এদিকে পশ্চিমা বিশ্বের প্ররোচনায় এদেশের কতিপয় লোকের অত্যাধিক অপপ্রচারে বিভ্রান্ত হয়ে এদেশের মুসলিম জনসাধারণ যখন জন্মনিয়ন্ত্রণের মত জঘন্য পাপের মায়াজালে ফেসে যাচ্ছে । আর বিশ্ব জাহানের প্রতিপালক রাব্বুল আলামীন এর অসীম প্রতিপালন ক্ষমতার উপর অযথাই সংশয় সৃষ্টি করতঃ ঈমান হারা হচ্ছে । সে সকল বিভ্রান্তির শিকার ভাই-বোনদের প্রতি হযরতের এই আমানত বনাম হকের দাওয়াতটুকু পৌঁছে দেয়ার জন্যেই কলম হাতে নিতে প্রেরণা যুগিয়েছে । এ অধমের বহুদিনের লালিত স্বপ্ন ছিল বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন শায়খুল ইসলাম বিচারপতি মুফতী তাকী উসমানী দোঃবাঃ) এর চেহারা মোবারক এক নজর দেখার | অবশেষে আল্লাহর মেহেরবাণীতে তা নসীব হল হযরতের এই বৎসর বাংলাদেশ সফরের সৌজন্যে । বারিধারাস্থ “হোটেল সামার প্রাস ইন্টাঃ” এর নিচ তলায় লিফট থেকে যখন নামলেন এলমে নববীর এই বর্তমান সূর্য ৷ অপেক্ষমান ভক্তবৃন্দের সাথে সালাম,মুসাফাহা ও কুশল বিনিময়ের এক সুযোগে অনুবাদের এই হাতের লেখা কপিটা হযরতের হস্ত মোবারকে অর্পন করা হলো । হযরত তার কয়েক পৃষ্ঠা উল্টিয়ে মূল উর্দু বইটি ভাল করে দেখে আমার হাতে ফেরৎ দেয়ার সময় দরদমাখা কণ্ঠে বলছিলেন “মাশা আল্লাহ! আপনেতো বহুত উমৃদা কাম কারদিয়ে... ।” মাশা আল্লাহ! আপনিতো একটি চমৎকার কাজ করেছেন । আল্লাহ তায়ালা আপনার এই মেহনতকে কবুল করে নিন। এবং পাঠকবৃন্দ যেন অনেক অনেক উপকৃত হতে পারে আল্লাহ সে তৌফিক দিন । অতপর সিলেট গামী বিমান ধরার উদ্দেশ্যে সবার থেকে বিদায়ী সালাম জানিয়ে চলে গেলেন । এ সাক্ষাতের সুযোগ করে দিলেন হযরতের খাছ খাদেম,ছাত্র,খলিফা সাবেক উত্তাদ করাচী দারুল উলুম মাদ্রাসার ও বর্তমানে লন্ডনের একটি কলেজের ইসলামিক প্রফেসর মুফতী আঃ মুন্তাকীম (সিলেটি) ভাই । বইটির অনুবাদ কর্মে সহায়তা করেছেন বন্গরন্থ প্রণেতা অনুবাদক মাওঃ মুহাম্মদ যাইনুল আবেদীন সাহেব, মুফতী আঃ মতীন মুজিব, মাওঃ মুহীউদ্দীন, মাওঃ দ্বীন ইসলাম, হাফেজ মাওঃ নাসির উদ্দিন। এছাড়াও মোঃ সেলিম, জাবেদ, মেহেদি, ইকবাল, রিপন(ছোট) সুজন, জহির, রিপন, হাফেজ মিকাঈল ও মাওঃ রুহুল আমিন সহ যারা পরামর্শ উৎসাহ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমি তাদের সকলের প্রতি আন্তরিক ভাবে দু যেহেতু বইটি হযরতের প্রথম লেখা (১৯৬০সাল) এর পর এ বিষয়ে বহু পরিবর্তন এসেছে । তাই বর্তমান প্রেক্ষাপটে কিছু গুরুতৃপূর্ণ নতুন বিষয় যেমন-গর্ভপাত ও সমকালিন শীর্ষ মুফতীগণের ফতুয়া ইত্যাদী অনুবাদক কর্তৃক সংযোজিত হয়েছে । ভূলত্রান্তি মানুষের স্বভাবজাত বিষয়,তাই উক্ত বইয়ের অনুবাদ ও সংযোজনে যদি কোন ভূল ভ্রান্তি সুহদ পাঠক মহোদয়ের দৃষ্টি গোচর হয় তাহলে দয়া করে জানালে কৃতজ্ঞ হব । পরিশেষে এ মহতি উদ্দ্যোগের সাথে সংশরষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি । আল্লাহ তায়ালা সকলকে উত্তম বিনিময় দানে ধন্য করুন। মূল লেখক (শায়খুল ইসলাম আল্লামা তাকী উসানী (দাঃ বাঃ) কে আল্লাহ তায়ালা সুস্বাস্থ ও হায়াতে তায়্যেবাহ দান করুন । জাহানে কামিয়াবী দান করুন | আমীন ॥ রাঃ তি মুস্তাফিজুর রহমান । ০৫-১১-০৯ইং শনিবার বাবলী জামে মসজিদ তেজগাঁও শিল্প এলাকা,ঢাকা | ড54%4.911700119.0017
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।