Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Jonmo Newonton[Almodina com]
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৩ ০৯ ৪) হযরত সা*দ ইবনে আবি ওয়াক্কাস রোঃ) বলেন যে এক ব্যক্তি রাসূল (সাঃ) এর নিকটে এসে বলল যে, আমি আমার স্ত্রীর সাথে আযল করি, রাসুল (সোঃ) বললেন কেন ? তুমি এমনটা করতে যাও কেন ? লোকটি বললঃ আমার একটি বাচ্চা আছে যাকে সে দুধ পান করায়, এখন যদি আবার সে গর্ভবতি হয়ে যায় তাহলে তো এই বাচ্চাটার কষ্ট হবে, দুধ পাবে না। রাসূল (সাঃ) তাকে বললেন যে পারস্য ও রোম দেশের লোকেরা তো এমন করে থাকে, তাদের বাচ্চাদেরতো কোন সমস্যা হয়না! (মুসলিম) এই চারটি হাদিস দ্বারা জানা গেল রাসূল (সঃ) এই কাজটিকে পছন্দ করেণ নাই তবে স্পষ্টভাবে নিষেধও করলেন না । ৫) হযরত জাবের (রাঃ) হতে আরেকটি বর্ণনা আছে তিনি বলেন যে, আমরা সে সময় আযল করতাম যে সময় কোরআন নাযিল হত । আযল করা যদি নাজায়েজ হত তাহলে কোরআনে এব্যাপারে কোন স্পষ্ট নিষেধাজ্ঞা আসত | যেহেতু এব্যাপারে কোন নিষেধাজ্ঞা আসে নাই তাহলে বুঝাগেল এই কাজটা জায়েজ আছে । এই হাদীস বুখারী মুসলীম উভয় কিতাবে বর্ণিত হয়েছে । মুসলিম শরীফে একথাও উল্যেখ করা হয়েছে যে, আমাদের আযল করার বিষয়টি রাসুল (সাঃ) জানতেন কিন্তু তিনি তা নিষেধ করেণনি । ৬) কিন্তু জুযামা বিনতে ওয়াহাব হতে বর্ণিত হাদীস যা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, এতে আছে কিছু লোক রাসূল (সাঃ)থেকে আযল এর ব্যাপারে জানতে চাইলে রাসূল (সাঃ) বললেন যে,“এটাতো হলো ওয়াদে খফি তথা সন্তানকে হত্যাকরে ফেলার সৃক্ষ পন্থার অন্তর্ভূক্ত | যার ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তা'য়ালা বলেন যে দিন (হাশরে) প্রশ্ন করা হবে সন্তানদের জীবিত অবস্থায়দাফন করে দেয়ার ব্যাপারে ।” (মেশকাত ২৭) এই শেষ হাদীসে স্পষ্টভাবে এই কাজের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং এটা যে হারাম তা বর্ণিত হয়েছে । এই কাজকে সন্তান হত্যার মত জঘন্য অপরাধের অন্তর্ভূক্ত করা হয়েছে । হাদীসের শেষাংশে রাসূল (সাঃ) আরও বলেছেন “এমন জঘন্য কাজ মুসলমানরা করতে পারে তা আমি ভাবতেও পারিনি ।” (ফাতহুল কাদীর) ড54%4.9117001119.0017

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।