৫৪ শুলাহে তে-লম্যত না কোন কষ্টও হয় না এবং সুদের শাস্তি থেকেও মুক্তি পাওয়া যায়। যে স্বর্ণ রৌপ্যের বেচাকেনার মধ্যে মূল্য তৎক্ষণাৎ আদায় করা সম্ভব না হয়, তবে যে সময় অলংকার লওয়া হচ্ছে এ সময় বিক্রয়ের কথা না বলে; বরং ধার হিসাবে নিবে। যখন মূল্য আদায় করবে তখন অলংকার সম্মুখে এনে মূল্য আঁদায় করবে এবং ক্রয়-বিক্রয় যেন এখন হচ্ছে এটা সাব্যস্ত করতে হবে। আর মূল্য সম্বন্ধে কথা রাখবে যে পূর্বের মূল্যই ঠিক থাকবে । অথবা এমন করবে, যে স্বর্ণকার থেকে স্বর্ণ ক্রয় করছো তার থেকে মুল্যের সমপরিমাণ টাকা কর্জ নিবে এবং স্বর্ণের দাম তা দিয়ে আদায় করবে । এখন তার যিম্মাতে স্বর্ণের মূল্য থাকবে না; বরং কর্জের টাকা থাকবে। স্বর্ণকারের হিসাবে কোন পার্থক্য দেখা দিবে না। আর ক্রেতারও কোন ক্ষতি হবে না। অথচ স্বর্ণের বেচা কেনায় বাকী হওয়ার কারণে সে সুদ হওয়ার আশংকা ছিল তা থেকেও মুক্তি পাবে। এমনিভাবে যদি রৌপ্যের টাকা দিয়ে রৌপ্য বা স্বর্ণকে স্বর্ণের আশরাফী দিয়ে ক্রয় করে এবং বাজার দরে হিসাবে কম বেশ হয় তখন এ পন্থায়ই যথেষ্ট হবে যে, জাত পরিবর্তন করবে । অর্থাৎ স্বর্ণ ক্রয় করলে রৌপ্য দিয়ে মূল্য আদায় করবে আর রৌপ্য ক্রয় করলে স্বর্ণ দিয়ে মুল্য আদায় করবে । কিংবা রৌপ্যের সঙ্গে কিছু দস্তা মিশ্রিত করে নেবে । বর্তমানে যে মুদ্রা প্রচলিত আছে তা রৌপ্য কিংবা স্বর্ণের খাঁটি মুদ্রা নয়; বরং এতে খাদ মিশ্রিত আছে। কাজেই তা দ্বারা কমবেশী ক্রয়ে দোষণীয় নয়, তবে কর্জ, বাকী এতেও না করা ভাল। ৮৮4০। ০০ ১৮০৬০ ০ 4০৩ ০৮০। তন ও 413৯0 ৮৪৯৯ ও কাপড়ে লাগানো খাটি সোনালী ফিতার হুকুমও এটাই ইহা বাকী ক্রয় সুদ এবং কম-বেশীও সুদ হবে। এথেকে বাচার তরীকা উপরে উল্লিখিত হয়েছে। এমন বহু উদাহরণ আছে যার মধ্যে মানুষ শুধু অসতর্কতার জন্য পড়ে আছে। যদি একটু চিন্তা করে আলিমদের নিকট জিজ্ঞাসা করে, তাহলে অনেক বিপদ থেকে সহজেই মুক্তি পেতে পারে । ূ ড//%৮.21100011)2-001)
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।