Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Jonmo Newonton[Almodina com]
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

চাদ ও ৪ 9৩ আসর ২ ২৩ ০০৩৪ বরং মধ্য যুগের লোকেরাও এই আশংকার দরুণ তাদের সন্তানদেরকে হত্যা করে ফেলত । কিন্তু এই আধুনিক যুগে যে সর্ব প্রথম এই বিষয়টার প্রতি বিশেষ ভাবে দৃষ্টি দিয়েছেন তিনি হলেন ইংল্যন্ডের প্রশিদ্ধ অর্থনীতিবিদ ম্যালথাস | উনবিংশ শতাব্দির গোড়ার দিকে তিনি এই আহবান জানালেন যে স্বল্প আয় ও দারিদ্রতা জনসংখ্যা বৃদ্ধির অন্তরায়ের কারণ । জনসংখ্যা বৃদ্ধির দরুণ জীবনোপকরণ সামগ্রীর উপর মারাত্বক প্রভাব পড়ে । আর এমনিভাবে মানুষের মাথাপিছু গড় আয় থাকে অনেক নিচে । এর প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব হয়ে উঠে না। যতক্ষন পর্যন্ত জনসংখ্যা নিয়ন্ত্রণ না করা যায় । সহজ ভাষায় বলতে গেলে ভূমি ও জীবনোপকরণ সামগ্রীর তুলনায় জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে । আর উভয়ের মধ্যে সামঞ্জস্যতা তখনই বজায় রাখা সম্ভব যখন ক্রমান্বয়ে জনসংখ্যাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে । আর এই নিয়ন্ত্রণ বজায়ে রাখার জন্য ম্যালথাস দুইটা ফর্মুলার কথা তুলে ধরেছেন ১) প্রাকৃতিক নিয়ন্ত্রণ: অর্থাৎ এ নিয়ন্ত্রণ যা বর্তমান জনসংখ্যাকে কমিয়ে দেয় । যেমন:- দুর্ভীক্ষ,মহামারী,যুদ্ধ ইত্যাদী । ২) পরিকল্পিত নিয়ন্ত্রণ:- অর্থাৎ এমনভাবে নিয়ন্ত্রণ গ্রহণ করা যার দ্বারা মানব সন্তানের আগমনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। যাতে সে পৃথিবীতে আসতে না পারে । প্রথম প্রকারের নিয়ন্ত্রণ তো মৃত্যুর সংখ্যা অধিক হওয়ার দ্বারা,আর ২য় প্রকার নিয়ন্ত্রণ হলো জন্ম হার নিয়ন্ত্রণ রাখার দ্বারা । এরপর যারা জনসংখ্যাকে সীমিত রাখতে চেয়েছে তারা ২য় পদ্ধতি তথা জন্ম হার নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে জনসংখ্যার নিয়ন্ত্রণ করতে চেয়েছে । এখন জন্মুনিয়ন্ত্রণের অর্থনৈতিক দিকটা জানতে হলে আমাদের প্রথমে দুটি দিক জানতে হবে | ১. ম্যালথাসের এই চিন্তাধারা কতটুকু যথার্থ ছিল? ২. এর পরবর্তী লোকেরা যে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করল সেটা সঠিক ছিল,নাকি ভুল ছিল? তবে একথা নির্দিধায় বলা যায় যে ম্যালথাসের পরবর্তী লোকেরা জন্মনিয়ন্ত্রণের যে পদ্ধতি অবলম্বন করেছে সেটা সম্পূর্ণ ভুল ছিল। ম্যালথাসের চিন্তায় জন্মনিয়ন্ত্রণের যে পরিকল্পনা ছিল সেটা আজকের প্রচলিত পদ্ধতির সম্পূর্ণ বিপরীত ছিল | সেটা ছিল দেহকে ড54%4.9117001119.0017

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।