চন ওহ ৪894৪ আস্ত ছক ঞ গন্তব্যস্থুলে বান্দা যাওয়ার পূর্বেই তা সেখানে পৌছৈ দিয়ে থাকেন । সে রিযিক বান্দাকে পেতে কোন প্রকার ঝামেলা পোহাতে হবেনা । তার ভাষায় অর্থাৎ মহান প্রভু প্রাণীদের স্থায়ী ও বর্তমান ঠিকানা যেমনিভাবে জানেন ঠিক তেমনিভাবে প্রাণীদের অস্থায়ী বা ভবিষ্যতের ঠিকানাও জানেন । এবং সবখানেই তাদের রিষিক যথাযথভাবে পৌঁছে দিয়ে থাকেন । অন্য এক আয়াতে আল্লাহ তায়ালা বলেন “এমন কেউ নেই যার ভাণ্ডার আমার কাছে নেই । আর আমি এর থেকে প্রত্যেকের প্রয়োজন অনুসারে রিযিক অবতীর্ণ করে থাকি ।” (সুরা হিজর-২১)* এই আয়াতের উপর বিশ্বাসী বান্দাকে এটাও মানতে হবে যে মহান আল্লাহ তায়ালা কোন একটি প্রাণীকেই চিন্তাভাবনা ছাড়া (কোন পরিকল্পনা ছাড়াই) এমনিতেই সৃষ্টি করে দুনিয়াতে ছেড়ে দেন নাই । যে এগুলির অন্ন- বস্ত্র'বাসস্থানের চিন্তা মহান প্রভুর নেই এগুলির জন্য অন্য কেউ ভাবতে হবে বা পেরেশান হতে হবে । আর যদি কেউ এমন মনে করে যে সৃষ্টিকর্তা এই সকল সৃষ্টিজীব সৃষ্টি করে এমনিতেই ছেড়ে দিয়েছেন আর এসবের ১ নোট : এছাড়াও এর স্বপক্ষ্যে পবিত্র কুরআনের অনেক আয়াত ও দলিল রয়েছে, যেমন - ৩) আকাশ ও পৃথিবীর চাবি তাঁর কাছেই, তিনি যার জন্য ইচ্ছা রিযিক বৃদ্ধি করেন,পরিমিত করেন । তিনি সর্ব বিষয়ে জ্ঞানী | (সুরা শুরা-১২) ৪) তোমরা নিজেদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করোনা । আমি তাদেরকে রিযিক দেই এবং তোমাদেরকেও দেই । নিশ্চই তাদের হত্যা করা গুরুতর পাপ। (বনি ইসরাঙ্গল- ৩১) ৫) নিশ্চয় ক্ষতিগ্রস্থ হয়েছে তারা | যারা নিজেদের সন্তানদেরকে নিছক নির্বোধের ন্যায় প্রমান ব্যতীরেকে না বুঝে হত্যা করেছে এবং যে বস্ত আল্লাহপাক তাদেরকে দিয়েছিলেন, তা হারাম করে নিয়েছে । কেবল আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে । নিশ্চয়ই এরা গোমরাহীতে পতিত হয়েছে এবং কখনো সুপথগামী হয়নি । (আনআম-১৪০) ৬) আল্লাহর অধিকারে আছে আসমান জমিনের ভান্ডার সমূহ, কিন্তু মুনাফেকরা বুঝে না। € মুনাফিকুন-৭) ৭) তারা কি জানে না যে, আল্লাহ যাকে ইচ্ছা প্রচুর জীবিকা দান করেন এবং যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন । নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে মুমিনদের জন্য ৷ (রোম-৩৭) ৮) আর অনেক প্রাণী এমন রয়েছে, যারা আপন খাদ্য দ্রব্য সংগ্রহ করে রাখে না । আল্লাহই তাদের জীবিকা পৌছিয়ে থাকেন এবং তোমাদেরকেও পৌছান এবং তিনি সব কিছু জানেন এবং শুনেন । ( আনকাবুত-৬০) ড54%4.9117001119.0017
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।