Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Jonmo Newonton[Almodina com]
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

2৮৮52 5৪র-৮ শায়খুল ইসলাম আল্লামা মুফতী তাকী উসমানী (দাঃবাঃ) শেষ নবীর আখেরি যামানার উম্মতের জন্য মহান প্রভূর পক্ষ হতে এক অশেষ নেয়ামত স্বরূপ । উম্মতের যে কোন জটিল মাসআলার বিজ্ঞান সম্মত সঠিক ও সহজ সমাধান প্রদান করেণ বিশ্ব নন্দিত এই আলেমে দ্বীন । তিনি ইউরোপ,আমেরিকাসহ বিশ্বের যে কোন প্রান্তে ছুটে যান সত্যসন্ধানী মুসলিম উম্মাহর আহবানে | তাদের তৃণ্ধার্ত হৃদয়কে সিক্ত করেণ ইলমে অহী সমৃদ্ধ স্বীয় ইজতেহাদী প্রজ্ঞা দ্বারা ৷ বিভিন্ন বিষয়ের উপর তাঁর একেকটি ফিক্হী সেমিনার সব দেশেই অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। হল রুমের উপচে পড়া ভীড়ের মাঝে অনেক অমুসলিম মনীষি,স্কলার,ডাক্তার,ইঞ্জিনিয়ার, ব্যারিষ্টার ও অর্থনীতিবিদগণও উপস্থিতি থেকে গভীর মনোযোগের সাথে তাঁর আলোচনা শুনে পাথেয় সংগ্রহ করেণ । তিনি যখন যে বিষয়ের আলোচনা করতে থাকেন,মনে হয় যেন এ বিষয়ের তিনিই সর্বাধিক জ্ঞানী ,মহাপন্ডিত | শায়খুল ইসলাম আল্লামা শাবিবর আহমদ উসমানী (রহঃ) মৃত্যুর পূর্বে ভবিষ্যত বানী করে গিয়েছিলেন যে আমার (লেখা অসমাপ্ত) “ফাতহুল মুলহীম শরহে মুসলিম” কিতাব খানি যিনি সমাপ্ত করবেন তিনি যামানার শায়খুল ইসলাম হবেন । বহুকাল বিরতির পর উম্মাহর এই ব্যপক চাহিদাটুকু পূরনের জন্য কলম হাতে নিলেন আল্লামা তাকী উসমানী (দাঃবাঃ) ৷ জাতি “তাকমিলায়ে ফাতহুল মুলহীম” নামক হাদীস শাস্ত্রের এক অমর ব্যাখ্যা গ্রন্থ উপহার পেল । আর যামানার শায়খুল ইসলাম হিসেবে বরণ করে নিল বিচারপতি মুফতী তাকী উসমানী (দাঃবাঃ) কে। তাঁর রচিত কিতাবের সংখ্যা হাকিমুল উম্মত হযরত থানবী (রাহঃ) এর কিতাবাদী কেও অতিক্রম করেছে এবং লিখে যাচ্ছেন অনবরত উম্মাহর চাহিদা অনুসারে | বাংলা,আরবী,ইতরেজী সহ বিভিন্ন ভাষায় তা অনুদিত হয়ে মানবতার কল্যাণে অসীম অবদান রেখে যাচ্ছে । অধীর আগ্রহে জাতি প্রতিক্ষায় থাকে তাঁর নতুন কোন বইয়ের । কারণ তাঁর লেখা বই মানে নতুন কোন তত্ত্ব তথ্য সম্বলিত জ্ঞান সম্ভার । আমাদের অনুদিত তাঁর লেখা “যবতে ওয়ালাদাত কি শরয়ী আওর আকলী হাইসিয়্যত” তথা ইসলাম ও যুক্তির নিরিখে জন্মনিয়ন্ত্রণ” বইটিও এই বিষয়ের উপর এক অনন্য রচনা । কুরআন, হাদীরসের অকাট্য দলীলাদির পাশাপাশি নিরেট যুক্তির মাধ্যমে বিষয়টির বাস্তবতাকে সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন, যা পঠনে প্রতিটা সচেতন পাঠক তাঁর এই জ্ঞান গভীরতা দেখে শুধু মুগ্ধই হবেন না বরং এ বিষয়ের সকল সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে বাস্তব সত্যটাকে অনুধাবন করতে পারবেন বলে আমাদের বিশ্বাস । সেই সাথে জন্ম নিয়ন্ত্রণের প্রবক্তাদের দলীল ও যুক্তি সমুহেরও দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন,এমনিভাবে যারা আর্থিক সংকট মোকাবেলার জন্য জনুনিয়ন্ত্রণ ব্যবস্থাকে জরুরী মনে করে থাকে,এই ভুলের ও তিনি অপনোদন করতঃ এর বিকল্প ব্যবস্থা বাতলে দিয়েছেন । সব মিলিয়ে এই বই বাংলাভাষী পাঠকদের খুব উপকারে আসবে বলে আমাদের বিশ্বাস । আর অনুবাদের ক্ষেত্রে সাধারণ পাঠকদের সহজে বুঝার জন্য সরল ভাষার ব্যবহারের যথা সাধ্য চেষ্ঠা করা হয়েছে । অনুবাদ কর্মটি এমনিতেই একটি দূরুহ ব্যাপার | তদুপরি আমার মত নগন্য,অধম, অযোগ্য যখন বিশ্ব নন্দিত আল্লামা মুফতী তাকী উসমানী দোঃবাঃ) এর কিতাব অনুবাদের জন্য কলম ধরে,তখন সকল জড়তা এসে গ্রাস করে ক্ষুদ্র ইচ্ছটাকে,দুরুদুরু বুকের কম্পন যেন ফেলে দিতে চায় আনাড়ি হাত থেকে কলমটাকে । কিন্তু সচেতন পাঠকবর্গ,সুহদবন্ধু মহল ও আমার মুরুববী পর্যায়ের উলামাগণের বিশেষ পরামর্শনিজের সকল অক্ষমতা অযোগ্যতা ও সীমাবদ্ধতা থাকা সত্যেও সে দিকে খেয়াল না করে পিপিলিকার ন্যায় ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে সামনে এগিয়ে যেতে শক্তি সাহস যুগিয়েছে । ড54%৭.9117001119.0017

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।