শুনাহে বে-লয্যত | ৪৯ যাচ্ছে। কিন্তু অতীব পরিতাপের বিষয় হচ্ছে যে, হাদীছে পরিফার ইরশাদ থাকা সত্তেও আমাদের চক্ষু দেখছে না এবং উপস্থিত বিপদ দূর করার জন্য সমকালীন বুদ্ধিজীবীগণ বিভিন্ন প্রকারের কৌশল অবলম্বন করছে। কিন্তু এ সব বিপদের যে _ কারণসমূহ হাদীছে বর্ণিত হয়েছে তা দূর করার জন্য কারো লক্ষ্য নেই। এ স্বভাবগুলোর মধ্যে একটি হলো ওযনে কম দেয়া, যার জন্য শিরোনাম রাখা হয়েছে। ওযনে কম দেয়ার অর্থ এই নয় যে, ধোকা দিয়ে কোন একটি নির্দিষ্ট পরিমাণ কম দেয়া; বরং মাশা, তোলা, গিরা, অর্ধগ্রাও একই গুনাহ। এ জন্য কুরআনে করীমে তাদেরকে ৫২-০3% বলা হয়েছে। অর্থাৎ ৫5৮. অল্প পরিমাণ আত্মসাৎকারী। কেননা, যদি কোন ব্যবসায়ী সারাদিন ওযনে কম দেয়, তাহলে সারাদিনে পোয়া বা অর্ধসের, পোয়া গজ বা অর্ধগজ বাচাবে। সে প্রত্যেকে বারে কবীরা গুনাহে লিপ্ত হলো । এবং বিরাট গুনাহর স্তুপের পরিবর্তে এক সের বা এক গজ কাপড় পেল। ইহা কতই না অপমান, কতই না ক্ষতি এবং কত আশ্চর্যের কথা। এ জন্য পূর্ববর্তী আলিমগণ এই সকল ব্যক্তি সম্বন্ধে বলেছেন, এ সকল মানুষের জন্য ধ্বংস, এ সকল মানুষের জন্য ধ্বংস, যারা একটি সাধারণ বস্তুর জন্য জান্নাতের অকল্পনীয় নিয়ামতকে পরিত্যাগ করে জাহান্নামের কঠিন শাস্তিকে গ্রহণ করে। এমন শাস্তি যাতে পাহাড় ধুলিসাত হয়ে যায়।.হযরত আবদুল্লাহ বিন উমর (রাঃ) যখন বাজারে যেতেন তখন দোকানদারদের নিকট দাঁড়িয়ে বলতেন, ওযনের ব্যাপারে আল্লাহর শাস্তিকে ভয় কর। কেননা, কিয়ামতের দিবসে ওযনে কমদাতাদেরকে এমন স্থানে দীড় . ূ্ করানো হবে যে স্থানের কঠোরতার কারণে তাদের শরীর থেকে সমৃদ্বের স্রোতের ন্যায় ঘাম বের হয়ে তাদের কান পর্যন্ত পৌছে যাবে। পূর্ববর্তী কোন কোন আলিম বলেছেন যে, আমি একবার ওষ্ঠাগতপ্রাণ এমন এক রোগীর সেবা করার জন্য গিয়ে তাকে আমি কলিমায়ে শাহাদত বলতে বললাম, সে বলতে চাইল, কিন্তু জিহবা নড়ল না। একটু পরে কিছুটা জ্ঞান ফিরে আসলে আমি জিজ্ঞাসা করলাম, আমি যখন তোমাকে কলিমা বলার জন্য বলেছিলাম তখন তুমি কেন পড়লে না। সে বলল ভাই! নিক্তির কাটা আমার জিহবায় রাখাছিল, যার কারণে আমি কলিমা পড়তে পারি নাই। আমি বললামঃ ৪ তুমি কি ওযনে কম দিতে? তিনি ৪- ড৮ড৮ড/.211)091119,.0017)
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।