Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Jonmo Newonton[Almodina com]
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৩ ১ ০ ৮০০৬৭ এ ব্যপারে ইসলামের বিধান সম্মানিত পাঠক মহোদয়,পূর্বের দুটি আলোচিত বিষয় ও এর শরয়ী ফায়সালা জানার পর বর্তমান বিষয়টি সম্পর্কে সহজেই বুঝতে পারবেন যে এটা পূর্বের দুটি বিষয়ের তুলনায় জটিল । সেগুলো যদি নাজায়েজ হয়ে থাকে তাহলে বর্তমান বিষয়টি জায়েজ হওয়ার কোন অবকাশই থাকার কথা নয় । তাথাপি আমাদের ফিকাহবিদগণের অভিমতগুলো সংক্ষেপে উল্লেখ করছি যাতে বিষয়টি সূর্যালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায় । এব্যাপারে আল্লামা ইবনে আবেদীন শামী রেহঃ) লিখেন ৪- “যদি গর্ভের সন্তানের কোন অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পেয়ে যায়। যথা নখ,চুল,তাহলে তাকে পরিপূর্ণ মানুষের হুকুমে ধরা হবে ।” আল্লামা খিজির বেক (রহঃ) এর মতে £ “সন্তান পূর্ণ দেহ গঠনের পূর্বে মায়ের অংশ হিসেবে বিবেচিত । আর পূর্ণ দেহ গঠনের পর আলাদা সত্ত্বা হিসেবে বিবেচিত হবে,উক্ত বাচ্চা জীবিত মানুষের মত প্রাপ্য পাবে,সে পরিত্যক্ত সম্পত্তি হতে অংশ পাবে,তার ব্যাপারে অছিয়ত সঠিক হবে,এবং মা যদি দাসি হয় তবে মাকে স্বাধীন না করে শুধু উক্ত গর্ভজাত সন্তানকে স্বাধীন করে দেওয়াও সঠিক হবে । এধরণের বাচ্ছা নষ্ট করে ফেলা ফিকাহ বিদগণের সর্বসম্মতিক্রমে হারাম ও নাজায়েয । বরং কেউ যদি কোন অন্তঃসত্ত্বী মহিলার পেটে আঘাত করে,যার ফলে গর্ভনষ্ট হয়ে যায়সচাই তার আকৃতি পরিপূর্ণ হোক বা না হোক,উলাময়ে কেরামের এক্যমতে উক্ত ব্যক্তির উপর একটি গোলাম বা বাদী আযাদ করা ওয়াজিব 1” এমনিভাবে ইমাম শাফী ও আহমদ ইবনে হাম্বল (রহঃ) এর নিকট প্রাণ সঞ্চার হওয়ার পূর্বে মাতৃগর্ভে পালিত বাচ্চার স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে । আর তা নষ্ট করা তাদের মতে অত্যন্ত নিন্দনীয় অপরাধ | এমনিভাবে আল্লামা শারফুদ্দীন রেহঃ) এর মতে বুঝা যায় এই উদ্দেশ্যে যত প্রকার পন্থাই অবলম্বন করা হোক চাই মারপিট,ওষধ সব নাজায়েজ | যদি মহিলা নিজেই গর্ভ নষ্ট করে ফেলে তবুও জায়েজ নেই | এ ব্যাপারে ইবনে আবেদীন শামী (রহঃ) বলেন ৪ “একথা স্পষ্ট যে মানব আকৃতি প্রকাশ ড54%৭.9117001119.0017

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।