Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Jonmo Newonton[Almodina com]
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

চাদ ও ৪ জিও আসর হস ২৩ পে মাকরুহ বুঝা যায় । আর অন্য সব বর্ণনামতে আযল করা জায়েজ বুঝা যায় । এখন সব হাদীস একত্র করলে যে নির্জাস বের হয় তাহলো আযল তথা সব ধরনের সাময়িক জন্ম বিরতিকরণ পদ্ধতি গ্রহণ করা যদিও জায়েজ তবে অবশ্যই মাকরুহ তথা প্রিয় রাসূল (সাঃ) এর কাছে অগ্রহণযোগ্য ও অপছন্দনীয় কাজ । এর স্বপক্ষে দলীলও রয়েছে কেননা আযল জায়েজ হওয়ার যত গুলি বর্ণনা উল্লেখ করা হলো সবগুলোর সারকথা এটাই দেখা যাচ্ছে যে, আযল করার প্রতি রাসূল (সঃ) কাউকে উৎসাহ তো প্রদান করেণনি বরং অপছন্দ ও নিরুৎসাহিত হওয়ার বিষয়টি সুস্পষ্ঠ লক্ষ্য করা গেছে । তবে স্পষ্টভাবে নিষেধও করা হয়নি । এর সারকথা এটাই বের হয় যে আযল করা জায়েজ হলেও তা অপছন্দনীয় তো বটেই । আর হযরত জুযামা (রাঃ) বর্ণিত হাদীস ও একথার প্রমাণ বহন করে যে আযল করা মাকরুহ কেননা বীর্যপাত করাকে বাস্তবে মানব সন্তান হত্যার সমান অপরাধ কিছুতেই নির্ধারণ করা যেতে পারেণা । বাস্ত বে মানুষ হত্যা করা হারাম হলে, বীর্যপাত করে সন্তান হওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা বড়জোর মাকরুহ বলা যেতে পারে। সাহাবা ও তাবেঈনদের এক বিশাল জামাত এই মতের পক্ষে ছিলেন । আল্লামা বদ্দরুদ্দীন আঈনী (রাহঃ) বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে বলেছেন “সাময়িক জন্মবিরতিকরণ পদ্ধতি অবলম্বন করাকে হযরত আবু বকর (রোঃ) হযরত ওমর (রাঃ) হযরত উসমান (রাঃ) হযরত আলী (রাঃ) হযরত ইবনে ওমর (রাঃ) হযরত আবু উমামা (রাঃ) প্রমুখ সাহাবাগণ মাকরুহ বলেছেন । তাবেঈনগণের মধ্যে হযরত ইবাহীম নাখঈ, সালেম ইবনে আবদুল্লাহ, আসওয়াদ ইবনে ইয়াষিদ এবং তাউস (রাহঃ) বলেন যে আযল করা মাকরুহ | এসকল হাদীস এর বর্ণনা দেখার পর অধিকাংশ ফকীহগণ ও এইমত পোষন করেছেন যে আযল করা মাকরুহ | যেমনটা ফাতহুল ক্কাদীর রাদ্দুল মুহতার, ইহয়াউল উলুম প্রমুখ গ্রন্থে স্পষ্ট লেখা আছে। ড54%4.9117001119.0017

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।