২ | | শুন্বাহে বে-লব্যতত ৬. শালমন্দ কনা এপ্বৎ অশ্ীল কথা বলা ও গালি দেয়া এবং অশ্লীল কথা বলার অর্থ এমন কথা বা কাজ যা প্রকাশ করাকে মানুষ লজ্জাবোধ করে । যদি ঘটনা সত্য ও বাস্তব হয় তাহলে শুধু গালি দেয়ার গুনাহ হবে, আর যদি ঘটনার বিপরীত হয়, তাহলে দ্বিতীয় গুণাহ অপবাদেরও হবে । যেমন কোন ব্যক্তি বা তার মা বোনের প্রতি কোন হারাম কর্মের সম্পর্ক সাব্যস্ত করা। হাদীছ শরীফে আছে যে, মুসলমানকে গালি দেয়া ফিস্ক বা গুনাহ এবং তাদের সঙ্গে প্রতিদ্ন্ৰ্িতা করা কুফর। -(তারগীব ২য় খণ্ড ২৮৫ পৃষ্ঠা)। হযরত জাবির বিন সুলায়ম (রাঃ) যখন মুসলমান হলেন তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কয়েকটি প্রতিজ্ঞা নিলেন £ এক কাউকে গালি দিও না। হয়রত জাবির (রাধিঃ) বলেন, আল্লাহর শুকরীয়া, আমি সে চুক্তি পূর্ণ করেছি। এরপর থেকে আমি কাউকেও গালি দেইনি । এমন কি কোন উট, বকরী, জীব জন্তুকেও নয়। দুই, নেক কাজকে ছোট মনে করে ছেড়ে দিও না। তিন, মুসলমান ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ কর এবং সৎ ব্যবহার কর। চার, পায়জামা বা লুঙ্গি পায়ের গোছার মধ্যভাগে যেন থাকে। অন্যথায় অন্ততঃ পায়ের গিটের উপরে রাখ । গিটের নীচে করা কঠোর গুনাহ থেকে বাচ। কেননা, উহা অহংকারের নিদর্শন। পাঁচ, যদি কোন ব্যক্তি তোমার প্রতি এমন দোষ আরোপ করে যা তোমার মধ্যে আছে বলে জান, তবে তুমি (পরিশোধ নেয়ার উদ্দেশ্যে) তার প্রতিএমন দোষ প্রকাশ কর না যা তার মধ্যে আছে বলে তুমি জান। দীর্ঘ এক হাদীছ শরীফে সতী-সাধ্বী মহিলাদের প্রতি অবৈধ কর্মের অপবাদ দেয়াকে কবীরা গুনাহর মধ্যে গণ্য করা হয়েছে। -€তোরগীর ৩য় খণ্ডে ২৮৯ পৃষ্ঠা)। অধিকাংশ সময় গালির মধ্যে মা, বোন, কন্যার প্রতি অবৈধ কাজের ড৮ড/ড/,.2117001179,.0017)
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।