চন ৩৩৪ ॥. 2897 আস্ত হা ক তার খাদ্যাভ্যাস থেকে কেবল প্রাণ রক্ষা হওয়ার মত অংশ তার দেহের জন্য ব্যয় হয়, আর বাকি সবটুকু অংশ সন্তানের দৈহিক অবকাঠামো তৈরীর জন্য ব্যয় হতে থাকে । আর এ থেকেই মায়ের হৃদয়ে সন্তানের জন্য দয়ামায়া,য্লেহ-মমতা,ত্যাগ,আবেগ,ভালবাসার জন্য নেয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নারীর দেহে আরেকটি পরিবর্তন পরিলক্ষিত হয় যা তার সন্তানকে দুধপান করতে সহায়ক ৷ আর সে সময় মায়ের দেহে খাদ্যাংশ ও রক্ত হতে যে নির্জাস হয়ে থাকে এর সিংহভাগ এই দুধ তৈরিতে ব্যয় হয়ে থাকে । এখানে নারীর স্বীয় দেহের সৌন্দর্য বর্ধনের তুলনায় সন্তানের দৈহিক উন্নতির ব্যাপারটাই প্রাধান্য ৷ দুধ পান করানোর মেয়াদ শেষ হওয়ার পর শ্রষ্টা তাকে আবার পুনঃসন্তান ধারনের উপযোগী করতে থাকেন । আর নারীর দেহে এই ধারাবাহিকতা ততদিন পর্যন্ত বহাল থাকে যতদিন সে এই মহান দায়িত্ব (সন্তান ধারণের ক্ষমতাসম্পন্ন) পালনের উপযোগী থাকে । যেদিন থেকে বয়স বাড়ার দরুণ প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে, সে দিন থেকে তার দৈহিক সৌন্দর্যতা, লাবণ্যতা আকর্ষণও বিলুপ্ত হতে থাকে । শীতের মৌসুমে শুষ্ক পাতা ঝরে ঝরে গাছের শাখা গুলি যেমনি করে শ্রীহীন হয়ে যায় । পড়ন্ত বিকেলে উড়ন্ত প্রজাপতির ডানার মৃদু বাতাসে যেমনি করে পাপড়ীগুলি ঝরে ঝরে পড়ে যায়। বার্ধক্যের চাপে নুইয়ে পড়া প্নিগদ্ধতা, কোমলতা হীন কংকালসার নারী দেহ যেন কোন কার্টুনিষ্টের ব্যাঙ্গ ছবি । শেষ জীবনের আরও নানান রোগ ব্যাধিতে, অসহনীয় দুঃখ যাতনায় তিলে তিলে ক্ষয় হতে থাকে তার দেহ, মৃত্যু পর্যন্ত চলতে থাকে তার এই কঠিন মুহুর্ত গুলি । এই সেটাই, যখন সে প্রজননের মত মহান গুরুতৃপূর্ণ কাজে নিয়োজিত থাকে । এরপর যখন সে নিজের জন্য বেঁচে থাকে তখন খুব কষ্টে দিন কাটায় । তাহলে বুঝাগেল তার সৃষ্টিটা হলো দাম্পত্য জীবনে এসে প্রজনননের মাধ্যমে মানুষের বংশ বিস্তারের দায়িত্ব পালন করে যাওয়া এরই সাথে নারী সৃষ্টির আরেকটি মহান উদ্দেশ্য হলো, মানুষ পারিবারীক জীবন ধারণ করে সামাজিক জীবনের ভিত্তি গড়বে । ড54%৭.9117001119.0017
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।