Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Onorthok gunah[Almodina com]
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

শুনাহে বে-লম্যত ৪৫ আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরীফ আনলেন। এ সময় আমি ছোট ছিলাম খেলতে যাচ্ছি, আমার মা বললেন, হে আবদুল্লাহ! আমি তোমাকে একটি জিনিস দেব । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে কি জিনিস দেয়ার ইচ্ছা করছ? মা উত্তর দিলেন, খেজুর । তখন তিনি বললেন, যদি _- তুমি তাকে কোন কিছু না দিতে তাহলে তোমার আমল নামাতে মিথ্যা বলার গুনাহ লেখা হতো । -আবু দাউদ)। উপরোল্লিখিত হাদীছের বর্ণনাসমূহে মিথ্যা বলার কঠিন শাস্তি এবং ভীতি প্রদর্শন করা হয়েছে এবং এ গুনাহকে ঈমান এবং ইসলামের বিপরীত ও প্রতিদ্বন্দ্বী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু আক্ষেপ, মানুষ তাতে বেশি লিপ্ত । মিথ্যা এত বিস্তার লাভ করছে যে, এর মধ্যে সাধারণ মানুষ এবং বিশেষ মানুষ সবই পতিত। এমন কি মিথ্যার কুফলও মানুষের অন্তর থেকে চলে গেছে। মিথ্যা বলে অহংকার করে স্পষ্টভাবে বলে যে, আমি মিথ্যা বলে অমুক কাজটি করে ফেলেছি। যদি কেউ পার্থিব লোভ বা ভয়ের মধ্যে জড়িত হয়, তাহলে একটি কথা । কিন্তু অত্যধিক আফসুস যে, হাজারো মিথ্যা এমন বলা হয়, যার মধ্যে না আছে কোন উপকার আর না কোন স্বাদ, না তার সঙ্গে কোন প্রয়োজন জড়িত। তা ত্যাগ করার মধ্যেও কোন ক্ষতি নেই। কিছু সংখ্যক মানুষ এতে এমন অভ্যস্থ হয়ে গেছে যে, তাদের এতটুকু ভেদাভেদ জ্ঞান নেই যে, যা বলেছে তা সত্য না মিথ্যা । কেউ কেউ পার্থক্য করতে পারে কিন্তু নির্ভয়ে মিথ্যা বলতে থাকে; চিন্তা করে না সে এ অনুপকারী বাক্য দ্বারা আপন প্রতিপালক এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট করে ফেলেছে। শেষ হাদীছ শরীফ দ্বারা বুঝা যায় যে, সাধারণ কথাবার্তার মধ্যে ছোট ছেলেমেয়েদেরকে মন ভুলানোর জন্য যে কথা অবাস্তব বলা হয়, তাতেও গুনাহ রয়েছে। . ড$৮%%.8110 09011790017).

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।