Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Jonmo Newonton[Almodina com]
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

০ ২ 2৮ কোটিতে উপনিত হয়ে গেল । কিন্তু এই বাস্তবতা অস্বীকার করার কোন উপায় নেই যে শুধু জনসংখ্যা বৃদ্ধির কথা শুনে বিচলিত হতভস্ত হয়ে দেশের আয়তন ও উৎপাদনের সম্ভাবনা থেকে চোখ বন্ধ করে ফেলা বুদ্ধিমানের কাজ হবেনা । বরং আমাদেরকে প্রথমে এটা ভেবে দেখতে হবে যে রাষ্ট্রের আয়তনের অনুপাতে এর ধারণ ক্ষমতা কতটুকু রয়েছে । এর উৎপাদন জনসংখ্যার তুলনায় কতটুকু সামজ্জস্যশীল? দেশের আয়তনের কথা বলতে গেলে বলব যে এই দিক থেকে পাকিস্তানের জনসংখ্যা এখনও আশংকাজনক নয়, না অদূর ভবিষ্যতে এর তেমন কোন সম্ভাবনা রয়েছে । কেননা বিশেষজ্ঞদের অভিমত হলো একটি কৃষিপ্রধান দেশে এক মাইলের(চারদিক থেকে)২৫০ জন নাগরিক বসবাস করতে গিয়ে যাবতীয় প্রয়োজনাদি মিটিয়ে জীবন যাপন করতে সক্ষম হবে । পাকিস্তান একটি কৃষি প্রধান দেশ । এর ৭৯ শতাংশ নাগরিক কিষান । আর এদেশে গড়ে এক মাইলের ভিতর ২০৮ জন নাগরিক বসবাস করে । সেই দৃষ্টিকোন থেকে এখনও প্রতি মাইলে ৪২জন নাগরিক অতিরিক্ত বসবাস করতে পারবে । আর এই ধারণ ক্ষমতা যথেষ্ট । তবে বর্তমানের উৎপাদিত ফসলের দিকে দৃষ্টি দিলে দেখা যাবে যে যদিও তা আরো অধিক ফলানোর তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু এতটুকু ফসল বর্তমান জনসংখ্যার চাহিদা পূরণের জন্য যথেষ্ট । আর যদি এই জমি গুলিতে তথ্য প্রযুক্তির ব্যবহার করা যায়,বুদ্ধি ও মেধা খাটিয়ে উন্নত সার ও বীজ সঠিকভাবে প্রয়োগ করতঃ পরিশ্রম করে চাষ করা যায় তাহলে বর্তমান জমি থেকেই অধিক ফসলের আশা করা যেতে পারে । আমাদের গুরুত্পূর্ণ ফসলের মধ্যে গম, ধান ও পাট অন্যতম | তার মধ্যে গমের ফলন প্রতিবছর ৩৭লক্ষ ৮৫ হাজার দুই শত ২০টন । যা বিশাল ভারতের উৎপাদনের তুলনায় প্রায় ৪১% বেশি | চাউলের উৎপাদন প্রতি বছর ৮৪ লক্ষ ৬১ হাজার থেকে কিছু বেশি যা গোটা ভারতের চাউলের তুলনায় প্রায় ৩৫% বেশি ৷ গোটা বিশ্বের তুলনায় আমাদের দেশে পাটের উৎপাদন হয় প্রায় ৭৫% | মোট কথা বর্তমান উৎপাদন বর্তমান জনগোষ্ঠির জন্য যথেষ্ঠ । তবে এটা প্রচুর পরিমানে বাড়ানো যাবেনা হয়ত । (কিন্তু দুঃখের বিষয় এই পরিসংখ্যান বর্তমানে প্রযোজ্য নয়,কারণ ধান,পাট ও গমের উৎপাদনের ড54%4.9117001119.0017

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।