Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Jonmo Newonton[Almodina com]
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৩ - টে লি জায়েজ আছে । যদি কোন অসৎ উদ্দেশ্যে তা করা হয় তাহলে তা অবশ্যই না জায়েজ হবে । এব্যাপারে হাদীসের ভাষ্য এই ১) হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন যে আমি আমার বাঁদীর সাথে “আযল” করতে চাইলাম অর্থাৎ সাময়িক জন্ম বিরতিকরণ পদ্ধতি অবলম্বন করতঃ সঙ্গম করতে চাইলাম । (যাতে ঘরের কাজ করতে তার কোন ঝামেলা না থাকে) কিন্তু! প্রিয় নবীজি (সাঃ) কে না জানিয়ে এমনটা করতে মন চাচ্ছিলনা তাই নবীজি (সাঃ) কে জিজ্ঞেস করলে তিনি উত্তরে বললেন:- অর্থাৎ তুমি যদি “আযল” না কর তাহলে এতে কোন ক্ষতিনাই কেননা, কিয়ামত পর্যন্ত যত মানব সন্তান যেভাবে যেভাবে আসার সিদ্ধান্ত হয়ে আছে তা তো বাস্তবায়ন হয়েই থাকবে । (বুখারী মুসলীম) । ২) এই আবু সাঈদ খুদরী রোঃ) এরণ আরেকটা বর্ণনা যে তিনি রাসূল (সাঃ) এর নিকট আযল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন:- অর্থাৎ সব বীর্য থেকে তো আর সন্তান জন্ম নেয় না। আল্লাহ্‌ তা*য়ালা যখন কাউকে সৃষ্টি করতে চান তখন কোন শক্তিই তাকে বাধা দিতে পারে না । (মিশকাত -মুসলীম) মোট কথা হলো যে বীর্য থেকে কোন মানব সন্তান কে আল্লাহ তায়ালা সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছেন সেটা অবশ্যই তার যথাস্থানে পৌছে সন্তান জন্ম নিবে । তোমরা যতই বাহানা কর লাভ হবে না। ৩) হযরত জাবের (রাঃ) বলেন যে, এক ব্যক্তি রাসূল (সাঃ) এর খেদমতে উপস্থিত হয়ে বলল:- আমার একটি বাঁদী আছে সে ঘরের সব কাজ করে । আমি আমার জৈবিক চাহিদাটাও তার থেকে পূরণ করি আর এটাও চাই যে তার গের্ভে)পেটে কোন সন্তান যেন না আসে (যাতে সে ঘরের কাজ ঝামেলা মুক্ত ভাবে করতে পারে) রাসূল (সাঃ) বললেন “ঠিক আছে তুমি তার সাথে “আযল* করতে চাইলে করতে পার, তবে মনে রেখ তার পেট থেকে যে সন্তান হওয়া আল্লাহ তায়ালা নির্ধারণ করে রেখেছেন তা অবশ্যই জন নিবে । কিছু দিন পর এ ব্যক্তি রাসূল (সাঃ) এর দরবারে এসে বলতে লাগল ইয়া রাসুলাল্লাহ! এ বাঁদী “আযল' করা সত্ও গর্ভবতি হয়ে গেছে । রাসূল (সাঃ) বলেন যে আমি তো আগেই বলে ছিলাম যে, যে বাচ্চা নেওয়ার বিষয়টি ভাগ্যে লেখা আছে সেটা অবশ্যই হবে । ড54%4.9117001119.0017

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।