০ ২ ০ ৭) কিন্তু এর বিপরীত হাদীস ও হযরত জাবের (রাঃ) হতে বর্ণিত হয়েছে আর তা হলো, তিনি বলেন যে “আমি রাসূল (সাঃ) এর নিকট জানতে চাইলাম যে আমরা আমাদের বাঁদীদের সাথে আযল করতাম কিন্তু কতিপয় ইয়াহুদী আমাদের বলল যে এটা সন্তানকে হত্যা করার ছোট পন্থা । রাসূল (সাঃ) তা শুনে বলেন যে এ ইহুদী ভূল বলেছে । কেননা আল্লাহ তায়ালা যখন কোন মানব সন্তানকে সৃষ্টি করতে চান তখন একে কেউ বাধা দেয়ার ক্ষমতা রাখেনা | (তিরমিযি) । বাহ্যিকভাবে এই হাদীস হযরত জুযামা (রাঃ) বর্ণিত হাদীসের বিপরীত মনে হয় সেখানে তো রাসূল (সঃ) নিজেই আযল করাকে “ওয়াদে খফি' বলেছেন, আর এখানে ইয়াহুদীর কথাকে ভুল বলেছেন । আসলে এই দুইটার মধ্যে তেমন কোন পার্থক্য নেই । কারণ ইয়াহুদী এটাকে সন্তান জীবন্ত দাফন করে দেয়ার এক প্রকার হিসেবে আখ্যায়িত করছেন । তবে পার্থক্য কেবল ছোট বড় হিসেবে । অর্থাৎ কোরআনে বর্ণিত “ওয়াদে খফি' এর মধ্যে জীবন্ত দাফন করার বিষয়টা বড় দাফন হিসেবে ধরা হচ্ছে। আযল করাকে ছোট দাফন হিসেবে ধরা হয়েছে । কিন্তু রাসূল (সাঃ) আযল করাকে সন্তান জীবন্ত দাফন করা হিসেবে আখ্যায়িত করেণনি ৷ বরং “ওয়াদে খফি' বলে এই কথার দিকে ইংগিত করেছেন যে যদিও আযল করা বাহ্যিকভাবে সন্তানকে জীবন্ত দাফন করা বুঝায়না । কিন্তু সে যুগে যে কারনে (দোরিদ্রতার ভয়ে) মানুষ নিজ সন্তানকে জীবন্ত দাফন করে ফেলত এ যুগেও যদি কেউ আযল বা জন্ম নিয়ন্ত্রণ এই উদ্দেশ্যে দোরিদ্রতার ভয়ে) করে তাহলে তার ও সন্তান দাফন করে ফেলার সমান গুনাহ হবে । তাহলে দেখা গেল হযরত জুযামা (রাঃ) এর বর্ণনা পিছনের অন্য কোন হাদীসের সাথে সাংঘর্ষিক থাকলো না। তথাপি কিছু বৈপরিত্ত লক্ষ্যনীয়,কেননা এই হাদীসে আযল করাকে স্পষ্ট নিষেধ করেছেন কিন্তু অন্য কোন হাদীসে এত স্পষ্টভাবে নিষেধ করা হয়নি । এখন এই উভয় প্রকার বর্ণনাকে (আযল জায়েজ হওয়া অথবা নাজায়েজ হওয়ার) একত্র করে এর মধ্যে পারস্পরিক বিরোধ নিরসন কল্পে প্রখ্যাত হক্কানী উলামাগণ বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন । তম্মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য মতামতটি হলো এই যে,হযরত জুযামা (রাঃ) এর বর্ণিত হাদীস দ্বারা আযল করা ড54%৭.9117001119.0017
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।