Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Jonmo Newonton[Almodina com]
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

হা ০ ॥ 79৪ আস্ত ২০২৫ ০৯ চাহিদা কমে যায় তখন সে জিনিষ ক্রমান্নয়ে বিলুপ্ত হতে থাকে । উদাহরণ স্বরূপ বলা যায় যে যখন যাতায়াতের জন্য আজকেরমত বিমান, রেল, বাস, জাহাজ ইত্যাদী কোন দ্রুতগামী মোটরযান ছিলনা তখন মানুষ ঘোড়া, উট, ইত্যাদী দ্বারা যাতায়াতের উপর নির্ভরশীল ছিল | আর তাই তখন ঘোড়ার উৎপাদন ছিল প্রচুর পরিমানে । কিন্তু যুগের বিবর্তনে যখন মানুষ মটরযানের উপর নির্ভরশীল হয়ে পড়ল, তখন ঘোড়ার চাহিদা আস্তে আস্তে কমে যেতে লাগল | কমে গেল এর ব্যবহারও! এখন যুক্তির বিচারে এমনটাই তো হওয়া উচিৎ ছিল যে যেহেতু ঘোড়ার ব্যবহার কমে গেছে তাই সে সকল ঘোড়া ও এদের বংশধররা প্রচুর হতে হতে কুকুর বিড়ালের ন্যায় অলি গলিতে ঘুরে বেড়াত । আর কল্পনাতীত মুল্যহাস হওয়ার কথাছিল । কিন্তু; বাস্তবে হল কি? ঘোড়ার সংখ্যার দিক থেকে বৃদ্ধি পাওয়া তো দুরের কথা! অবাক হওয়ারমত হাস পেয়েছে । এমনিভাবে মূল্য হাস হওয়াতো দুরের কথা অভাবনীয়ভাবে দাম বেড়েছে । বেশি দুরে যাওয়ার প্রয়োজন নেই । আমার দেখা নিজের অভিজ্ঞাতার কথাই বলছি । ভারতে প্রথমে গরু জবাই করা রান্ত্রীয় আইনে বৈধ ছিল । প্রত্যেক দিন সারা ভারত ব্যাপী প্রায় লক্ষাধিক গরু জবাই হত । এর কিছুদিন পর যখন রাষ্ট্রীয় আইনে তা নিষেধ হয়েগেল, যার দরুণ দৈনিক লক্ষাধিক গরু জবাই হওয়ার থেকে বেঁচে যেতে লাগল | সেই অনুপাতে যদি সঠিক হিসাব করে দেখা হয় তাহলে এতদিনেতো ভারতে মানুষের সমান সমান গরু বাছুরে ভরে যাওয়ার কথা ছিল । কিন্তু বাস্তবে তাই কি হয়েছে? কক্ষনো নয় । কিভাবে হবে? এটাতো হলো বিশ্ব প্রতিপালক আল্লাহ তায়ালার দক্ষ হাতের কারিগরী, মানুষের চিন্তা ও যেখানে পৌছা অসম্ভব | এটাতো এমন নিপুন কার্যক্রম, যেথায় সকল মাখলোকের মাথা নত হয়ে আসে । হিসাব নিকাসের সকল ক্যালকোলেটর যেখানে অকেজো | তাহলে এটা কি করে মাথায় আসে যে জনসংখ্যা বাড়লে জীবনোপকরনের সামগ্রী সংকীর্ণ হয়ে যাবে? বরং বাস্তবতা হলো যে জনসংখ্যা বৃদ্ধির সাথে নিত্যপ্রয়োজনীয় সকল সামগ্রী সেই অনুপাতে বাড়তে থাকবে যেমনটা পূর্বথেকে চলে আসছে । মহান আল্লাহ তায়ালা এই সীমিত পৃথিবীতে এমন অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন যার একটি অথবা এক জোড়ার জন্ম হার যদি কয়েক প্রজন্ম ড54%4.9117001119.0017

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।