ইল্যার্ুল আশায়িল ৬৩ কিছুসংখ্যক গুনাহ কবীরা । কেননা সকলেই একমত যে, কিছুসংখ্যক গুনাহ এমন আছে এ সকল গুনাহকারীকে ফাসিক বলা হয় এবং তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। আর কিছুসংখ্যক গুনাহ এমন আছে যারা এ সকল গুনাহ করে তাদেরকে ফাসিক বলা হয় না এবং তাদের সাক্ষ্যও অগ্রহণযোগ্য নয়। প্রথম প্রকার গুনাহকে শরীঅতের পরিভাষায় কবীরা এবং দ্বিতীয় প্রকার গুনাহকে সগীরা বলা হয়। উপরোক্ত মতভেদ কেবল নামের মধ্যে, প্রকৃত পক্ষে কোন মত বিরোধ নেই । যারা কিছুসংখ্যক গুনাহকে সগীরা বলে থাকেন তার অর্থ এই নয় যে, এ সকল গুনাহ করলে অমঙ্গল হবে না বা হলেও অতি : সাধারণ; বরং আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতার কারণে প্রত্যেকটি গুনাহই _ মহাবিপদ । আগুনের বড় স্কুলিঙ্গ যেমন ধ্বংসকারী তেমনি ছোট ক্ফুলিজও ধ্বংসকারী । বিচ্ছু ছোট হোক বা বড় উভয়টিই মানুষের জন্য বিপদ । সগীরা ও কবীরা গুনাহর সংজ্ঞায়, আলিমদের বিভিন্ন মতামত রয়েছে। আল্লামা ইবনে নাজিম তার রচিত কিতাবে প্রায় চক্লিশটি মতামত বর্ণনা করেছেন। এমনিভাবে আল্লামা ইবনে হাজার হাইসামী মক্কী বিভিন্ন প্রকারের মতামত উন্লেখ করেছেন। কিন্তু তন্ধ্যে উত্তম হলো যা পূর্ববর্তী বুযুর্গগণ, সাহাবাগণ এবং তাবেয়ীনদের নিকট থেকে বর্ণিত হয়েছে। আর তা হলো এই, যে গুনাহ সম্বন্ধে কুরআন ও হাদীছে জাহান্নামের শাস্তির কথা স্পষ্টভাবে বলা হয়েছে তাহলো কবীরা, আর যে গুনাহ সম্বন্ধে শুধু নিষেধাজ্ঞা এসেছে কোন শাস্তির উল্লেখ নেই তাহলো সগীরা । হযরত হাসান বসরী (রাঃ) হযরত সায়ীদ বিন জুবাইর (রাঃ) হযরত মুজাহিদ (রাঃ) হযরত যাহহাক (রাঃ) প্রমুখ থেকে উপরোক্ত সংজ্ঞা বর্ণিত হয়েছে। হযরত ইমাম গাযযালী (রাঃ) বলেন, যে গুনাহকে মানুষ নির্ভয়ে দাপটের সঙ্গে করতে থাকে তাই কবীরা যদিও উহা ছোট গুনাহ হোক না কেন। আর যে গুনাহ দৈবাৎ ঘটনাক্রমে হয়ে যায় এবং সে অন্তরে আল্লাহ তা'আলাকে ভয়.করে এবং সঙ্গে সঙ্গে লজ্জিত হয় এবং অনুতপ্ত হয় তাহলো সগীরা যদিও ইহা বড় গুনাহ হোক ড৮ড/৮৮.2110001119.0017)
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।