শুভ শুনাহে ০ব-লম্যত ২৫8, নুষের ব্রাত্ভাকে ধকীর্ণ কলা ৪ হাদীছ শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি কারো অবতরণ স্থুল বা রাস্তা সন্কীর্ণ করে অথবা কোন মুসলমানকে কষ্ট দেয় (অর্থাৎ এমন স্থানে অবস্থান করে বা দাড়ায়, যার কারণে পথচারীদের কষ্ট হয়) তার জিহাদ কবৃল হবে না। (আবু দাউদ, জামে সগীর) হাদীছের মধ্যে জিহাদের উল্লেখ, জিহাদের বৈশিষ্ট্যের জন্য নয়; বরং অধিকাংশ সময় জিহাদ, হজ্জ ইত্যাদির সময়ই রাস্তা সঙ্কীর্ণ করার প্রশ্ন উঠে । হাদীছের অর্থ স্পষ্ট, যে ব্যক্তি সাধারণ মানুষের যাতায়াত রাস্তা বসে বা. দীড়িয়ে তাদেরকে চলাচল করতে কষ্ট দেয়, সে ব্যক্তি গুনাহগার । যেমন অন্য এক হাদীছে বর্ণিত আছে, যে ব্যক্তি মুসলমানকে রাস্তার ব্যাপারে কষ্ট দেয় চোই রাস্তা অপ্রশস্ত করে বা রাস্তায় কোন জিনিস ফেলে) তার উপর মুসলমানদের অভিশাপ । -(জামে ছগীর, তিবরানী) বর্তমানে এদিকেও অমনোযোগী হয়ে পড়েছে, জামে মসজিদের দরজার মধ্যে ভীড় লেগে যায়, রাস্তা চলা কষ্টকর হয়ে পরে। বাজারে, রাস্তায় ফেরীওয়ালাগণ এমনভাবে বসে যায় যে পথচারীদের জন্য অসুবিধা হয়। কিছুসংখ্যক মানুষ নিশ্চিত মনে রাস্তায় দীড়িয়ে কথা বলতে আরন্ত করে, এমনিভাবে রেলওয়ে স্টেশনে রাস্তা বন্ধ করে বসে থাকে বা দাড়িয়ে থাকে, এ সবই উল্লিখিত গুনাহের অন্তর্ভক্ত। এগুলো স্বাদহীন এবং অনুপকারী গুনাহ। কেবল অসতর্কতার কারণে সাধারণ এবং অসাধারণ সকলেই লিপ্ত। আল্লাহ তা'আলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। যখন অল্প সময়ের জন্য রাস্তা সংকীর্ণ করে রাখা গুনাহ তখন যে ব্যক্তি রাস্তার কিছু অংশ নিজের বাড়ির সঙ্গে মিলিয়ে নিয়ে চির দিনের জন্য রাস্তা সঙ্ধীর্ণ করে দেয়। সে গুনাহ কত কঠিন এবং দীর্ঘস্থায়ী হবে তার দিকে কেউ লক্ষ্য করে না। ড৮ড/%৮.2117001179.001)
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।