Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Jonmo Newonton[Almodina com]
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৩ পে বিরতিকরণ পদ্ধতি অবলম্বন করা যেমন আযল করা কোন ওষধ, টেবলেট, কনডম, ইন্জেকশন নেয়া অথবা অন্য কোন কৃত্রিম পদ্ধতি অবলম্বন করা সেটা ব্যক্তি বিশেষ, কোন বিশেষ প্রয়োজন ও অপারগতার মুহুর্তে সে প্রয়োজন অনুসারে তা ব্যবহার করা জায়েজ আছে । তবে সেটাও কোন অসৎ উদ্দেশে যেন না হয় । কিন্তু তাই বলে এই পদ্ধতিকে সামাজিক ও রাষ্ট্রীয় ভাবে ব্যাপক প্রসার ঘটানো ইসলাম পরিপন্থি কাজ । আর এই পদ্ধতি অবলম্বন করাকে দেশ ও জাতির উন্নতি, প্রগতির সোপান আখ্যায়িত করা, যেটাকে আল্লাহ ও তার রাসূল (সোঃ) কোন জাতি ও দেশের জন্য ক্ষতিকারক ও অপছন্দ করেছেন, কিছুতেই জায়েজ হতে পারেণা । বিশেষ করে এটাকে এই কারণে যদি করা হয় যে দারিদ্রতা ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় এটা বিরাট সহায়ক হবে । তাহলে তা হবে আরও দুঃখজনক | কেননা বিশ্বজাহানের প্রতিপালক তাঁর সুনিপূন দক্ষতা ও বিচক্ষণ প্রতিপালন ক্ষমতায় মানুষ সহ সকল প্রাণীকুলের রিজিকের দায়িত্ব নিজ হাতে নিয়েছেন এবং যথাযথ পালন করে যাচ্ছেন, এখানে কারো কোন দখল বা সহযোগিতার প্রয়োজন পড়েনা । বর্বর যুগে সন্তানদেরকে হত্যা করে ফেলত তাদের সেই ভ্রান্ত ধারণাকে খণ্ডন করতে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন যে তোমাদের এই কাজ আমার অপার ক্ষমতার প্রতি অযথা সন্দেহ পোষণ এবং আমার কর্মসূচির উপর হস্তক্ষেপ বটে । অথচ আমি তো শুধু মানুষের রিজিকের যথাযথ ব্যবস্থা অনায়াসেই করে রেখেছি নিজ দায়িতে । “এই বিশ্ব ভুমণ্ডলে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিষিকের দায়িতৃভার আল্লাহর উপর ন্যস্ত নেই । তিনি এটাও জানেন যে কোন প্রাণী কখন কোথায় থাকবে বা যাবে এবং সেখানে তার রিযিকের ব্যবস্থা কিভাবে করা হবে ।”(সুরা হুদ-৬) এই আয়াতে এবং এই জাতীয় অনেক আয়াতে আল্লাহ তায়ালা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে তিনি যতগুলো প্রাণী পৃথিবীতে সৃষ্টি করেছেন তাদের সকলের নিত্য প্রয়োজনীয় সকল সামগ্রী যথাস্থানে যথাযথ ভাবে ব্যবস্থা করে থাকেন । তিনি এও বলেন যে যার যার নির্ধারিত রিযিক সে সাথে করে নিয়ে যেতে হবেনা | বরং মহান প্রভূ নিজ দায়িত্বে বান্দার ড54%৭.9117001119.0017

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।