Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Jonmo Newonton[Almodina com]
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

ছা ও ॥ 78৩7 আরও ২০২৩৫ চে সম্পর্কের দ্বারা দেশের নাগরিকদের মধ্যে প্রচলিত রয়েছে । কিন্তু! সেই সকল অভ্যাস এর উপর নিম্নের বর্ণিত সমগ্রীর প্রভাব পড়তে পারে । ক) আবহাওয়ার প্রভাব | গরম প্রধান দেশের লোকেরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলে,আর শীত প্রধান দেশের লোকেরা দেরিতে বিয়ে করে । খ) সন্তান লালন পালনের কষ্ট । আমরা দেখি যে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদের মধ্যে বিবাহ শাদীর বয়স বিভিন্ন রকম হয়ে থাকে | যথা মধ্যবিত্ত শ্রেণীর লোকদের মধ্যে দেরিতে বিবাহ শাদী করার প্রচলন লক্ষ্য করা যায় । আবার হস্ত শিল্পী,কারিগর পেশাজীবি লোকেরা এদের তুলনায় একটু আগেই বিয়ে শাদী করে নেয়। আর নিয় শ্রেণীর অশিক্ষিত,দিন মজুর,শ্রমিক শ্রেণীর লোকেরা এদেরও আগে বিবাহ শাদী করে থাকে । কারণটা স্পষ্ট যে মধ্যবিত্ত লোকেরা তাদের সোসাইটিতে নিজেদের ব্যক্তিত্ব,মহত্,সম্মান তথা,ষ্টেটাস বজায় রাখতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করে থাকে | যার দরুণতারা তখন পর্যন্ত বিয়ে শাদীর চিন্তা করেণা যতক্ষণ না তারা বিয়ে ও পরবর্তি সময়ে চলার মত পর্যাপ্ত পরিমান অর্থ উপার্জন না করে নেয় অথবা উপার্জনের কোন ব্যবস্থা করে না নেয় । পেশাজীবিদের অবস্থাটা এদের চেয়ে ভিন্ন । কেননা তারা বিশ/বাইশ বছর বয়সে যা উপার্জন করে নেয় এটাই তাদের চলার মত যথেষ্ট হয়েছে বলে মনে করে থাকে | তাই তারা এই বয়সেই বিয়ে শাদী করে ফেলে । আর নিয় শ্রেণীর শ্রমিকদের অবস্থাটা এদের চেয়ে ভিন্ন । কেননা সতের আঠার বছর বয়সেই তারা তাদের চলার মত উপার্জন করে নিতে সক্ষম হয় । তাই তারা এই বয়সে উপনিত হলে বিয়ে শাদী করে নিতে আর দেরি করেণা । গ) রুসম ও রেওয়াজ: কিছু অনুন্নত গ্রাম্য এলাকায় এখনো এই প্রথা প্রচলিত আছে যে বিয়ের বয়স হলে কেবল বড়দেরকেই বিয়ের অনুমতি দেয়া হয় । বড় ভাইকে বা বোনকে রেখে ছোট ভাই বা বোনের বিবাহের অনুমতি দেয়া হয়না । এই প্রথা ইউরোপের কোন কোন দেশে প্রচলিত আছে । এজাতীয় আরও অনেক রুসম ও রেওয়াজের দরুণ জনসংখ্যা বৃদ্ধির উপর প্রতিবন্ধক হয়ে থাকে । ড54%4.911700119.0017

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।