Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Jonmo Newonton[Almodina com]
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

চে ছাদ ও ৪ ৩ আস্ত সি ২৩৫ ৮০৮ কোন খোজ খবর তিনি রাখেন না সৃষ্টিজীব দিন দিন বাড়ছে কিন্তু দেশ বা আবাদ ভূমি তো আগের মতই সীমিত রয়ে গেছে । জীবন ধারনের মত সকল উপকরণতো সীমিত ও স্বল্প পরিসরেণ রয়ে গেছে । এসবের কোন খোঁজখবর ত্রষ্টা না রেখে খালি সৃষ্টিজীব দুনিয়াতে পাঠিয়েই যাচ্ছেন (না উজুবিল্লাহ) তাহলে তা মারাত্বক অন্যায়, মহাপাপ, এমনকি ঈমানও চলে যেতে পারে । তিনি তো এমন দয়াময় যে কোন প্রাণী দুনিয়াতে আসার পূর্বেই তার থাকা খাওয়াসহ জীবন উপকরণের যাবতীয় ব্যবস্থা সুনিপুনভাবে করে রেখেছেন । মায়ের গর্ভে থাকাকালীন গর্ভনালীতে এবং ভূমিষ্ট হওয়ার সাথে সাথে মায়ের বুকে অলৌকিক ভাবে তার খাদ্যের সুব্যবস্থা করে রেখেছেন । এরপর সে দিন দিন যত বড় হচ্ছে তার চাহিদা অনুসারে বিচিত্র সব খাদ্য দ্রব্য তার সামনে উপস্থিত করে যাচ্ছেন ।* শ্রষ্টার এই সুনিপুন ব্যবস্থাপনা শুধু কি মানব জাতির জন্যই প্রযোজ্য (?) না বরং গহীন জঙ্গলে বিচরণকারী প্রত্যেকটি প্রানীর ক্ষেত্রেও শ্রষ্টার একই বিধান চালু রেখেছেন । যখন যে প্রাণীর প্রয়োজন চাহিদা অনুসারে সেই প্রাণীর সৃষ্টি উৎপাদন তিনি বাড়িয়ে দিয়ে থাকেন । আবার যখন এর চাহিদা কমে যায় তখন এর উৎপাদন অলৌকিকভাবে হাস করে দেন । গত শতাব্দীতে পেট্রোলের কোন অস্তিত্য পৃথিবীতে ছিলনা এর উৎপাদন ও ছিল না। আজকের এই প্রগতিশীল দুনিয়ায় প্রেন্রোল এক অপরিহার্য অংশ | তাই ১) মহান আল্লাহ তায়ালা তার অপার শক্তিতেই বান্দার সামনে এই খাবার হাজির করেন । প্রতিটি খাদ্য কণা যা মানুষের কণ্ঠ হয়ে উদরে যাচ্ছে- এ একমাত্র তীর অনুগ্রহ । আল্লাহ তায়ালার সীমাহীন শক্তির বিশাল পথ পাড়ি দিয়ে এই খাবার অস্তিত্ব লাভ করেছে । এই খাবার তৈরি করতে গিয়ে সূর্য তার নিজেকে জ্বালিয়েছে। চাঁদ তাতে শীতলতা ঢেলে দিয়েছে । শিশির এই খাদ্যের উপর নিজেকে উৎসর্গ করেছে। মাটি তার বুক বিদীর্ণ হওয়ার কষ্টকে বুক পেতে নিয়েছে। মেঘ সমুদ্র থেকে পানি তুলে এনে পৌছে দিয়েছে । বাতাস সেই মেঘকে বৃষ্টি করে খাদ্যের কণায় কণায় ছড়িয়ে দিয়েছে । অতঃপর মহান আল্লাহর অসীম কুদরতে সৃষ্ট এই খাদ্য কণিকার কোনটি মিষ্টি,কোনটি নোনা আবার কোনটি টক । এগুলোর রং বিচিত্র, বিচিত্র তার স্বাদ । সব মিলিয়ে কুদরতের এক বিস্ময়কর বাগিচা । অতঃপর মানুষের উদর জগত এবং তার হজম ব্যবস্থা সেও এক শিক্ষণীয় বিষয় | মহান মালিক ও দয়াময় প্রতিপালক এভাবেই সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত সর্বকালে, সবর্ত প্রত্যেকের জন্য রেখেছেন এই অগাদ ব্যবস্থাপনা | ড54%4.9117001119.0017

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।