Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Onorthok gunah[Almodina com]
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

রিসালা-ই-আহকামে শীবত ৮৭, অর্থাৎ “হযরত আবূ সাঈদ এবং হযরত জাবির (রোিঃ) উভয়ই রিওয়ায়ত করেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ গীবত ব্যতিচার থেকেও জঘন্য । (ইহা শুনে) সাহাবায়ে কিরাম (রাধিঃ) আরয করলেন। ইয়া রসূলান্লাহ! গীবত ব্যভিচার থেকেও অত্যধিক জঘন্য কিরূপে? তিনি (জবাবে) ইরশাদ করেন (এইরূপে যে) মানুষ যখন ব্যভিচার করে তখন তাওবা করে। আল্লাহ তা'আলা তাকে ক্ষমা করে দেন। কিন্তু গীবতকারীকে আল্লাহ তা'আলা ক্ষমা করেন না যতক্ষণ না সেই ব্যক্তি ক্ষমা করে দেয়, যার সে গীবত করেছে। (অর্থাৎ ব্যভিচার যেহেতু গুনাহ এবং আন্মাহ তা'আলার নাফরমানী সেহেতু তিনি তার তাওবা কবুল করেন এবং ক্ষমা করে দেন। আর গীবত যেহেতু বান্দার হক সেহেতু আল্লাহ তা*আলা গীবতকারীকে সেই সময় পর্যস্ত ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত না তাকে সেই ব্যক্তি ক্ষমা করে দেয়, যার ' সে গীবত করেছে)। হযরত আনাস (রাযিঃ)-এর রিওয়ায়তে এই শব্দ রয়েছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ৪ ব্যভিচারীর জন্য তাওবা রয়েছে কিন্তু গীবতকারীর জন্য তাওবা নেই। (এই তিনটি রিওয়ায়ত ইমাম বায়হাকী (রহঃ) শুআবুল ঈমান-এ উদ্ধৃতি করেছেন)। -মিশকাত শরীফ-৪১৫ পৃঃ) আতাখ্তা “গীবতকারীর জন্য তাওবা নেই।” এই ইরশাদ সম্ভবতঃ এই হিসাবে হয়েছে যে, যে ব্যক্তি ব্যভিচারে জড়িত হয়ে যায় তার অন্তরে পরবর্তীতে আল্লাহভীতির প্রভাব হয় এবং তার এই ধ্যান হয় যে, যদি আল্লাহ তা'আলা পাকড়াও করেন, তাহলে নাজাতের কোন উপায় থাকবে না। ফলে সে স্বীয় অপকর্মের প্রতি লজ্জিত ও অনুতপ্ত হয়ে তাওবা করে। আর গীবত যদিও আল্লাহ তা'আলার নিকট জঘন্য গুনাহ-এর কাজ কিন্তু গীবতকারী একে হালকা বস্তু বলে ড৮ড/৮.2117001119,.0017)

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।