Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Jonmo Newonton[Almodina com]
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

চদা ৩০৪ ॥. 87895 আস হা পে বু হতে ২455 ৩ সহ ২৫ হরি ৪ তবে হ্যাঁ কোন ধরণের অপরাগতা ও বিশেষ অসুবিধা থাকলে সেটা ভিন্ন কথা তখন সেই প্রয়োজনের কারণে মাকরুহটা জায়েজ হয়ে যাবে | যার বিস্তারিত বিবরণ ফতুয়া শামীতে উল্লেখ রয়েছে । যেমন কোন মহিলা যদি এত দূর্বল হয় যে গর্ভধারণের ক্ষমতা তার নাই ৷ অথবা দূর দেশের সফরে আছে অথবা এমন কোথাও আছে যেখানে বেশিদিন থাকার ইচ্ছা নেই সেখানে তারা সন্তান ধারণ করতে চাচ্ছেনা অথবা স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্যতা দেখা দেয়, দাম্পত্য জীবন ভেঙ্গে যাওয়ার উপক্রম হয় । তাহলে এসকল ব্যক্তিগত অপারগতার ভিত্তিতে সে সকল ব্যক্তি বিশেষের জন্য সাময়িক জন্ম বিরতিকরণ পদ্ধতি অবলম্বন করার অনুমতি আছে । এসকল সমস্যা দূর হয়ে গেলে তাদের জন্যও আর এটা করা জায়েজ হবেনা । এমনিভাবে সর্ব সাধারনের জন্য সামাজিক ও রাষ্ত্রীয় ভাবে এর ব্যাপক প্রচলন করে দেয়া অবশ্যই মাকরুহ হবে যা বর্জণীয়, নিষেধ । একটি কথা মনে রাখতে হবে যে, কেউ ব্যক্তিগত ভাবে কোন এমন উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণ করল যা ইসলাম পরিপন্থি । তাহলে তার একাজ কিছুতেই জায়েজ হবেনা । যেমন কেউ মনে করল যে যদি আমার মেয়ে হয় তাহলে লোকে মন্দ বলবে । লোক সমাজে মুখ দেখাব কিভাবে? এই জন্য সে আযল ইত্যাদি করল তাহলে তার এই কাজ জায়েজ হবেনা । কেননা তার এই উদ্দেশ্য অসৎ, পবিত্র কোরআনে এহেন উদ্দেশ্যকে বিভিন্ন স্থানে তিরস্কার করা হয়েছে । এমনিভাবে কেউ যদি দারিদ্রতার ভয়ে এমনটা করে তাহলে তার এইটাও জায়েজ হবেনা তার এই উদ্দেশ্য ইসলামের মৌলিক বিধানের পরিপন্থি । মোট কথা, জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী এমন সকল পদ্ধতি অবলম্বন করা যার দ্বারা প্রজনন ক্ষমতা একেবারে বিলুপ্তি হয়ে যায়, আর সেটা পুরুষ গ্রহণ করুক অথবা নারী, কোন ওঁষধ, ইনজেকশনের মাধ্যমে হউক অথবা অপারেশন অথবা এজাতীয় কোন অন্য পন্থা গ্রহণ করা প্রিয় নবীজি (সাঃ) এর হাদীসের আলোকে সম্পূর্ণ না জায়েজ ও হারাম । আর সাময়িক জন্ম ড54%4.9117001119.0017

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।