শুনাহে ০ব-লব্যত্ | | | ২১ 17258225 চেসি। না ক 5 তি “যারা মুসলমানদিগকে এমন বিষয়ে লজ্জা দেয়, যা তাদের এখতিয়ার বহির্ভূত তারা অপবাদ দিল এবং প্রকাশ্য গুনাহর করল ।” যে ব্যক্তি অন্যকে তার বংশের কারণে বিদ্রুপ করে যে, অমুক এমন বংশের লোক বা অমুকের ছেলে, সে ব্যক্তিও এ শাস্তির অন্তর্ভুক্ত। -(যাওয়াজের ২য় খণ্ডের ৫২ পৃষ্ঠা) এটিও কবীরা গুনাহ, স্বাদহীন এবং অনুপকারী, পার্থিব কোন কাজ বা কর্ম তার উপর নির্ভর করে না। কিন্তু সাধারণ মানুষ এ বিষয়ে অনবহিত ও অমনোযোগী । অনেক সম্প্রদায়কে, অনেক ব্যবসায়ীকে হেয় মনে করে এবং বিদ্রুপ করে অথবা এমন শব্দ দ্বারা সম্বোধন করে যাতে তার বংশের প্রতি ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ পায় যেমন কাউকে নাপিত, কসাই বা তাতি বলে ডাকা । (আল্লাহ তা'আলা সকলকে এ প্রকারের গুনাহ থেকে রক্ষা করুন)। ২, ন্িিজেন আনল শশা তরাগ কনে অন্য বঘশের পরিচকস দেয়া ৪ করা, যে সায়্যিদ নয় সায়্যিদ লেখা বা কুরাইশী নয় নিজে কুরাইশী বলে প্রকাশ করা, আনসারী নয় কিন্তু আনসারী বলে নিজেকে প্রকাশ করা । রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের পিতার পরিচয় পরিত্যাগ করে অন্য বংশের দিকে নিজেকে সম্পর্ক করে, তার জন্য জান্নাত হারাম । -(বুখারী, মুসলিম, আবু দাউদ)। ্ ইহা কবীরা গুনাহ এবং বস্তৃতঃভাবে উহা স্বাদহীন এবং অনুপকারী। এই প্রকার বংশের পরিবর্তনকে সম্মানের বিষয় মনে করা সম্পূর্ণ ভুল। এতে পার্থিব জগতেও সম্মান পাওয়া যায় না। ড৮ড/৮৮.2117001119.0017)
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।