শুনাহে বে-লম্যত ১৯ হাদীছ শরীফে আছে “এক মুসলমান অপর মুসলমানের ভাই, তাই তার উপর অত্যাচার করা, তার দোষ অনুসন্ধান করা উচিত নয়। যে ব্যক্তি নিজের ভাইয়ের কোন কাজে সাহায্য করবে আল্লাহ তা'আলা তার কাজে সাহায্য . করবেন। যে ব্যক্তি কোন মুসলমানকে বিপদ আপদ থেকে রক্ষা করবে আল্লাহ তা'আলা কিয়ামতের বিপদ থেকে তাকে রক্ষা করবেন। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ তা'আলা কিয়ামতের দিবসে তার দোষ গোপন রাখবেন।” -(তিরমিযী) | বর্তমানে কবীরা গুনাহ মহামারীর ন্যায় ব্যাপক আকার ধারণ করেছে। সকল শ্রেণীর মানুষ এতে লিপ্ত হয়ে গেছে। মানুষের গোপনীয় দোষের অনুসন্ধান, কোন একটি বিষয় পেলেই তার প্রচার করা, কাউকেও অপমান করা অভ্যাসে পরিণত হয়েছে। কারো মনের মধ্যে একটুও বীধে না যে এতে আমি. কোন গুনাহ করছি কি নাঃ এটিই স্বাদহীন গুনাহ যার মধ্যে কারো পার্থিব উপকার নেই, যদি সারা জীবন না করে, তাহলেও কোন ক্ষতির আশংকা নেই। কিন্তু অনুভূতিহীনতা এবং অসৎচরিত্রের কারণে এর মধ্যে আস্বাদন এবং স্বাদ অনুভব করে। আল্লাহ তা'আলা আমাদেরকে রক্ষা করুন। আমিন। ৪, আড্িপেতে শ্রবণ কলা, গাপনে কালো কখখা শ্রবণ করা | হাদীছ শরীফে বর্ণিত আছে যে, কোন ব্যক্তি কোন কথা কারো কাছ থেকে গোপন করতে চায়, কিন্তু যে কৌশলে বা ফন্দি করে তা শুনে, কিয়ামতের দিবসে তার কানে গরম শীশা গালিয়ে ডালা হবে। ইহাও স্বাদহীন এবং অনুপকারী গুনাহ। কিন্তু সাধারণ মানুষ এতে লিপ্ত। আল্লাহ তা'আলা এসব থেকে রক্ষা করুন। ড৮ড/.9117001179..0010)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।