচাইয়ের পর প্রকাশ হবে।
  • নিয়মিত আপলোডার হোন: নিয়মিত কিতাব তুলতে চাইলে লাইভ চ্যাটে বা অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করুন — আপলোডার-অ্যাকাউন্ট দেওয়া হবে।
  • লেখক হিসেবে যোগ দিন: নিজের লেখা কিতাব কামেলায় দিতে চাইলে লেখক হিসেবে যোগ দিন।
  • মতামত দিন: কামেলা ব্যবহারের অভিজ্ঞতা লিখুন আপনার মন্তব্য পাতায়। ভুল চোখে পড়লে জানান।
  • দোয়া করুন — এবং অন্যদের কাছে কামেলার কথা পৌঁছে দিন।

আমাদের নীতি

  • স্বত্ব (কপিরাইট): কামেলায় এমন কিতাবই রাখা হয় যা স্বত্বমুক্ত, অথবা যার লেখক/প্রকাশকের অনুমতি আছে। কোনো কিতাবে আপনার স্বত্ব থাকলে ও আপত্তি থাকলে লাইভ চ্যাটে জানান — দ্রুত সরিয়ে নেওয়া হবে।
  • আকীদা ও মাসলাক: কামেলার আকীদা মূলধারার আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। তুলনামূলক অধ্যয়ন ও রেফারেন্সের প্রয়োজনে লাইব্রেরিতে ভিন্নমতের কিছু কিতাবও রাখা হয় — কোনো কিতাব লাইব্রেরিতে থাকার অর্থ তার সব বক্তব্যের সঙ্গে কামেলা একমত, এমন নয়।
  • ফতোয়া: ফতোয়া বোর্ডের মুফতিগণ কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস এবং চার মাযহাবের গ্রহণযোগ্য কিতাবের ভিত্তিতে উত্তর দেন; কোনো দল বা সংগঠনের পক্ষ হয়ে নয়।
  • গোপনীয়তা: প্রশ্ন বা মন্তব্যের সঙ্গে দেওয়া ইমেইল প্রকাশ করা হয় না।

যোগাযোগ

এই পাতা সময় সময় হালনাগাদ করা হয়। ওপরের সংখ্যাগুলো সবসময় সাইটের বর্তমান অবস্থা দেখায়।

Last updated: 09-11-2026

💬